
আবদুল্যাহ খিজির, টাঙ্গাইল প্রতিনিধিঃ
টাঙ্গাইলের নাগরপুরে ৬ অক্টোবর ২০২৫ সোমবার সকালে বিএনপি নেতা রবিউল আওয়াল লাভলু এর পক্ষে রাষ্ট্রকাঠামো গঠনের ৩১ দফা লিফলেট বিতরণ ও বিক্ষোভ মিছিল করে স্থানীয় মহিলা সমর্থকবৃন্দ।
এ-সময় বিএনপি নেতা রবিউল আওয়াল লাভলু এই মহিলা সমর্থকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলে আমি আবেগে আপ্লুত আপনাদের ভালো বাসায় সিক্ত এই প্রথম নাগরপুর কোন এমপি প্রার্থীর পক্ষে লিফলেট বিতরণ ও বিক্ষোভ মিছিল করে। মহিলা সমর্থকদের দাবি একটাই নাগরপুর দেলদুয়ার এর সন্তান কে মনোনয়ন দিতে হবে এমনটি স্লোগান ছিল মিছিলে সে-ই সাথে রবিউল আওয়াল লাভলু কে মনোনয়ন দিয়ে এই আসনটি বিজয় নিশ্চিত করতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে এই বার্তা দেওয়া হয়েছে।
বহিরাগত কাউকে মনোনয়ন দিলে নিশ্চিত এই আসনটি হারানোর সম্ভাবনা রয়েছে এমন উদ্যোগ থেকে রবিউল আওয়াল লাভলু সাহেব এর পক্ষে মহিলা সমর্থকরা বিক্ষোভ মিছিল করে। নাগরপুর দেলদুয়ারে এখন সর্বোচ্চ জনপ্রিয় নেতা যার ভোট ব্যাংক এখন সবচেয়ে বেশি সাধারণ মানুষের মুখে, চা স্টলে শব্দ একটাই রবিউল আওয়াল লাভলু। মিছিলটি নাগরপুর বাজার ও উপজেলায় হয়ে বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। লিফলেট বিতরণ ও বিক্ষোভ মিছিল এর নেতৃত্বদেন
মনোয়ারা বেগম মুকুল, শিউলি আক্তার, নাসিমা বেগম নাসু,হোসনিয়া পারভীন, সম্পা কলি,সোনিয়া,মমতাজ রুমা,তাসমিয়া আক্তার জুঁই,সানজিদা আক্তার মিম,নাসিমা বেগম মেম্বার বেকড়া ইউপি,মর্জিনা বেগম মেম্বার বেকড়া ইউপি,লাভলী আক্তার মেম্বার নাগরপুর ইউপি,নার্গিস বেগম মেম্বার মামুদনগর ইউপি,লাকী আক্তার, ফরিদা আক্তার, লাভলী আক্তার, আমেনা বেগম।


















