ঢাকার গৃহকর্মীর লাশ চাটখিলে দাফন!

গোলজার হানিফ, নিজস্ব প্রতিবেদক: কয়েকদিন থেকে একটি পোষ্ট ঘুরছে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের পাতায়। যেখানে নোয়াখালীর চাটখিল উপজেলায় এক গৃহকর্মীর মরদেহ দাফনের তথ্য তুলে ধরা হয়। ওই পোষ্ট ঘিরে নানা আলোচনা চলছে নোয়াখালী জুড়ে। কেউ কেউ ঘটনাটিকে রহস্যজনক বলছেন। অনেকে এটিকে হত্যাকান্ডের ঘটনা ধামাচাপা দেওয়ার চেষ্টা বলে মনে করছেন। মূল ঘটনা আসলে কি তা নিয়ে নেটিজেনদের মধ্যে যেমন আলোচনা চলছে তেমন সচেতন মহলে কৌতুহলের কমতি নেই।

গত মঙ্গলবার(৮ এপ্রিল) দুপুর তিনটার দিকে নোয়াখালী কলেজের এক শিক্ষার্থী এই বিষয়ে তার টাইমলাইনে পোষ্ট দেয়। পরবর্তীতে একই ঘটনা নিয়ে আরো দুটি পোষ্ট করেন তিনি।

ওই শিক্ষার্থী তার প্রথম পোষ্টে লেখেন, চাটখিলের উত্তর রামনারায়ণপুরের মাইঝের বাড়িতে গতকাল ১৫/১৬ বছর বয়সী একটি মেয়ের লাশ দাফন করা হয়েছে। মেয়ের বাড়ি ময়মনসিংহ। মেয়েটি ওই বাড়ির একটি পরিবারের গৃহকর্মী হিসেবে কাজ করতো চট্রগ্রামে। উনারা ভীষণ সম্ভ্রান্ত পরিবার যেখানে সে কাজ করতো। ওই পরিবারের লোকজন ও এলাকাবাসী থেকে যতটুকু শুনলাম, মেয়েটা নাকি মৃগী রোগী ছিলো আর ইলেক্ট্রিক শকে মারা গেছে। এখন প্রশ্ন ময়মনসিংহের এই মেয়েকে চাটখিলে এনে কেনো দাফন করা হয়েছে? মেয়ের পরিবারের কেউ আসেনি কেনো?

এইটাও অভিযোগ আছে এই মেয়েকে রাতারাতি না জানিয়ে দাফন করার চেষ্টা ও চলেছে। লাশটি এম্বুল্যান্স না এসে নিজস্ব গাড়ির ডিকিতে করে কেনো আনা হয়েছে? সেই বিষয়েও প্রশ্ন তোলেন পোষ্টকারী।

পাঠকদের জন্য নিচে হুবহু পোষ্টটি তুলে ধরা হলো- “আমি যে ঘটনাটি লিখছি তা আমার জন্য ভীষণ রিস্ক তবুও চাই সুষ্ঠ তদন্ত হোক। চাটখিলের উত্তর রামনারায়ণপুরের মাইঝের বাড়িতে গতকাল ১৫/১৬ বয়সী একটি মেয়ের লা*শ দাফ*ন করা হয়েছে। মেয়ের বাড়ি ময়মনসিংহ। মেয়েটি উক্ত বাড়ির একটি পরিবারের গৃহকর্মী হিসেবে কাজ করতো চট্রগ্রামে। উনারা ভীষণ সম্ভ্রান্ত পরিবার যেখানে সে কাজ করতো। ঐ পরিবারের ভাষ্যমতে এলাকাবাসী থেকে যতটুকু শুনলাম, মেয়েটা নাকি মৃ*গী রুগী ছিলো আর ইলেক্ট্রিক শ*কে মা*রা গেছে। এখন প্রশ্ন ময়মনসিংহের এই মেয়েকে চাটখিলে এনে কেনো দা*ফন করা হয়েছে? মেয়ের পরিবারের কেউ আসেনি কেনো? এইটাও অভিযোগ আছে এই মেয়েকে রাতারাতি না জানিয়ে দাফ*ন করার চেষ্টা ও চলেছে,ব্যাপারটা আমি নিশ্চিত নই।আপনারা কাইন্ডলি ঐ এরিয়ার কেউ থাকলে সত্তিটা উল্লেখ করবেন। এবং লা* শ এম্বুল্যান্স না এসে গাড়ির ডিকিতে করে কেনো আনা হয়েছে? এইটা কেমন কাজ হলো? গরীবেও তো লা*শ এম্বুল্যান্স এ আনে।খটকা লাগে এইখানে। এই প্রশ্ন গুলোর উত্তর জানতে চাই। পোস্টটি শেয়ার দিবেন বিবেকের তাগিদে।”

এই পোষ্টটি বিভিন্ন সামাজিক সংগঠনের সাথে যুক্ত ব্যক্তি, শিক্ষার্থী ও সমাজসচেতন ব্যক্তিদের আইডি থেকে শেয়ার করা হয়েছে। বিভিন্ন গণমাধ্যমের সংবাদকর্মীরা এই পোষ্টে বিভিন্ন ধরনের মন্তব্য করেন।

এর মধ্যে এক সাংবাদিক মন্তব্য করেছেন যে, তিনি স্পটে গিয়েছিলেন তবে স্থানীয়রা বিষয়টি নিয়ে ক্যামেরার সামনে মুখ খোলেনি। অনেকে মন্তব্য করেছেন, দাফন করা মেয়েটি একটি প্রভাবশালী ব্যক্তির গৃহকর্মী হওয়ায় এখানে টাকার কাছে অনেকে বিক্রি হইছে। যার কারনে কেউ মুখ খুলছে না।

এই ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ হওয়ার পর থেকে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। অনেক স্থানীয় গণমাধ্যমকর্মী ঘটনা স্থলে গেলেও এর রহস্য এখনো জনসম্মুখে উন্মোচিত হয়নি। এমনকি থানা পুলিশ এই লাশ দাফনের বিষয়ে অবগত নয় বলে নিশ্চিত হওয়া গেছে।

Facebook Comments Box
  • Related Posts

    ডেঙ্গুতে অন্তঃসত্ত্বা নারীর মৃত্যু, বাঁচানো যায়নি ৯ মাসের গর্ভের শিশুকেও
    • adminadmin
    • সেপ্টেম্বর ১৭, ২০২৬

      এ.কে পলাশ,কুমিল্লা প্রতিনিধি।। ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা গেছেন কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের বাংলা বিভাগের শিক্ষার্থী নূর জাহান। মৃত্যুর সময় তিনি ৯ মাসের অন্তঃসত্ত্বা ছিলেন। আজ বুধবার ভোর ৫টার দিকে…

    Continue reading
    বেগমগঞ্জের ঘাটলা উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা
    • adminadmin
    • সেপ্টেম্বর ১৭, ২০২৬

      বি. চৌধুরী তুহিন নোয়াখালী প্রতিনিধিঃ নোয়াখালী বেগমগঞ্জের ঐতিহ্যবাহী ঘাটলা উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান ১৬ সেপ্টেম্বর দিনব্যাপী বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে…

    Continue reading

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    সাম্প্রতিক

    ডেঙ্গুতে অন্তঃসত্ত্বা নারীর মৃত্যু, বাঁচানো যায়নি ৯ মাসের গর্ভের শিশুকেও

    • By admin
    • সেপ্টেম্বর ১৭, ২০২৬
    • 52 views
    ডেঙ্গুতে অন্তঃসত্ত্বা নারীর মৃত্যু, বাঁচানো যায়নি ৯ মাসের গর্ভের শিশুকেও

    বেগমগঞ্জের ঘাটলা উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

    • By admin
    • সেপ্টেম্বর ১৭, ২০২৬
    • 59 views
    বেগমগঞ্জের ঘাটলা উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

    কুমিল্লায় বোন-ভাতিজাকে কুপিয়ে হত্যা, মূল আসামিসহ গ্রেপ্তার-৩

    • By admin
    • সেপ্টেম্বর ১৬, ২০২৬
    • 50 views
    কুমিল্লায় বোন-ভাতিজাকে কুপিয়ে হত্যা, মূল আসামিসহ গ্রেপ্তার-৩

    নোয়াখালীর মুছাপুরে ডিলার নিয়োগে গাফিলতি গণমাধ্যমের খবরে জেলা কর্মকর্তার হস্তক্ষেপে অবসান  

    • By admin
    • সেপ্টেম্বর ১৬, ২০২৬
    • 95 views
    নোয়াখালীর মুছাপুরে ডিলার নিয়োগে গাফিলতি গণমাধ্যমের খবরে জেলা কর্মকর্তার হস্তক্ষেপে অবসান  

    বেগমগঞ্জ উপজেলা প্রশাসনের নিজস্ব উদ্যোগ “আই ক্যাম্পাস ম্যানেজমেন্ট সিস্টেম”কর্মশালা অনুষ্ঠিত

    • By admin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬
    • 69 views
    বেগমগঞ্জ উপজেলা প্রশাসনের নিজস্ব উদ্যোগ “আই ক্যাম্পাস ম্যানেজমেন্ট সিস্টেম”কর্মশালা অনুষ্ঠিত

    কুমিল্লায় অটোরিকশা ছিনতাই ও হত্যা‘কিলার’ মানিক গ্রেপ্তার,২ চালকের হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন 

    • By admin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬
    • 55 views
    কুমিল্লায় অটোরিকশা ছিনতাই ও হত্যা‘কিলার’ মানিক গ্রেপ্তার,২ চালকের হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন 

    কুমিল্লায় আইন-শৃঙ্খলা, দুর্নীতি ও মাদক নিয়ন্ত্রণ নিয়ে মতবিনিময় সভা

    • By admin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬
    • 64 views
    কুমিল্লায় আইন-শৃঙ্খলা, দুর্নীতি ও মাদক নিয়ন্ত্রণ নিয়ে মতবিনিময় সভা

    রাজস্থান পৌর নির্বাচন: বিজেপির জয়, দ্বিতীয় কংগ্রেস

    • By admin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬
    • 52 views
    রাজস্থান পৌর নির্বাচন: বিজেপির জয়, দ্বিতীয় কংগ্রেস

    নানিয়ারচরে পাহাড় ও সমতলের তরুণদের নিয়ে সেনাবাহিনীর মোবাইল সার্ভিসিং প্রশিক্ষণ শুরু

    • By admin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬
    • 56 views
    নানিয়ারচরে পাহাড় ও সমতলের তরুণদের নিয়ে সেনাবাহিনীর মোবাইল সার্ভিসিং প্রশিক্ষণ শুরু

    কালুরঘাট সেতু নির্মাণে বিলম্ব দ্রুত দৃশ্যমান কাজের দাবিতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চায় চট্টগ্রাম নাগরিক ফোরাম

    • By admin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬
    • 56 views
    কালুরঘাট সেতু নির্মাণে বিলম্ব দ্রুত দৃশ্যমান কাজের দাবিতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চায় চট্টগ্রাম নাগরিক ফোরাম

    রাস্তায় দুর্ভোগ কমাতে নিজ উদ্যোগে সংস্কার করলেন ছাত্রদল নেতা জিহাদ

    • By admin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬
    • 58 views
    রাস্তায় দুর্ভোগ কমাতে নিজ উদ্যোগে সংস্কার করলেন ছাত্রদল নেতা জিহাদ

    মাদক ব্যবসায়ী না থাকলে সেবনকারীও থাকবে না: বেগমগঞ্জে মাদক ও অপরাধবিরোধী সমাবেশে ওসি

    • By admin
    • সেপ্টেম্বর ১৪, ২০২৬
    • 73 views
    মাদক ব্যবসায়ী না থাকলে সেবনকারীও থাকবে না: বেগমগঞ্জে মাদক ও অপরাধবিরোধী সমাবেশে ওসি

    জনসেবায় অনড় মীরওয়ারিশপুরের দুই বারের মেম্বার পরানী, পাশে চান এলাকাবাসী

    • By admin
    • সেপ্টেম্বর ১৪, ২০২৬
    • 79 views
    জনসেবায় অনড় মীরওয়ারিশপুরের দুই বারের মেম্বার পরানী, পাশে চান এলাকাবাসী

    শিক্ষার আলোয় আলোকিত সেনবাগ, মেধাবীদের নিয়ে সৈয়দ হারুন ফাউন্ডেশনের মেধা উৎসব

    • By admin
    • সেপ্টেম্বর ১৪, ২০২৬
    • 72 views
    শিক্ষার আলোয় আলোকিত সেনবাগ, মেধাবীদের নিয়ে সৈয়দ হারুন ফাউন্ডেশনের মেধা উৎসব