
প্রফেসর ড.মোহাম্মদ আবু নাছের, ব্যুরো চীফ নোয়াখালী:
গত ৮ সেপ্টেম্বর রোববার বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সেনবাগ উপজেলা আহবায়ক কমিটি ও পৌরসভা বিএনপির আহবায়ক কমিটি ঘোষণা হওয়ার পর বিএনপি’র ত্রিমুখী গ্রুপের পক্ষে বিপক্ষে মিছিল অনুষ্ঠিত হয়।
গত ২দিন আগেও সেনবাগে যে গ্রুপটি আহবায়ক কমিটি প্রত্যাখ্যান করে কমিটি বাতিলের পক্ষে বিক্ষোভ ও প্রতিবাদ মিছিল করেছিলেন, অথচ দু’দিন পর ১১ সেপ্টেম্বর বিকেল সাড়ে ৪টায় ঐ গ্রুপটি ( বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা ও সাবেক বিরোধী দলীয় চীফ হুইপ জয়নুল আবেদিন ফারুক সমর্থিত গ্রুপ ) উপজেলা ও পৌরসভা আহবায়ক কমিটি আয়োজনে সেনবাগ পৌর শহরের প্রধান সড়কে মিছিল করে। মিছিল শেষে সেনবাগ থানার মোড়ে জিরো পয়েন্টের ত্রিমুখী রাস্তা জুড়ে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সমাবেশে বক্তব্য রাখেন, সেনবাগ উপজেলা বিএনপির নবগঠিত আহবায়ক কমিটির আহবায়ক মোক্তার হোসেন পাটওয়ারী ও পৌরসভা বিএনপি’র সদস্য সচিব মোঃ শহীদ উল্যাহ।
মিছিলে উপস্থিত ছিলেন, নব-গঠিত সেনবাগ উপজেলা বিএনপি’র যুগ্ম-আহবায়ক ভিপি ফারুক, নব-গঠিত সেনবাগ পৌর বিএনপির সদস্য সচিব সহিদ উল্যাহ সহিদ, পৌর বিএনপির যুগ্ম- আহবায়ক ভিপি জাহাঙ্গীর ও পৌর বিএনপির যুগ্ম- আহবায়ক আনোয়ার উল্যাহ আজাদ সহ বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভার নেতৃবৃন্দ।
এসময় রাস্তায় গাড়ী চলাচলে প্রতিবন্ধকতা ও জনদূর্ভোগের সৃষ্টি হয়েছে। স্হানীয় প্রশাসন ও পুলিশ নির্বাক দর্শকের ভূমিকায় ছিলো।
সেনবাগ বাজারের ব্যবসায়ী ও স্হানীয় জনগণ জানান, থানার মোড়ে ত্রিমুখী রাস্তা বন্ধ করে সমাবেশ করার কারণে রাস্তায় যানবাহন চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি হয়েছে এবং সাধারণ জনগণ সিএনজি ও অটোরিকশা যোগে যাতায়াতে বিড়ম্বনার শিকার হয়েছে। এভাবে সড়কে সমাবেশের কারণে জনগণের ভোগান্তি শেষ কোথায় ? জনগণ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জানতে চায় !
















