
রিয়াজুল সোহাগ, নিজস্ব প্রতিনিধি:
নানা আয়োজনের মধ্যদিয়ে নোয়াখালীতে যাত্রা শুরু করলো জেড ইসলাম ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজ। বেগমগঞ্জের চৌমুহনী মিয়ারপোলে অবস্থিত আধুনিক শিক্ষা ও ধর্মীয় মূল্যবোধকে মাথায় রেখে পরিচালিত শিক্ষাপ্রতিষ্ঠানটি বুধবার সকালে আনুষ্ঠানিক ভাবে যাত্রা শুরু করে।
আধুনিক শিক্ষা ও ধর্মীয় মূল্যবোধকে মাথায় রেখে পরিচালিত শিক্ষা প্রতিষ্ঠানটির উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চৌমুহনী পৌরসভার ৮নং ওয়ার্ডের কাউন্সিলর আবুল কালাম আজাদ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুর রহমান।

আবাসিক, অনাবাসিক, ডে-কেয়ারে প্লে থেকে নবম শ্রেণী পর্যন্ত পাঠদান করছে প্রতিষ্ঠানটি। এখানে থাকছে শিক্ষার্থীদের জন্য নিজস্ব পরিবহন, ক্যাডেট কোচিংএর ব্যবস্থা। ন্যাশনাল কারিরুলামে রয়েছে বিজ্ঞান-মানবিক ও ব্যবসায় শিক্ষা শাখায় পড়াশোনার সুযোগ।

অতিথিগণ ফিতা কেটে প্রতিষ্ঠানটির শুভ উদ্বোধনী করেন। কোরআন তেলাওয়াতের ও জাতীয় সঙ্গীতের পরে সকল অতিথিদের ফুল ও ব্যাচ দিয়ে বরণ করা হয়। আনুষ্ঠানিকতা শেষে অতিথিগণ স্কুল ক্যাম্পাস ঘুরে দেখেন।

এসময় জেড ইসলাম ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজ কর্তৃপক্ষ, উপজেলা শিক্ষা অফিসার, উপজেলা ভূমি কর্মকর্তা সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
















