দাউদকান্দিতে আওয়ামী সুবিধাবাদীদের বিএনপিতে অনুপ্রবেশের চেষ্টা

এ.কে পলাশ,কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লার দাউদকান্দিতে বিএনপি নেতাকর্মীদের ওপর হামলা, মামলা ও নানাভাবে হয়রানীর কাজে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত আওয়ামী আমলের সুবিধাভোগী ও দলটির নেতাদের সঙ্গে নিবিড় ঘনিষ্ঠতা থাকা বেশ ক’জন ধূর্ত ব্যক্তি বিএনপির ‘নব্যনেতা’ হওয়ার চেষ্টা শুরু করেছেন। ইতিমধ্যে দাউদকান্দি উপজেলা আওয়ামী লীগের ক্ষমতাধর (বর্তমানে পলাতক) ব্যক্তি সাবেক উপজেলা চেয়ারম্যান ও সাবেক এমপিপুত্র মোহাম্মদ আলী সুমনের আস্থাভাজন ও ঘনিষ্ঠ সুন্দলপুর ইউনিয়নের দশপাড়া গ্রামের খন্দকার আবুল খায়েরের একটি ভিডিও ক্লিপ ও স্থিরচিত্র ফেসবুকে ঘুরছে। ফ্যাসিস্টদের দোসর হিসেবে পরিচিত ওই ইউনিয়নের আবুল খায়েরসহ আরও কয়েকজন বিভিন্ন কৌশল অবলম্বন করে স্থানীয় বিএনপির রাজনীতিতে অনুপ্রবেশের চেষ্টা করছেন। এনিয়ে দাউদকান্দি বিএনপি ও এর অঙ্গসংগঠনের তৃণমূল নেতা-কর্মীদের মাঝে মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে।

এবিষয়ে দাউদকান্দি উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও সাবেক ইউপি চেয়ারম্যান আলাউদ্দিন আল আজাদ ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘এটি অত্যন্ত দু:খজনক বিষয়, দাউদকান্দিতে বিএনপির নেতাকর্মীরা ১৬ বছর ঘরে ঠিকমত ঘুমাতে পারেনি অথচ ফ্যাসিস্টদের দোসররা যারা এখানকার আওয়ামী লীগ নেতাদের চাটুকারিতা করেছে তারাই এখন বিএনপির পতাকাতলে আশ্রয় খুঁজে। সুন্দলপুর ইউনিয়নের দশপাড়ার খন্দকার আবুল খায়ের সহ আরও অনেকে রয়েছে যারা আওয়ামী আমলে ড. মোশাররফ সাহেবের বিরোধিতা করেছে, বিএনপি নেতা-কর্মীদের হেনস্তা করেছে, আওয়ামী লীগের নির্বাচনী প্রচারণায় অংশ নিয়েছে। তারা এখন হাসিনার পতনের পর বিএনপিতে অনুপ্রবেশের চেষ্টা করছে। ওইসব সুবিধাবাদী চাটুকারই বিএনপির নেতাকর্মীদের ১৬টি বছর হামলা, মামলা ও হয়রানীতে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে মদদ যুগিয়েছে, আমাকে হত্যার চেষ্টা করা হয়েছে। আল্লাহ আমাকে প্রাণে বাঁচিয়েছেন। এসব আওয়ামী দোসরারা যাতে বিএনপিতে প্রবেশ করতে না পারে এজন্য দলের সবাইকে সজাগ থাকতে হবে। কারণ এরা দলে ঢুকলে স্থানীয় রাজনীতিতে সংকট সৃষ্টি করবে।’

দাউদকান্দি উপজেলার সুন্দলপুর ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি আবদুর রাজ্জাক জানান, ‘দশপাড়ার আওয়ামী দোসর খন্দকার আবুল খায়েরের গডফাদারররা যখন পলাতক, তখন সে এবং আরও কয়েকজন আওয়ামী দোসর বোল পাল্টিয়ে বিএনপিতে ঢুকার চেষ্টা করছে। এটি প্রতিহত করতে আমি ফেসবুকে দাউদকান্দি আওয়ামী লীগের প্রভাবশালী নেতা সাবেক এমপি সুবিদ আলী ভূইয়ার ছেলে সাবেক উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ আলী সুমনের সঙ্গে ভিডিও ও ছবি পোষ্ট করি। এরপর এটি অনেকেই শেয়ার করে ও ভাইরাল হয়। এই আবুল খায়েরের মদদে আওয়ামী সন্ত্রাসীরা আমার নামে তিনটি মামলা দিয়েছে। আমাকে এলাকায় আসতে দিতনা। এই আবুল খায়ের বাড়ির আঙ্গিনায় আওয়ামী লীগের অফিস করেছে। আওয়ামী লীগ নেতাকে ফুলের মালা দিয়ে বরণ করেছে, ড. মোশাররফ স্যারের বিরুদ্ধে অবস্থান নিয়েছে, জয়বাংলা স্লোগান দিয়েছে। ঢাকায় সরকারি চাকরি করে অথচ এলাকায় এসে বিএনপির লোকদের শাসাতো, আওয়ামী লীগের মিছিল-মিটিংয়ে অংশ নিতো। এখন আওয়ামী বোল পাল্টিয়ে বিএনপি নেতাদের আশপাশে ঘুরে, বাড়ির সামনে জিয়া পরিষদের অফিস করার সুুযোগ খুঁজে। আমি বিএনপির একজন নগন্য কর্মী হিসেবে দলের হাইকমান্ডের কাছে অনুরোধ করছি, ১৬ বছর আওয়ামী লীগের হয়ে যারা আমাদের ওপর নির্যাতনের স্টিমরোলার চালিয়েছে সেই খন্দকার আবুল খায়েরদের মতো সুবিধাবাদীরা যাতে বিএনপিতে প্রবেশ করতে না পারে।’

এদিকে কুমিল্লা উত্তর জেলা বিএনপির তৃণমূল নেতাদের অনেকেই জানিয়েছেন, ৫ আগস্ট পরবর্তী পরিস্থিতিতে রাজনীতিতে সুযোগসন্ধানীরা দলে ঢুকে পড়ছেন। ‘নব্য হাইব্রিড’ কিংবা ‘নব্য বিএনপি’র ব্যাপারে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সর্তকবার্তা ও নির্দেশনার বিষয়টি সম্পর্কে সবাই অবগত রয়েছেন।তাই অনুপ্রবেশকারী ও তাদের যারা দলে প্রশ্রয় দিচ্ছেন তাদের বিরুদ্ধেও তদন্ত করে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার দাবি তৃণমূলের নেতা-কর্মীদের।

Facebook Comments Box
  • Related Posts

    ডেঙ্গুতে অন্তঃসত্ত্বা নারীর মৃত্যু, বাঁচানো যায়নি ৯ মাসের গর্ভের শিশুকেও
    • adminadmin
    • সেপ্টেম্বর ১৭, ২০২৬

      এ.কে পলাশ,কুমিল্লা প্রতিনিধি।। ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা গেছেন কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের বাংলা বিভাগের শিক্ষার্থী নূর জাহান। মৃত্যুর সময় তিনি ৯ মাসের অন্তঃসত্ত্বা ছিলেন। আজ বুধবার ভোর ৫টার দিকে…

    Continue reading
    বেগমগঞ্জের ঘাটলা উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা
    • adminadmin
    • সেপ্টেম্বর ১৭, ২০২৬

      বি. চৌধুরী তুহিন নোয়াখালী প্রতিনিধিঃ নোয়াখালী বেগমগঞ্জের ঐতিহ্যবাহী ঘাটলা উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান ১৬ সেপ্টেম্বর দিনব্যাপী বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে…

    Continue reading

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    সাম্প্রতিক

    ডেঙ্গুতে অন্তঃসত্ত্বা নারীর মৃত্যু, বাঁচানো যায়নি ৯ মাসের গর্ভের শিশুকেও

    • By admin
    • সেপ্টেম্বর ১৭, ২০২৬
    • 52 views
    ডেঙ্গুতে অন্তঃসত্ত্বা নারীর মৃত্যু, বাঁচানো যায়নি ৯ মাসের গর্ভের শিশুকেও

    বেগমগঞ্জের ঘাটলা উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

    • By admin
    • সেপ্টেম্বর ১৭, ২০২৬
    • 59 views
    বেগমগঞ্জের ঘাটলা উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

    কুমিল্লায় বোন-ভাতিজাকে কুপিয়ে হত্যা, মূল আসামিসহ গ্রেপ্তার-৩

    • By admin
    • সেপ্টেম্বর ১৬, ২০২৬
    • 50 views
    কুমিল্লায় বোন-ভাতিজাকে কুপিয়ে হত্যা, মূল আসামিসহ গ্রেপ্তার-৩

    নোয়াখালীর মুছাপুরে ডিলার নিয়োগে গাফিলতি গণমাধ্যমের খবরে জেলা কর্মকর্তার হস্তক্ষেপে অবসান  

    • By admin
    • সেপ্টেম্বর ১৬, ২০২৬
    • 95 views
    নোয়াখালীর মুছাপুরে ডিলার নিয়োগে গাফিলতি গণমাধ্যমের খবরে জেলা কর্মকর্তার হস্তক্ষেপে অবসান  

    বেগমগঞ্জ উপজেলা প্রশাসনের নিজস্ব উদ্যোগ “আই ক্যাম্পাস ম্যানেজমেন্ট সিস্টেম”কর্মশালা অনুষ্ঠিত

    • By admin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬
    • 69 views
    বেগমগঞ্জ উপজেলা প্রশাসনের নিজস্ব উদ্যোগ “আই ক্যাম্পাস ম্যানেজমেন্ট সিস্টেম”কর্মশালা অনুষ্ঠিত

    কুমিল্লায় অটোরিকশা ছিনতাই ও হত্যা‘কিলার’ মানিক গ্রেপ্তার,২ চালকের হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন 

    • By admin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬
    • 55 views
    কুমিল্লায় অটোরিকশা ছিনতাই ও হত্যা‘কিলার’ মানিক গ্রেপ্তার,২ চালকের হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন 

    কুমিল্লায় আইন-শৃঙ্খলা, দুর্নীতি ও মাদক নিয়ন্ত্রণ নিয়ে মতবিনিময় সভা

    • By admin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬
    • 64 views
    কুমিল্লায় আইন-শৃঙ্খলা, দুর্নীতি ও মাদক নিয়ন্ত্রণ নিয়ে মতবিনিময় সভা

    রাজস্থান পৌর নির্বাচন: বিজেপির জয়, দ্বিতীয় কংগ্রেস

    • By admin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬
    • 52 views
    রাজস্থান পৌর নির্বাচন: বিজেপির জয়, দ্বিতীয় কংগ্রেস

    নানিয়ারচরে পাহাড় ও সমতলের তরুণদের নিয়ে সেনাবাহিনীর মোবাইল সার্ভিসিং প্রশিক্ষণ শুরু

    • By admin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬
    • 56 views
    নানিয়ারচরে পাহাড় ও সমতলের তরুণদের নিয়ে সেনাবাহিনীর মোবাইল সার্ভিসিং প্রশিক্ষণ শুরু

    কালুরঘাট সেতু নির্মাণে বিলম্ব দ্রুত দৃশ্যমান কাজের দাবিতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চায় চট্টগ্রাম নাগরিক ফোরাম

    • By admin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬
    • 56 views
    কালুরঘাট সেতু নির্মাণে বিলম্ব দ্রুত দৃশ্যমান কাজের দাবিতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চায় চট্টগ্রাম নাগরিক ফোরাম

    রাস্তায় দুর্ভোগ কমাতে নিজ উদ্যোগে সংস্কার করলেন ছাত্রদল নেতা জিহাদ

    • By admin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬
    • 58 views
    রাস্তায় দুর্ভোগ কমাতে নিজ উদ্যোগে সংস্কার করলেন ছাত্রদল নেতা জিহাদ

    মাদক ব্যবসায়ী না থাকলে সেবনকারীও থাকবে না: বেগমগঞ্জে মাদক ও অপরাধবিরোধী সমাবেশে ওসি

    • By admin
    • সেপ্টেম্বর ১৪, ২০২৬
    • 73 views
    মাদক ব্যবসায়ী না থাকলে সেবনকারীও থাকবে না: বেগমগঞ্জে মাদক ও অপরাধবিরোধী সমাবেশে ওসি

    জনসেবায় অনড় মীরওয়ারিশপুরের দুই বারের মেম্বার পরানী, পাশে চান এলাকাবাসী

    • By admin
    • সেপ্টেম্বর ১৪, ২০২৬
    • 79 views
    জনসেবায় অনড় মীরওয়ারিশপুরের দুই বারের মেম্বার পরানী, পাশে চান এলাকাবাসী

    শিক্ষার আলোয় আলোকিত সেনবাগ, মেধাবীদের নিয়ে সৈয়দ হারুন ফাউন্ডেশনের মেধা উৎসব

    • By admin
    • সেপ্টেম্বর ১৪, ২০২৬
    • 72 views
    শিক্ষার আলোয় আলোকিত সেনবাগ, মেধাবীদের নিয়ে সৈয়দ হারুন ফাউন্ডেশনের মেধা উৎসব