নোয়াখালীতে বিক্রি হচ্ছে গরীবের চালের কার্ড!

সাজ্জাদুল ইসলাম: ঘড়ির কাটায় তখন দুপুর ১২টা। নোয়াখালীর সোনাইমুড়ীর জয়াগ ইউনিয়ন পরিষদের সামনে বিভিন্ন বয়সী নারী-পুরুষের ভীড়। সকলের হাতে প্লাস্টিকের খালি বস্তা। এখানে চলছে ভিডব্লিউবি (ভালনারেবল উইমেন বেনিফিট) চক্রের চাল বিতরণ। বিশৃঙ্খল ভাবে বিতরণ কার্যক্রম চলায় বিষয়টি নজরে আসে প্রতিবেদকের। উপকার ভোগীদের সাথে কথা বলতেই বেরিয়ে আসে একেরপর এক অনিয়ম ও দূর্নীতির তথ্য। ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে ভিডব্লিউবি (ভালনারেবল উইমেন বেনিফিট) চক্রের চালের কার্ড বিতরণে ঘুষ গ্রহণের অভিযোগ উঠেছে। এছাড়া ইউপি সদস্যদের বিরুদ্ধে টাকার বিনিময়ে স্বচ্ছল পরিবারের কাছে কার্ড বিতরণ এবং আবেদনের নামে সেবাগ্রহীতাদের থেকে নানা অযুহাতে টাকা হাতানোর অভিযোগ রয়েছে ইউনিয়ন পরিষদের ডিজিটাল সেন্টারের পরিচালকের বিরুদ্ধে। সোনাইমুড়ী উপজেলার জয়াগ ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহিনউদ্দিন, ডিজিটাল সেন্টারের পরিচালক তুষার সহ দুই মহিলা মেম্বারের বিরুদ্ধে এসকল অভিযোগ তোলেন চাল নিতে আসা ভিডব্লিউবি চক্রের উপকারভোগীরা।

বুধবার(২৪ সেপ্টেম্বর) সকালে নোয়াখালীর সোনাইমুড়ীর জয়াগ ইউনিয়ন পরিষদের সামনে চাল নিতে আসা নারীরা এসকল অভিযোগ করেন।

এসময় কথা হয় শিউলি বেগমের সাথে যিনি এসেছেন চাল নিতে। তবে সাথে এনেছেন ছুমাইয়া আক্তার নামের একটি কার্ড। জানতে চাইলে তিনি নিজেকে সুমাইয়া আক্তারের শ্বাশুড়ি পরিচয় দেন। খোঁজ নিয়ে জানা যায়, এই শিউলি বেগম জয়াগ ইউনিয়নের ৪,৫ ও ৬ নং ওয়ার্ডের নারী ইউপি সদস্য। তার ছেলে চাকরিজীবী হলেও ভিডব্লিউবি চক্রে উপকার ভোগীদের তালিকায় অন্তভূক্ত করিয়েছেন নিজের পুত্রবধূর নাম।

চাল নিতে আসা জুনুদপুরের তাজনেহার বেগম, উলুপাড়া গ্রামের সালমা আক্তার সহ অধিকাংশ উপকার ভোগীরা জানান, ভিডব্লিউবি কার্ড হাতে পেতে ডিজিটাল সেন্টারের পরিচালক তুশারকে মাথাপিছু ৩০০ টাকা দিতে হয়েছে। যেই টাকার কোন রশিদ তাদের দেওয়া হয়নি। এছাড়া ভালো চালের সাথে খারাপ চাল মিশ্রণ করে বিতরনের অভিযোগও তোলেন তারা।

ইউনিয়নের বাহারকোট এলাকা থেকে আসা সোনিয়া বেগম অভিযোগ করেন তার বোনের জন্য এই কার্ড পেতে ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যানকে পাঁচ হাজার টাকা ঘুষ দিতে হয়েছে। তার স্বামী নিজ হাতে চেয়ারম্যানের হাতে এই টাকা তুলে দেন।

সাংবাদিকদের অভিযোগ দেওয়ার অপরাধে চাল বিতরণ বন্ধ করে অভিযোগকারী নারীকে চেয়ারম্যানের কক্ষে তলব করা হয়। এসময় প্রতিবেদকের সামনেই রুমে উপস্থিত ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান মহিনউদ্দিন, বিভিন্ন ওয়ার্ডের মেম্বার ও একটি রাজনৈতিক দলের নেতাকর্মীরা ওই নারীকে বিভিন্ন ভাবে হেনস্তা করতে থাকেন। প্রতিবেদকের কাছে ওই মহিলার সকল অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেন চেয়ারম্যান। পরে সেই মহিলার কার্ড আটকে রেখে চাল বিতরণ বন্ধ করে দেন চেয়ারম্যান।

ঘটনার দিন বিকালে ওই নারী চাল পেয়েছেন কি না তার খোঁজে নিতে বাহারকোট এলাকার পোলের গোড়ার সাবানির বাড়ি নামক স্থানে অভিযোগকারী সোনিয়া বেগমের বাড়িতে গেলে সেখানে ইউপি চেয়ারম্যানকে হুমকি-ধমকি দিতে থাকা অবস্থায় দেখা যায়। পরিবারের অন্যান্য সদস্যদের সামনে নানা ভাবে হেনস্তা ও অপদস্ত করেন ইউপি চেয়ারম্যান মহিনউদ্দিন।

সরেজমিনে জয়াগ ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে ঘুরে অর্থের বিনিময়ে স্বচ্ছল পরিবারের কাছে ভিডব্লিউবি কার্ড বিতরণের অভিযোগের সত্যতা মিলেছে। ৯নং ওয়ার্ডের কেঘনারখিল এলাকার আঃ মজিদ ডাক্তার বাড়ির রেহানা বেগম গত নয় বছর পূর্বে স্বামীকে হারিয়েছেন। বর্তমানে দুই সন্তান নিয়ে মানবেতর জীবনযাপন করছেন। তিনি অভিযোগ করেন গত নয় বছর তিনি জনপ্রতিনিধিদের দ্বারে দ্বারে ঘুরেছেন একটি বিধবা ভাতার কার্ডের জন্য। পরে টিসিবির কার্ড ও ভিডব্লিউবি কার্ডের জন্যেও অনুরোধ করেছেন তাদের তবে টাকা না দিতে পারায় কোন সুবিধাই জোটেনি তার কপালে।

এদিকে বিধবা রেহেনা বেগম ভিডব্লিউবি কার্ড না পেলেও টাকার বিনিময়ে সেই সুবিধা ঠিকই পেয়েছেন একই এলাকার একই নামের প্রবাসীর স্ত্রী রেহানা আক্তার। কথা বলে জানা যায় রেহানা আক্তারের স্বামী মনির হোসেন ১৬ বছর থেকে দুবাই প্রবাসী। স্থানীয় জনপ্রতিনিধিকে তিন হাজার টাকা দিয়ে তিনি এই কার্ড নিয়েছেন। একই ভাবে চাল বিতরণ স্থলে নামপ্রকাশে অনিচ্ছুক অনেক মহিলা টাকার বিনিময়ে ভিডাব্লিউবি কার্ড পেয়েছেন বলে জানান।

সোনাইমুড়ী উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সৈয়দ জহুর আহম্মদ বলেন, ভিডব্লিউবি (ভালনারেবল উইমেন বেনিফিট) চক্রের চালের কার্ড বিতরণে কোন ধরনের আর্থিক লেনদেনের নিয়ম নেই। অনলাইনে আবেদনের জন্য বিভিন্ন কম্পিউটারের দোকানীরা দুই একশো টাকা নেয়। তবে জনপ্রতিনিধিরা এই কার্ড বাবদ টাকা নিচ্ছে এমন কোন অভিযোগ তার জানা নেই।

এবিষয়ে কথা হলে সোনাইমুড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা নাসরিন আকতার জানান, টাকার বিনিময়ে ভিডাব্লিউবি চক্রের কার্ড বিতরণ কিংবা কোন অনিয়মের বিষয় তার জানা নেই। তথ্য-প্রমান পেলে অভিযুক্তদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে। এ বিষয়ে কোনরকম ছাড় দেওয়া হবে না।

Facebook Comments Box
  • Related Posts

    ডেঙ্গুতে অন্তঃসত্ত্বা নারীর মৃত্যু, বাঁচানো যায়নি ৯ মাসের গর্ভের শিশুকেও
    • adminadmin
    • সেপ্টেম্বর ১৭, ২০২৬

      এ.কে পলাশ,কুমিল্লা প্রতিনিধি।। ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা গেছেন কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের বাংলা বিভাগের শিক্ষার্থী নূর জাহান। মৃত্যুর সময় তিনি ৯ মাসের অন্তঃসত্ত্বা ছিলেন। আজ বুধবার ভোর ৫টার দিকে…

    Continue reading
    বেগমগঞ্জের ঘাটলা উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা
    • adminadmin
    • সেপ্টেম্বর ১৭, ২০২৬

      বি. চৌধুরী তুহিন নোয়াখালী প্রতিনিধিঃ নোয়াখালী বেগমগঞ্জের ঐতিহ্যবাহী ঘাটলা উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান ১৬ সেপ্টেম্বর দিনব্যাপী বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে…

    Continue reading

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    সাম্প্রতিক

    ডেঙ্গুতে অন্তঃসত্ত্বা নারীর মৃত্যু, বাঁচানো যায়নি ৯ মাসের গর্ভের শিশুকেও

    • By admin
    • সেপ্টেম্বর ১৭, ২০২৬
    • 51 views
    ডেঙ্গুতে অন্তঃসত্ত্বা নারীর মৃত্যু, বাঁচানো যায়নি ৯ মাসের গর্ভের শিশুকেও

    বেগমগঞ্জের ঘাটলা উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

    • By admin
    • সেপ্টেম্বর ১৭, ২০২৬
    • 57 views
    বেগমগঞ্জের ঘাটলা উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

    কুমিল্লায় বোন-ভাতিজাকে কুপিয়ে হত্যা, মূল আসামিসহ গ্রেপ্তার-৩

    • By admin
    • সেপ্টেম্বর ১৬, ২০২৬
    • 49 views
    কুমিল্লায় বোন-ভাতিজাকে কুপিয়ে হত্যা, মূল আসামিসহ গ্রেপ্তার-৩

    নোয়াখালীর মুছাপুরে ডিলার নিয়োগে গাফিলতি গণমাধ্যমের খবরে জেলা কর্মকর্তার হস্তক্ষেপে অবসান  

    • By admin
    • সেপ্টেম্বর ১৬, ২০২৬
    • 93 views
    নোয়াখালীর মুছাপুরে ডিলার নিয়োগে গাফিলতি গণমাধ্যমের খবরে জেলা কর্মকর্তার হস্তক্ষেপে অবসান  

    বেগমগঞ্জ উপজেলা প্রশাসনের নিজস্ব উদ্যোগ “আই ক্যাম্পাস ম্যানেজমেন্ট সিস্টেম”কর্মশালা অনুষ্ঠিত

    • By admin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬
    • 68 views
    বেগমগঞ্জ উপজেলা প্রশাসনের নিজস্ব উদ্যোগ “আই ক্যাম্পাস ম্যানেজমেন্ট সিস্টেম”কর্মশালা অনুষ্ঠিত

    কুমিল্লায় অটোরিকশা ছিনতাই ও হত্যা‘কিলার’ মানিক গ্রেপ্তার,২ চালকের হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন 

    • By admin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬
    • 54 views
    কুমিল্লায় অটোরিকশা ছিনতাই ও হত্যা‘কিলার’ মানিক গ্রেপ্তার,২ চালকের হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন 

    কুমিল্লায় আইন-শৃঙ্খলা, দুর্নীতি ও মাদক নিয়ন্ত্রণ নিয়ে মতবিনিময় সভা

    • By admin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬
    • 63 views
    কুমিল্লায় আইন-শৃঙ্খলা, দুর্নীতি ও মাদক নিয়ন্ত্রণ নিয়ে মতবিনিময় সভা

    রাজস্থান পৌর নির্বাচন: বিজেপির জয়, দ্বিতীয় কংগ্রেস

    • By admin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬
    • 52 views
    রাজস্থান পৌর নির্বাচন: বিজেপির জয়, দ্বিতীয় কংগ্রেস

    নানিয়ারচরে পাহাড় ও সমতলের তরুণদের নিয়ে সেনাবাহিনীর মোবাইল সার্ভিসিং প্রশিক্ষণ শুরু

    • By admin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬
    • 56 views
    নানিয়ারচরে পাহাড় ও সমতলের তরুণদের নিয়ে সেনাবাহিনীর মোবাইল সার্ভিসিং প্রশিক্ষণ শুরু

    কালুরঘাট সেতু নির্মাণে বিলম্ব দ্রুত দৃশ্যমান কাজের দাবিতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চায় চট্টগ্রাম নাগরিক ফোরাম

    • By admin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬
    • 55 views
    কালুরঘাট সেতু নির্মাণে বিলম্ব দ্রুত দৃশ্যমান কাজের দাবিতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চায় চট্টগ্রাম নাগরিক ফোরাম

    রাস্তায় দুর্ভোগ কমাতে নিজ উদ্যোগে সংস্কার করলেন ছাত্রদল নেতা জিহাদ

    • By admin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬
    • 58 views
    রাস্তায় দুর্ভোগ কমাতে নিজ উদ্যোগে সংস্কার করলেন ছাত্রদল নেতা জিহাদ

    মাদক ব্যবসায়ী না থাকলে সেবনকারীও থাকবে না: বেগমগঞ্জে মাদক ও অপরাধবিরোধী সমাবেশে ওসি

    • By admin
    • সেপ্টেম্বর ১৪, ২০২৬
    • 72 views
    মাদক ব্যবসায়ী না থাকলে সেবনকারীও থাকবে না: বেগমগঞ্জে মাদক ও অপরাধবিরোধী সমাবেশে ওসি

    জনসেবায় অনড় মীরওয়ারিশপুরের দুই বারের মেম্বার পরানী, পাশে চান এলাকাবাসী

    • By admin
    • সেপ্টেম্বর ১৪, ২০২৬
    • 78 views
    জনসেবায় অনড় মীরওয়ারিশপুরের দুই বারের মেম্বার পরানী, পাশে চান এলাকাবাসী

    শিক্ষার আলোয় আলোকিত সেনবাগ, মেধাবীদের নিয়ে সৈয়দ হারুন ফাউন্ডেশনের মেধা উৎসব

    • By admin
    • সেপ্টেম্বর ১৪, ২০২৬
    • 71 views
    শিক্ষার আলোয় আলোকিত সেনবাগ, মেধাবীদের নিয়ে সৈয়দ হারুন ফাউন্ডেশনের মেধা উৎসব