
- নোয়াখালী প্রতিনিধি
নোয়াখালীর বেগমগঞ্জে দায়িত্বশীল ও সৎভাবে কাজ করে যাচ্ছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)। কিন্তু সম্প্রতি রাজনৈতিক প্রভাব ও কিছু মহলের ষড়যন্ত্রে তাঁর বদলির অপচেষ্টা চলছে বলে অভিযোগ উঠেছে।
স্থানীয়দের দাবি—খাল খননসহ চলমান উন্নয়নমূলক কার্যক্রমে ইউএনও-র ভূমিকা প্রশংসনীয়। অথচ, কিছু রাজনৈতিক নেতাদের স্বার্থ রক্ষার জন্য তাঁকে সরিয়ে দেওয়ার ষড়যন্ত্র চলছে।
এমন পরিস্থিতিতে সাধারণ মানুষ ও সচেতন মহল স্পষ্ট জানিয়ে দিয়েছেন—প্রশাসনের ওপর কোনো নোংরা রাজনীতির প্রভাব তাঁরা মেনে নেবেন না।
তাঁদের আহ্বান—বদলির এই প্রক্রিয়া বন্ধ করে, বেগমগঞ্জকে দুর্নীতি ও চাঁদাবাজি মুক্ত একটি মডেল উপজেলা হিসেবে গড়ে তুলতে প্রশাসনকে সুযোগ করে দিতে হবে।
নোয়াখালী জেলা সহ সাগরপাড় ও নদী তীরবর্তী জনপদের মানুষও হুঁশিয়ারি উচ্চারণ করেছেন—নোংরা রাজনীতি চলতে থাকলে প্রশাসনের ওপর আস্থা হারাবে সাধারণ জনগণ।
তাই স্থানীয়রা একসাথে ঐক্যবদ্ধ হয়ে বলছেন—
“রাজনীতির প্রভাব নয়, উন্নয়ন ও সততার পথেই এগিয়ে যাক নোয়াখালী।”
















