নগরীর উন্নয়নে আবাসিক এলাকাগুলোর নেতৃবৃন্দকে ভূমিকা রাখতে হবে: চসিক মেয়র ডা. শাহাদাত

স ম জিয়াউর রহমান, চট্টগ্রাম :

চট্টগ্রাম নগরীর উন্নয়ন ও সুশৃঙ্খল নগর ব্যবস্থাপনায় আবাসিক এলাকাগুলোর নেতৃবৃন্দকে আরও সক্রিয় ভূমিকা রাখতে হবে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন।

শুক্রবার (১৬ মে) নগরীর কৈবল্যধাম আবাসিক এলাকার কোয়াড পি ব্লক স্কুল প্রাঙ্গণে কৈবল্যধাম আবাসিক এলাকা কল্যাণ সমিতি (রেজিঃ ১৯৮০/৯৭) আয়োজিত এক সাধারণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
মেয়র ডা. শাহাদাত হোসেন বলেন, “নগর উন্নয়নে নাগরিকদের অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে আবাসিক এলাকার কল্যাণ সমিতিগুলো যদি সচেতনভাবে কাজ করে, তাহলে অনেক সমস্যা স্থানীয় পর্যায়েই সমাধান করা সম্ভব।” তিনি আরও বলেন, “যত্রতত্র ময়লা ফেলা, অবৈধ দখল, ড্রেনের ওপর স্থাপনা নির্মাণ—এসব বিষয়ে জনগণের সচেতনতা ও অংশগ্রহণ ছাড়া টেকসই নগরায়ন সম্ভব নয়।”

সভায় সভাপতিত্ব করেন কৈবল্যধাম আবাসিক এলাকা কল্যাণ সমিতির সভাপতি জমির আহম্মদ। এ সময় স্থানীয় বাসিন্দা, বিভিন্ন শ্রেণিপেশার মানুষ এবং চসিকের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সভায় মেয়র নগরবাসীর উদ্দেশে বলেন, “আমি সিটি কর্পোরেশনের পক্ষ থেকে প্রতিটি আবাসিক এলাকায় উন্নয়ন কার্যক্রম বিস্তারের চেষ্টা করছি। তবে নাগরিকদের সহযোগিতা ছাড়া কোনো প্রকল্প বাস্তবায়ন দীর্ঘস্থায়ী হবে না।”

সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম-আহ্বায়ক মোঃ মনজুর আলম মঞ্জু। উপস্থিত ছিলেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চট্টগ্রাম জেলা ইউনিটের ভাইস চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো. মনিরুল ইসলাম ইউসুফ।

বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন ৯ নং উত্তর পাহাড়তলী ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আব্দুস সাত্তার সেলিম, আকবরশাহ থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মাঈনুদ্দিন চৌধুরী মঈনু, মহানগর বিএনপির সাবেক শিল্প ও কুঠির শিল্প বিষয়ক সম্পাদক নুরুল আকবর কাজল, ৯ নং উত্তর পাহাড়তলী বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হাবিবুর রহমান চৌধুরী।

সাধারণ সভা পরিচালনা করেন কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক রেহান উদ্দীন প্রধান।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নগর যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক শাহারিয়া মোহাম্মদ জিয়াউল হুদা, আকবরশাহ থানা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক আব্দুর রহিম সজল, নগর মহিলা দলের সিনিয়র সহ-সভাপতি সকিনা বেগম, সহ-সভাপতি নার্গিস আক্তার, সেচ্ছাসেবক দলের আহ্বায়ক হাসান মাহমুদ, যুবদলের সদস্য সচিব ইলিয়াস খানসহ কল্যাণ সমিতির ২১ জন নেতৃবৃন্দ এবং আওতাধীন ১৬টি ব্লকের সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক নেতৃবৃন্দ। বিপুলসংখ্যক স্থানীয় জনসাধারণও সভায় অংশগ্রহণ করেন।

সভায় কল্যাণ সমিতির নেতৃবৃন্দ এলাকার বিভিন্ন সমস্যার চিত্র তুলে ধরে একটি মানপত্র মেয়রের হাতে তুলে দেন। মেয়র পানির সমস্যা নিরসন, কবরস্থান পুনরুদ্ধার, আমমোক্তার ভিত্তিতে প্লট রেজিস্ট্রেশনের সহজীকরণ ও স্বাস্থ্যকেন্দ্রের আধুনিকায়নের ব্যাপারে পদক্ষেপ গ্রহণের আশ্বাস দেন।

সভা শেষে এলাকাবাসীর জন্য বর্জ্য নিষ্কাশন ব্যবস্থার উন্নয়নে ট্রাভেল বিন সরবরাহ করেন মেয়র।

Facebook Comments Box
  • Related Posts

    ডেঙ্গুতে অন্তঃসত্ত্বা নারীর মৃত্যু, বাঁচানো যায়নি ৯ মাসের গর্ভের শিশুকেও
    • adminadmin
    • সেপ্টেম্বর ১৭, ২০২৬

      এ.কে পলাশ,কুমিল্লা প্রতিনিধি।। ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা গেছেন কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের বাংলা বিভাগের শিক্ষার্থী নূর জাহান। মৃত্যুর সময় তিনি ৯ মাসের অন্তঃসত্ত্বা ছিলেন। আজ বুধবার ভোর ৫টার দিকে…

    Continue reading
    বেগমগঞ্জের ঘাটলা উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা
    • adminadmin
    • সেপ্টেম্বর ১৭, ২০২৬

      বি. চৌধুরী তুহিন নোয়াখালী প্রতিনিধিঃ নোয়াখালী বেগমগঞ্জের ঐতিহ্যবাহী ঘাটলা উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান ১৬ সেপ্টেম্বর দিনব্যাপী বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে…

    Continue reading

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    সাম্প্রতিক

    ডেঙ্গুতে অন্তঃসত্ত্বা নারীর মৃত্যু, বাঁচানো যায়নি ৯ মাসের গর্ভের শিশুকেও

    • By admin
    • সেপ্টেম্বর ১৭, ২০২৬
    • 52 views
    ডেঙ্গুতে অন্তঃসত্ত্বা নারীর মৃত্যু, বাঁচানো যায়নি ৯ মাসের গর্ভের শিশুকেও

    বেগমগঞ্জের ঘাটলা উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

    • By admin
    • সেপ্টেম্বর ১৭, ২০২৬
    • 59 views
    বেগমগঞ্জের ঘাটলা উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

    কুমিল্লায় বোন-ভাতিজাকে কুপিয়ে হত্যা, মূল আসামিসহ গ্রেপ্তার-৩

    • By admin
    • সেপ্টেম্বর ১৬, ২০২৬
    • 50 views
    কুমিল্লায় বোন-ভাতিজাকে কুপিয়ে হত্যা, মূল আসামিসহ গ্রেপ্তার-৩

    নোয়াখালীর মুছাপুরে ডিলার নিয়োগে গাফিলতি গণমাধ্যমের খবরে জেলা কর্মকর্তার হস্তক্ষেপে অবসান  

    • By admin
    • সেপ্টেম্বর ১৬, ২০২৬
    • 95 views
    নোয়াখালীর মুছাপুরে ডিলার নিয়োগে গাফিলতি গণমাধ্যমের খবরে জেলা কর্মকর্তার হস্তক্ষেপে অবসান  

    বেগমগঞ্জ উপজেলা প্রশাসনের নিজস্ব উদ্যোগ “আই ক্যাম্পাস ম্যানেজমেন্ট সিস্টেম”কর্মশালা অনুষ্ঠিত

    • By admin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬
    • 69 views
    বেগমগঞ্জ উপজেলা প্রশাসনের নিজস্ব উদ্যোগ “আই ক্যাম্পাস ম্যানেজমেন্ট সিস্টেম”কর্মশালা অনুষ্ঠিত

    কুমিল্লায় অটোরিকশা ছিনতাই ও হত্যা‘কিলার’ মানিক গ্রেপ্তার,২ চালকের হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন 

    • By admin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬
    • 55 views
    কুমিল্লায় অটোরিকশা ছিনতাই ও হত্যা‘কিলার’ মানিক গ্রেপ্তার,২ চালকের হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন 

    কুমিল্লায় আইন-শৃঙ্খলা, দুর্নীতি ও মাদক নিয়ন্ত্রণ নিয়ে মতবিনিময় সভা

    • By admin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬
    • 64 views
    কুমিল্লায় আইন-শৃঙ্খলা, দুর্নীতি ও মাদক নিয়ন্ত্রণ নিয়ে মতবিনিময় সভা

    রাজস্থান পৌর নির্বাচন: বিজেপির জয়, দ্বিতীয় কংগ্রেস

    • By admin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬
    • 52 views
    রাজস্থান পৌর নির্বাচন: বিজেপির জয়, দ্বিতীয় কংগ্রেস

    নানিয়ারচরে পাহাড় ও সমতলের তরুণদের নিয়ে সেনাবাহিনীর মোবাইল সার্ভিসিং প্রশিক্ষণ শুরু

    • By admin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬
    • 56 views
    নানিয়ারচরে পাহাড় ও সমতলের তরুণদের নিয়ে সেনাবাহিনীর মোবাইল সার্ভিসিং প্রশিক্ষণ শুরু

    কালুরঘাট সেতু নির্মাণে বিলম্ব দ্রুত দৃশ্যমান কাজের দাবিতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চায় চট্টগ্রাম নাগরিক ফোরাম

    • By admin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬
    • 56 views
    কালুরঘাট সেতু নির্মাণে বিলম্ব দ্রুত দৃশ্যমান কাজের দাবিতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চায় চট্টগ্রাম নাগরিক ফোরাম

    রাস্তায় দুর্ভোগ কমাতে নিজ উদ্যোগে সংস্কার করলেন ছাত্রদল নেতা জিহাদ

    • By admin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬
    • 58 views
    রাস্তায় দুর্ভোগ কমাতে নিজ উদ্যোগে সংস্কার করলেন ছাত্রদল নেতা জিহাদ

    মাদক ব্যবসায়ী না থাকলে সেবনকারীও থাকবে না: বেগমগঞ্জে মাদক ও অপরাধবিরোধী সমাবেশে ওসি

    • By admin
    • সেপ্টেম্বর ১৪, ২০২৬
    • 73 views
    মাদক ব্যবসায়ী না থাকলে সেবনকারীও থাকবে না: বেগমগঞ্জে মাদক ও অপরাধবিরোধী সমাবেশে ওসি

    জনসেবায় অনড় মীরওয়ারিশপুরের দুই বারের মেম্বার পরানী, পাশে চান এলাকাবাসী

    • By admin
    • সেপ্টেম্বর ১৪, ২০২৬
    • 79 views
    জনসেবায় অনড় মীরওয়ারিশপুরের দুই বারের মেম্বার পরানী, পাশে চান এলাকাবাসী

    শিক্ষার আলোয় আলোকিত সেনবাগ, মেধাবীদের নিয়ে সৈয়দ হারুন ফাউন্ডেশনের মেধা উৎসব

    • By admin
    • সেপ্টেম্বর ১৪, ২০২৬
    • 72 views
    শিক্ষার আলোয় আলোকিত সেনবাগ, মেধাবীদের নিয়ে সৈয়দ হারুন ফাউন্ডেশনের মেধা উৎসব