
🖼️চাটখিল প্রতিনিধি :
নোয়াখালীর চাটখিলে যুবদলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কেক কাটা হয়েছে।
রোববার (২৭ অক্টোবর) রাতে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে চাটখিল পৌরসভা যুবদল নেতা হাজ্বি বেলায়েত হোসেনের নেতৃত্বে মেজবান হোটেলের সামনে কেক কাটা অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্হিত ছিলেন চাটখিল উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক হাজ্বি মাসুদ,পৌরসভা শ্রমিক দলের যুগ্ম-আহবায়ক ফারুক,যুবদল নেতা রুবেল হাজ্বি,ছাত্রনেতা সাহাব উদ্দিন সজিব,বেলাল হোসেন,নাঈম হোসেন,শাওনসহ যুবদল,ছাত্রদল ও শ্রমিকদলের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।

















