
মো.রিয়াজুল সোহাগ, নিজস্ব প্রতিবেদক”
নোয়াখালীর সেনবাগ থানার পুলিশ কিশোর গ্যাং দমনে সফল অভিযান পরিচালনা করেছে।গতকাল মঙ্গলবার (৭ অক্টোবর ২০২৫) সন্ধ্যার দিকে সেনবাগ উপজেলার ৬নং কাবিলপুর ইউনিয়নের দিলদার মার্কেট এলাকায় কয়েকজন কিশোর দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। স্থানীয় জনগণ বিষয়টি বুঝতে পেরে দ্রুত পুলিশে খবর দিলে,সেনবাগ থানা এস আই কৃষ্ণ মোহন এর নেতৃত্বে তাৎক্ষণিক অভিযান চালিয়ে দুইজন কিশোরকে আটক করতে সক্ষম হয়।
অভিযানের সময় তাদের কাছ থেকে একটি চাইনিজ কুড়াল ও দুটি দেশীয় ধারালো অস্ত্র উদ্ধার করা হয়। পরবর্তীতে এই ঘটনায় সেনবাগ থানায় মামলা দায়ের করা হয়েছে।
গ্রেফতারকৃতরা হলেন,১️ মোঃ শাহাদাত হোসেন (১৮), পিতা:মোঃ সাইফুল, মাতা:নাসরীন আক্তার,২️ মোঃ বাবলু (২০), পিতা:মৃত আবুল কাশেম,
উভয়ের বাড়ি পশ্চিম লালপুর (দই বেপারী বাড়ি), ৬নং কাবিলপুর ইউনিয়ন,থানা-সেনবাগ,জেলা-নোয়াখালী।
পুলিশ জানায়,গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া শেষে যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, সাম্প্রতিক সময়ে এলাকায় কিশোর গ্যাংয়ের কার্যক্রম বেড়ে যাওয়ায় সাধারণ মানুষ আতঙ্কে ছিল। পুলিশের এ অভিযানে এলাকায় স্বস্তি ফিরিয়ে এনেছে।
এলাকাবাসী জানান, সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমানের সাহসী ও দ্রুত পদক্ষেপের কারণে এই অভিযান সফলভাবে সম্পন্ন হয়েছে। তাঁরা ওসি মিজানুর রহমানের প্রশংসা করে বলেন,“তাঁর নেতৃত্বে পুলিশের তৎপরতায় এলাকায় অপরাধ দমন ও নিরাপত্তা নিশ্চিত হয়েছে। জনগণ এখন আগের চেয়ে অনেক বেশি নিশ্চিন্ত।”
এই সফল অভিযানের জন্য এলাকাবাসী সেনবাগ থানার ওসি মিজানুর রহমান ও তাঁর নেতৃত্বাধীন এস আই কৃষ্ণ মোহন সহ পুরো পুলিশ টিমকে আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা জানিয়েছেন।
















