
স্টাফ রিপোর্টার |
আসন্ন ত্রয়োদশ সাধারণ নির্বাচন ও গণভোট সামনে রেখে পুলিশ বাহিনীকে কঠোর ও নিরপেক্ষ ভূমিকা পালনের কড়া বার্তা দিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ সাজ্জাত আলী। গতকাল বুধবার (১৪ই জানুয়ারি) ডিএমপি সদর দপ্তরে আয়োজিত মাসিক অপরাধ পর্যালোচনা সভায় তিনি এই নির্দেশনা প্রদান করেন।
সভায় উপস্থিত ঊর্ধ্বতন কর্মকর্তাদের উদ্দেশ্যে কমিশনার স্পষ্ট করে বলেন, “আসন্ন নির্বাচনে দল-মতের ঊর্ধ্বে থেকে জনগণকে একটি ত্রুটিহীন নির্বাচন উপহার দিতে হবে”। তিনি আরও উল্লেখ করেন, শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় পুলিশ সদস্যদের সর্বোচ্চ পেশাদারিত্ব বজায় রাখতে হবে।
নির্বাচনী উত্তাপের এই সময়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি যেন কোনোভাবেই অবনতি না হয়, সেদিকে সজাগ দৃষ্টি রাখতে প্রতিটি থানার কর্মকর্তাদের নির্দেশ দেন তিনি। পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করে একটি অবাধ ও স্বচ্ছ নির্বাচনী পরিবেশ নিশ্চিত করাই এখন পুলিশের প্রধান চ্যালেঞ্জ বলে সভায় জানানো হয়।
আরও পড়ুন…


















