
🧲 কেরানীগঞ্জ প্রতিনিধি
ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ থানার ডাম্পিংয়ে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। রোববার(১৬ নভেম্বর) রাত ১০টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন পোস্তাগোলা ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসারসাজেদুল কবির জোয়ারদার।
তিনি জানান, রোববার রাত ১০টার দিকে কেরানীগঞ্জ দক্ষিণ থানায় অগ্নিকাণ্ডের খবরপেয়ে ঘটনাস্থলে যাই। আগুনের অবস্থা ও প্রত্যক্ষদর্শীদের বক্তব্য মতে আগুন লাগানোহয়েছে বলে প্রতীয়মান হয়েছে। আগুনে ডাম্পিং করা একটি লেগুনা পুড়ে যায়। ফায়ারসার্ভিসের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে।
প্রত্যক্ষদর্শী এক নারী জানান, থানায় আগুন জ্বলে উঠলে চিৎকার দেই। এ সময় দুইব্যক্তিকে দৌড়ে পালিয়ে যেতে দেখেছি। অন্ধকোরে তাদের চেনা যায়নি।
তবে দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আক্তার হোসেনঅগ্নিকাণ্ডের ঘটনা স্বীকার করলেও আবর্জনা হতে আগুন লেগেছে বলে প্রতিবেদককে জানিয়েছেন।
সংবাদটি শেয়ার করুন
আরও পড়ুন


















