
দেশে রাজনৈতিক সংকট সৃষ্টির চেষ্টা চলছে বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য জয়নুল আবেদিন ফারুক।
জাতীয়তাবাদী তরুণ দলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে রোববার (২২ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে বিএনপির প্রতিষ্ঠাতা প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজারে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর পর তিনি এই মন্তব্য করেন।


















