দোকান থেকে মাদক উদ্ধার, মামলা না দিয়ে হাঁস পার্টিতে পুলিশ!

সোনাইমুড়ী(নোয়াখালী) প্রতিনিধি: তালাবদ্ধ দোকান থেকে ২ কেজি গাঁজা উদ্ধারের ৫ ঘন্টা পর রাতেই মাদক ব্যবসায়ীর আমন্ত্রণে হাঁস পার্টিতে দারোগা। মামলা না দিয়ে উদ্ধারকৃত গাঁজা পরিত্যক্ত দেখিয়ে জিডির নামে ঘটনা ধামাচাপা দেওয়ার দিয়েছে পুলিশ। এতে একদিকে যেমন মাদক ব্যবসায়ীরা পার পেয়ে যাচ্ছে অপর দিকে পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠেছে সচেতন মহলে।

বুধবার(৪ ডিসেম্বর) দিবাগত রাত ১০ টার দিকে নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার মিয়াপুর গ্রামে এই ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, বুধবার বিকালে মিয়াপুর পোলের গোড়ার সমিরের কাঠের দোকানের ভেতরে বাজারের ব্যাগে মোড়ানো গাঁজা রেখে যায় রানা নামের এক মাদকব্যবসায়ী। আশপাশের লোকজন টেরপেয়ে দোকানে প্রবেশ করে গাঁজা সহ দোকানদারকে জিজ্ঞাসাবাদ করেন। এসময় সমির স্বীকার করেন মাদকের ব্যাগটি সিএনজি চালক লিটনের কাছে দেওয়ার জন্য রানা দোকানে রেখে গেছে। ওই ঘটনার ভিডিও ধারন করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছেড়ে দেয় স্থানীয়রা। ভয়ে সমির দোকানে তালা দিয়ে পালিয়ে যায়। সোনাইমুড়ী থানার দারোগা মাসুম রানা ঘটনাস্থলে গিয়ে দোকানের তালা ভেঙে ভেতর থেকে ২ কেজি গাঁজা উদ্ধার করে। পরে ওই দারোগা তার প্যান্টের পকেট থেকে নতুন তালা বের করে দোকানের দরজায় ঝুঁলিয়ে দেন।

একাধিক সূত্রে জানা যায়, ওই রাতেই মাদক ব্যবসায়ী রানা মিয়াপুর গ্রামের একটি ক্লাবের পাশে হাঁস পার্টির আয়োজন করে। রাত দশটার দিকে সেখানে আমন্ত্রিত অতিথি হিসেবে যোগদান করেন দারোগা মাসুম রানাসহ সোনাইমুড়ী থানা পুলিশের কয়েকজন সদস্য। পরে সেখানে মাদক ব্যবসায়ীদের সাথে ওই দারোগার গাঁজা উদ্ধারের ঘটনা দফারফা হয়।

এলাকাবাসী জানায়, গাঁজা উদ্ধারের ঘটনায় স্থানীয় মাদক ব্যবসায়ীরা জড়িত। মাদক প্রকাশ্যে বেচাকেনায় এলাকার উঠতি বয়সের যুবকেরা বিপদগামী হচ্ছে। এর কারনে এলাকায় চুরি-ডাকাতি ও কিশোরগ্যাং এর উৎপাত বৃদ্ধি পেয়েছে। আর বিকালে মাদক উদ্ধার করা পুলিশ রাতে মাদক ব্যবসায়ীদের সাথে হাঁস পার্টি করেছে। রাতেই পুলিশের সাথে মাদক ব্যবসায়ীদের সমঝোতা হয়েছে। এঘটনায় মাদকের বিরুদ্ধে পুলিশের ভূমিকা নিয়ে সাধারণ মানুষের মাঝে নেতিবাচক মনোভাব সৃষ্টি হয়েছে।

সরেজমিনে গিয়ে কথা হয় স্থানীয় খোরশেদ আলম, বাদশাহ মিয়া, মোঃ ইব্রাহিম সহ কয়েকজনের সাথে। তারা জানান, কাঠ মিস্ত্রি সমিরের বাড়ি পার্শ্ববর্তী কুমিল্লা জেলায়। সে গত ৮-১০ বছর থেকে এখানেই ফার্নিচার তৈরীর কাজ করেন। সমিরের দোকানে গাঁজার ব্যাগ রেখে যাওয়া মাসুদ রানা মিয়াপুরের ভূইয়া বাড়ির মফিজুর রহমানের ছেলে। সমির সহজসরল ও বাইরের জেলার হওয়ায় মাদকব্যবসায়ীরা তাকে ভয়ভীতি দেখিয়ে নিজেদের ব্যবসায় ব্যবহার করতে পারে বলে মন্তব্য করেন। এছাড়া রাতে মাদকব্যবসায়ীদের হাসপার্টি ও সেখানে পুলিশের উপস্থিতর বিষয়টিও নিশ্চিত করেন তারা।

মাদকের বিষয়ে অভিযুক্ত মাসুদ রানা জানান, তার বিরুদ্ধে ষড়যন্ত্র করা হয়েছে। রাজনৈতিক প্রতিপক্ষরা তাকে ফাঁসানোর চেষ্টা করছে। কাঠমিস্ত্রী সমিরকে গ্রেফতার করলে সবকিছু প্রমান হয়ে যাবে।

মাদক উদ্ধার হওয়া দোকানের মালিক সমির পলাতক রয়েছেন। তার ব্যবহৃত মুঠোফোন বন্ধ থাকায় যোগাযোগ করা সম্ভব হয়নি।

মাদক উদ্ধারের বিষয়ে সোনাইমুড়ী থানার দারোগা মাসুম রানা জানান, গাঁজা উদ্ধারের ঘটনায় মামলা হয়নি। তবে পরিত্যক্ত স্থান থেকে গাঁজা উদ্ধার দেখিয়ে সাধারণ ডায়েরি হয়েছে। তবে হাঁস পার্টির বিষয়ে জানতে চাইলে তিনি এড়িয়ে যান।

সোনাইমুড়ী থানার ওসি মোরশেদ আলম জানান, ঊর্ধ্বতন কর্মকর্তার নির্দেশে মাদক উদ্ধারের ঘটনায় মামলা না নিয়ে জিডি নেওয়া হয়েছে।

এবিষয়ে চাটখিল-সোনাইমুড়ীর সার্কেল এসপি নিত্যানন্দ দাসের সাথে কথা হয় প্রতিবেদকের। তিনি জানান, এস আই মাসুমের গাঁজা উদ্ধার ও মামলা না করে পরিত্যক্ত দেখিয়ে জিডি করার বিষয়ে তিনি কিছু জানেননা। তবে যদি মাদক ব্যবসায়ীদের সাথে হাঁস পার্টির ঘটনার প্রমান থাকে তবে ব্যবস্থা গ্রহণ করবেন।

Facebook Comments Box
  • Related Posts

    ডেঙ্গুতে অন্তঃসত্ত্বা নারীর মৃত্যু, বাঁচানো যায়নি ৯ মাসের গর্ভের শিশুকেও
    • adminadmin
    • সেপ্টেম্বর ১৭, ২০২৬

      এ.কে পলাশ,কুমিল্লা প্রতিনিধি।। ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা গেছেন কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের বাংলা বিভাগের শিক্ষার্থী নূর জাহান। মৃত্যুর সময় তিনি ৯ মাসের অন্তঃসত্ত্বা ছিলেন। আজ বুধবার ভোর ৫টার দিকে…

    Continue reading
    বেগমগঞ্জের ঘাটলা উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা
    • adminadmin
    • সেপ্টেম্বর ১৭, ২০২৬

      বি. চৌধুরী তুহিন নোয়াখালী প্রতিনিধিঃ নোয়াখালী বেগমগঞ্জের ঐতিহ্যবাহী ঘাটলা উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান ১৬ সেপ্টেম্বর দিনব্যাপী বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে…

    Continue reading

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    সাম্প্রতিক

    ডেঙ্গুতে অন্তঃসত্ত্বা নারীর মৃত্যু, বাঁচানো যায়নি ৯ মাসের গর্ভের শিশুকেও

    • By admin
    • সেপ্টেম্বর ১৭, ২০২৬
    • 52 views
    ডেঙ্গুতে অন্তঃসত্ত্বা নারীর মৃত্যু, বাঁচানো যায়নি ৯ মাসের গর্ভের শিশুকেও

    বেগমগঞ্জের ঘাটলা উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

    • By admin
    • সেপ্টেম্বর ১৭, ২০২৬
    • 59 views
    বেগমগঞ্জের ঘাটলা উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

    কুমিল্লায় বোন-ভাতিজাকে কুপিয়ে হত্যা, মূল আসামিসহ গ্রেপ্তার-৩

    • By admin
    • সেপ্টেম্বর ১৬, ২০২৬
    • 50 views
    কুমিল্লায় বোন-ভাতিজাকে কুপিয়ে হত্যা, মূল আসামিসহ গ্রেপ্তার-৩

    নোয়াখালীর মুছাপুরে ডিলার নিয়োগে গাফিলতি গণমাধ্যমের খবরে জেলা কর্মকর্তার হস্তক্ষেপে অবসান  

    • By admin
    • সেপ্টেম্বর ১৬, ২০২৬
    • 95 views
    নোয়াখালীর মুছাপুরে ডিলার নিয়োগে গাফিলতি গণমাধ্যমের খবরে জেলা কর্মকর্তার হস্তক্ষেপে অবসান  

    বেগমগঞ্জ উপজেলা প্রশাসনের নিজস্ব উদ্যোগ “আই ক্যাম্পাস ম্যানেজমেন্ট সিস্টেম”কর্মশালা অনুষ্ঠিত

    • By admin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬
    • 69 views
    বেগমগঞ্জ উপজেলা প্রশাসনের নিজস্ব উদ্যোগ “আই ক্যাম্পাস ম্যানেজমেন্ট সিস্টেম”কর্মশালা অনুষ্ঠিত

    কুমিল্লায় অটোরিকশা ছিনতাই ও হত্যা‘কিলার’ মানিক গ্রেপ্তার,২ চালকের হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন 

    • By admin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬
    • 55 views
    কুমিল্লায় অটোরিকশা ছিনতাই ও হত্যা‘কিলার’ মানিক গ্রেপ্তার,২ চালকের হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন 

    কুমিল্লায় আইন-শৃঙ্খলা, দুর্নীতি ও মাদক নিয়ন্ত্রণ নিয়ে মতবিনিময় সভা

    • By admin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬
    • 64 views
    কুমিল্লায় আইন-শৃঙ্খলা, দুর্নীতি ও মাদক নিয়ন্ত্রণ নিয়ে মতবিনিময় সভা

    রাজস্থান পৌর নির্বাচন: বিজেপির জয়, দ্বিতীয় কংগ্রেস

    • By admin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬
    • 52 views
    রাজস্থান পৌর নির্বাচন: বিজেপির জয়, দ্বিতীয় কংগ্রেস

    নানিয়ারচরে পাহাড় ও সমতলের তরুণদের নিয়ে সেনাবাহিনীর মোবাইল সার্ভিসিং প্রশিক্ষণ শুরু

    • By admin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬
    • 56 views
    নানিয়ারচরে পাহাড় ও সমতলের তরুণদের নিয়ে সেনাবাহিনীর মোবাইল সার্ভিসিং প্রশিক্ষণ শুরু

    কালুরঘাট সেতু নির্মাণে বিলম্ব দ্রুত দৃশ্যমান কাজের দাবিতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চায় চট্টগ্রাম নাগরিক ফোরাম

    • By admin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬
    • 56 views
    কালুরঘাট সেতু নির্মাণে বিলম্ব দ্রুত দৃশ্যমান কাজের দাবিতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চায় চট্টগ্রাম নাগরিক ফোরাম

    রাস্তায় দুর্ভোগ কমাতে নিজ উদ্যোগে সংস্কার করলেন ছাত্রদল নেতা জিহাদ

    • By admin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬
    • 58 views
    রাস্তায় দুর্ভোগ কমাতে নিজ উদ্যোগে সংস্কার করলেন ছাত্রদল নেতা জিহাদ

    মাদক ব্যবসায়ী না থাকলে সেবনকারীও থাকবে না: বেগমগঞ্জে মাদক ও অপরাধবিরোধী সমাবেশে ওসি

    • By admin
    • সেপ্টেম্বর ১৪, ২০২৬
    • 73 views
    মাদক ব্যবসায়ী না থাকলে সেবনকারীও থাকবে না: বেগমগঞ্জে মাদক ও অপরাধবিরোধী সমাবেশে ওসি

    জনসেবায় অনড় মীরওয়ারিশপুরের দুই বারের মেম্বার পরানী, পাশে চান এলাকাবাসী

    • By admin
    • সেপ্টেম্বর ১৪, ২০২৬
    • 79 views
    জনসেবায় অনড় মীরওয়ারিশপুরের দুই বারের মেম্বার পরানী, পাশে চান এলাকাবাসী

    শিক্ষার আলোয় আলোকিত সেনবাগ, মেধাবীদের নিয়ে সৈয়দ হারুন ফাউন্ডেশনের মেধা উৎসব

    • By admin
    • সেপ্টেম্বর ১৪, ২০২৬
    • 72 views
    শিক্ষার আলোয় আলোকিত সেনবাগ, মেধাবীদের নিয়ে সৈয়দ হারুন ফাউন্ডেশনের মেধা উৎসব