‘তৌহিদী জনতা’ নামক সংগঠনের কর্মকান্ডে তারকাদের ক্ষোভ

বিনোদন ডেস্ক: অভিনেত্রী মেহজাবীন চৌধুরী চট্টগ্রামে শোরুম উদ্বোধন করতে গিয়ে পারেননি। সেখানে তিনি বাধার মুখে পড়েন ‘তৌহিদী জনতা’ নামে এক সংগঠনের। একই ঘটনা ঘটেছে চিত্রনায়িকা শামসুন্নাহার স্মৃতি পরীমণির ক্ষেত্রে, টাঙ্গাইলের কালিহাতীতে। ‘জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ’ এবং হেফাজতে ইসলামের টাঙ্গাইল ও কালিহাতী শাখার আপত্তিতে শেষ পর্যন্ত শোরুম উদ্বোধন অনুষ্ঠানে যাননি এ নায়িকা। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষোভ উগরে দেন পরীমণি। একের পর এক অনুষ্ঠান ঘিরে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিতে ক্ষোভ জানিয়েছেন তারকারাও।

এদিকে আবাসন ব্যবসায়ী জাতীয় পার্টির নেতা নাসির উদ্দিন মাহমুদের মামলায় গতকাল রোববার পরীমণি ও তাঁর কস্টিউম ডিজাইনার জুনায়েদ বোগদাদী জিমির বিরুদ্ধে অভিযোগ (চার্জ) গঠন করে বিচার শুরুর আদেশ দিয়েছেন আদালত।

শুনানিতে হাজির না থাকায় দু’জনের বিরুদ্ধেই গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। ঢাকার মুখ্য মহানগর হাকিম মোহাম্মদ জুনাইদ মামলাটিতে সাক্ষ্য গ্রহণের জন্য আগামী ২০ মার্চ দিন ধার্য করেছেন।

পরে পরীমণি বলেন, ‘প্রতিবাদ করার জন্য গ্রেপ্তারি পরোয়ানা জারি হলে তা কষ্টকর। মানুষ কথা বলা ছাড়া কীভাবে থাকবে? যে চুপ থাকতে চায়, সে থাকুক। কিন্তু যে বলতে চায়, তাকে তো বলতে দিতে হবে। তবে এটি যেহেতু আদালতের বিষয়, আমিও আইনি প্রক্রিয়ায় হাঁটব। বিষয়টি আমার আইনজীবীরা দেখবেন।’

তিনি আরও বলেন, ‘হয়তো আমার জায়গায় অন্য কেউ হলে চুপ থাকতেন। কিন্তু আমি চুপ থাকতে পারি না। আমি চুপ থাকার মেয়ে না; যা সত্যি, তা তো বলতেই হবে। এটি তো আমার দেশ, আমার ইন্ডাস্ট্রি। নিজের দেশে কেন নিরাপদে কাজ করতে পারব না?’

পরীমণির আইনজীবী নীলাঞ্জনা রিফাত সুরভী সাংবাদিকদের জানান, সোমবার বেলা ১১টার দিকে সংশ্লিষ্ট আদালতে আত্মসমর্পণ করে জামিন চাইবেন পরীমণি। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘অসুস্থ থাকায় পরীমণি রোববার আদালতে হাজির হতে পারেননি।’

বাদীপক্ষের আইনজীবী এ কে এম সোহেল সাংবাদিকদের জানান, পরীমণিসহ দু’জনের বিরুদ্ধে দণ্ডবিধি আইনের ৩২৩ ও ৫০৬ ধারায় চার্জ গঠন হয়েছে। অভিযোগ প্রমাণ হলে সর্বোচ্চ তিন বছর কারাদণ্ড হতে পারে।

সোচ্চার চলচ্চিত্রাঙ্গন

শোরুম উদ্বোধনে যেতে না পেরে প্রতিবাদের পরদিনই পরীমণির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ভালোভাবে নিচ্ছে না চলচ্চিত্রাঙ্গনের অনেকে। তারা সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিবাদে সোচ্চার হয়েছেন। বলেছেন, এভাবে সংস্কৃতিকর্মীরা বাধার মুখে পড়লে পুরো অঙ্গন সংকুচিত হয়ে পড়বে। বাধা ন্যক্কারজনক আখ্যা দিয়ে অভিনেতা সোহেল রানা বলেন, ‘তারা সাহস কীভাবে পেলেন? দেশ তো হাওয়ার ওপর চলছে না। আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর হতে হবে। সংস্কৃতি জগৎ দেশের অন্যতম মূল্যবান জায়গা। এটি আটকে দিলে দেশ অন্ধকারে হারিয়ে যাবে।’

নির্মাতা আশফাক নিপুণ ফেসবুকে লেখেন, মবের প্রতিবাদের মুখে পরীমণির দোকান উদ্বোধন করতে না পারার ক্ষোভ উদগীরণের পরপরই তাঁর বিরুদ্ধে দায়ের পুরোনো মামলায় হাজিরা দিতে না যাওয়ায় গ্রেপ্তারের আদেশ বড়ই কাকতালীয়, সরকার। অন্তর্বর্তী সরকারকে মব প্রতিহতে কঠোর হতেও বলেন তিনি। নিপুণ আরও লেখেন, পর পর বেশ কয়েকটি ঘটনা আমাদের চোখে পড়ল। সংস্কৃতি অঙ্গনের কর্মীরা কেন তাদের কাজের ক্ষেত্রে বাধার মুখে পড়বেন? এটা কোনোভাবেই কাম্য নয়। সরকারের কাছে আরজি, কাজের সরকার হন, মব ঠেকান। আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক করেন, জুলাই হত্যাকাণ্ডের কুশীলবদের ধরার ব্যবস্থা করেন।

অভিনেত্রী কাজী নওশাবা বলেছেন, মেহজাবীন, পরীমণি, এর পর? আমরা চুপ। শিল্প, সংস্কৃতি একটি জাতির ধারক। এখানে হাত দিলে এবং যারা হাত লাগাতে সাহস দিচ্ছেন, তারা নিজেদের ধ্বংস ডেকে আনছেন। সত্তাকে বিকিয়ে বেশি দূর এগোনো যায় না। তিনি মনে করেন, এভাবে চলতে থাকলে আমাদের সংস্কৃতি চর্চার জায়গাও সংক্ষিপ্ত এবং দেশে অন্ধকার নেমে আসবে। তাই দ্রুত এসবের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া উচিত।

সূত্র: সমকাল

Facebook Comments Box
  • Related Posts

    ৮৩ তম গোল্ডেন গ্লোব: হলিউডের ঝলমলে রাত, সেরা সিনেমা ‘হ্যামনেট’
    • adminadmin
    • জানুয়ারি ১২, ২০২৬

    🧲 ​বিনোদন | ডেস্ক | ​হলিউডের অন্যতম মর্যাদাপূর্ণ পুরস্কার ‘গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ডস’-এর ৮৩তম আসর বসেছিল গত রাতে। প্রতিবছরের মতো এবারও তারকার মেলায় মুখরিত ছিল ক্যালিফোর্নিয়ার বেভারলি হিলস। এবারের আসরে ড্রামা…

    Continue reading
    ৩০ বছর পালাইনি এখন পালাবো কেন-আত্মসমর্পণের ঘোষণা দিলেন খলনায়ক ডন
    • adminadmin
    • অক্টোবর ২৮, ২০২৫

    Bdnews24 Desk ঢাকাই চলচ্চিত্রের আলোচিত খলনায়ক ডন জানিয়েছেন, তিনি দু’এক দিনের মধ্যেই পুলিশের কাছে আত্মসমর্পণ করবেন। সালমান শাহ হত্যা মামলায় ১১ জনের মধ্যে তারও নাম রয়েছে।ডন বলেন,“৩০ বছর পালাইনি, এখন…

    Continue reading

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    সাম্প্রতিক

    ডেঙ্গুতে অন্তঃসত্ত্বা নারীর মৃত্যু, বাঁচানো যায়নি ৯ মাসের গর্ভের শিশুকেও

    • By admin
    • সেপ্টেম্বর ১৭, ২০২৬
    • 52 views
    ডেঙ্গুতে অন্তঃসত্ত্বা নারীর মৃত্যু, বাঁচানো যায়নি ৯ মাসের গর্ভের শিশুকেও

    বেগমগঞ্জের ঘাটলা উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

    • By admin
    • সেপ্টেম্বর ১৭, ২০২৬
    • 62 views
    বেগমগঞ্জের ঘাটলা উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

    কুমিল্লায় বোন-ভাতিজাকে কুপিয়ে হত্যা, মূল আসামিসহ গ্রেপ্তার-৩

    • By admin
    • সেপ্টেম্বর ১৬, ২০২৬
    • 50 views
    কুমিল্লায় বোন-ভাতিজাকে কুপিয়ে হত্যা, মূল আসামিসহ গ্রেপ্তার-৩

    নোয়াখালীর মুছাপুরে ডিলার নিয়োগে গাফিলতি গণমাধ্যমের খবরে জেলা কর্মকর্তার হস্তক্ষেপে অবসান  

    • By admin
    • সেপ্টেম্বর ১৬, ২০২৬
    • 97 views
    নোয়াখালীর মুছাপুরে ডিলার নিয়োগে গাফিলতি গণমাধ্যমের খবরে জেলা কর্মকর্তার হস্তক্ষেপে অবসান  

    বেগমগঞ্জ উপজেলা প্রশাসনের নিজস্ব উদ্যোগ “আই ক্যাম্পাস ম্যানেজমেন্ট সিস্টেম”কর্মশালা অনুষ্ঠিত

    • By admin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬
    • 69 views
    বেগমগঞ্জ উপজেলা প্রশাসনের নিজস্ব উদ্যোগ “আই ক্যাম্পাস ম্যানেজমেন্ট সিস্টেম”কর্মশালা অনুষ্ঠিত

    কুমিল্লায় অটোরিকশা ছিনতাই ও হত্যা‘কিলার’ মানিক গ্রেপ্তার,২ চালকের হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন 

    • By admin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬
    • 55 views
    কুমিল্লায় অটোরিকশা ছিনতাই ও হত্যা‘কিলার’ মানিক গ্রেপ্তার,২ চালকের হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন 

    কুমিল্লায় আইন-শৃঙ্খলা, দুর্নীতি ও মাদক নিয়ন্ত্রণ নিয়ে মতবিনিময় সভা

    • By admin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬
    • 64 views
    কুমিল্লায় আইন-শৃঙ্খলা, দুর্নীতি ও মাদক নিয়ন্ত্রণ নিয়ে মতবিনিময় সভা

    রাজস্থান পৌর নির্বাচন: বিজেপির জয়, দ্বিতীয় কংগ্রেস

    • By admin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬
    • 53 views
    রাজস্থান পৌর নির্বাচন: বিজেপির জয়, দ্বিতীয় কংগ্রেস

    নানিয়ারচরে পাহাড় ও সমতলের তরুণদের নিয়ে সেনাবাহিনীর মোবাইল সার্ভিসিং প্রশিক্ষণ শুরু

    • By admin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬
    • 56 views
    নানিয়ারচরে পাহাড় ও সমতলের তরুণদের নিয়ে সেনাবাহিনীর মোবাইল সার্ভিসিং প্রশিক্ষণ শুরু

    কালুরঘাট সেতু নির্মাণে বিলম্ব দ্রুত দৃশ্যমান কাজের দাবিতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চায় চট্টগ্রাম নাগরিক ফোরাম

    • By admin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬
    • 56 views
    কালুরঘাট সেতু নির্মাণে বিলম্ব দ্রুত দৃশ্যমান কাজের দাবিতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চায় চট্টগ্রাম নাগরিক ফোরাম

    রাস্তায় দুর্ভোগ কমাতে নিজ উদ্যোগে সংস্কার করলেন ছাত্রদল নেতা জিহাদ

    • By admin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬
    • 59 views
    রাস্তায় দুর্ভোগ কমাতে নিজ উদ্যোগে সংস্কার করলেন ছাত্রদল নেতা জিহাদ

    মাদক ব্যবসায়ী না থাকলে সেবনকারীও থাকবে না: বেগমগঞ্জে মাদক ও অপরাধবিরোধী সমাবেশে ওসি

    • By admin
    • সেপ্টেম্বর ১৪, ২০২৬
    • 73 views
    মাদক ব্যবসায়ী না থাকলে সেবনকারীও থাকবে না: বেগমগঞ্জে মাদক ও অপরাধবিরোধী সমাবেশে ওসি

    জনসেবায় অনড় মীরওয়ারিশপুরের দুই বারের মেম্বার পরানী, পাশে চান এলাকাবাসী

    • By admin
    • সেপ্টেম্বর ১৪, ২০২৬
    • 79 views
    জনসেবায় অনড় মীরওয়ারিশপুরের দুই বারের মেম্বার পরানী, পাশে চান এলাকাবাসী

    শিক্ষার আলোয় আলোকিত সেনবাগ, মেধাবীদের নিয়ে সৈয়দ হারুন ফাউন্ডেশনের মেধা উৎসব

    • By admin
    • সেপ্টেম্বর ১৪, ২০২৬
    • 72 views
    শিক্ষার আলোয় আলোকিত সেনবাগ, মেধাবীদের নিয়ে সৈয়দ হারুন ফাউন্ডেশনের মেধা উৎসব