
মো.রিয়াজুল সোহাগ,নিজস্ব প্রতিবেদক: আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে জেলার ৬টি আসনেই উৎসবমুখর পরিবেশে মনোনয়নপত্র দাখিল করেছেন বিএনপি মনোনীত প্রার্থীরা। আজ জেলা ও উপজেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে এসব আবেদন জমা দেওয়ার মাধ্যমে উজ্জীবিত হয়ে উঠেছে তৃণমূলের নেতাকর্মীরা।
নজর কেড়েছে নোয়াখালী-৩ (বেগমগঞ্জ) আসন বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী বরকত উল্লাহ বুলু’র মনোনয়নপত্র জমাদানকে কেন্দ্র করে নেতাকর্মীদের ঢল নামে। মনোনয়নপত্র জমা শেষে বুলু বলেন, “বেগমগঞ্জ বিএনপির অপরাজেয় দুর্গ। নিরপেক্ষ ভোট হলে ধানের শীষের বিজয় সুনিশ্চিত। আমরা চাঁদাবাজ ও সিন্ডিকেটমুক্ত নতুন নোয়াখালী গড়তে চাই।”
নোয়াখালীর বাকি আসনগুলোতেও হেভিওয়েট প্রার্থীরা মনোনয়নপত্র জমা দিয়েছেন:
নোয়াখালী-১: ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন
নোয়াখালী-২: জয়নুল আবেদিন ফারুক
নোয়াখালী-৪: মো. শাহজাহান
নোয়াখালী-৫: মুহাম্মদ ফখরুল ইসলাম
নোয়াখালী-৬: প্রকৌশলী মোহাম্মদ মাহবুবের রহমান শামীম। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী প্রার্থীরা শান্তিপূর্ণভাবে এ প্রক্রিয়া সম্পন্ন করেন। অবাধ ও সুষ্ঠু নির্বাচনের পরিবেশ নিশ্চিত করতে প্রশাসনের প্রতি জোর দাবি জানিয়েছেন তারা।
আরও পড়ুন, সংবাদটি শেয়ার করুন……
Facebook Comments Box
















