
জেলা প্রতিনিধি, নোয়াখালী: আন্তর্জাতিক মাদক বিরোধী দিবস উপলক্ষে নোয়াখালী সোনাইমুড়ীতে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলার চাষীরহাট ইউনিয়ন পরিষদে এই আয়োজন করা হয়।
একতা সংঘের আয়োজনে মাদকের বিরুদ্ধে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে প্রথমে র্যালির আয়োজন করা হয়। যেটি চাষীরহাট ইউনিয়ন পরিষদের সামনে থেকে শুরু হয়ে নতুন বাজার ও ঢাকা-নোয়াখালী মহাসড়ক প্রদক্ষিণ করে একই জায়গায় এসে শেষ হয়। পরে মাদকের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে যুবকদের নানা বিষয়ে পরামর্শ দেওয়া হয়।
র্যালি ও আলোচনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চাষীরহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হানিফ মোল্লা, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাষির হাট ইউনিয়নের বিট অফিসার ও সোনাইমুড়ী থানার এসআই মোঃ ইসরাফিল। এসময় আলোচনা সভায় উপস্থিত যুবকেরা মাদকের বিরুদ্ধে ভূমিকা রাখা ও মাদক সম্পৃক্ততা থেকে নিজেদের দুরে রাখার অঙ্গীকার ব্যক্ত করেন।
















