ডিমলায় প্রতিটি পূজামণ্ডপে কঠোর নিরাপত্তা বলয়, শান্তিপূর্ণ উৎসবের আমেজ

মশিয়ার রহমান (নীলফামারী) প্রতিনিধি:
সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় ও সামাজিক উৎসব শারদীয় দুর্গাপূজা ঘিরে নীলফামারীর ডিমলা উপজেলায় চলছে সাজসজ্জার রঙিন আয়োজন। ভক্তি, শ্রদ্ধা আর আনন্দের মেলবন্ধনে গড়ে ওঠা উপজেলার ৭৬টি পূজামণ্ডপে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করেছে প্রশাসন।

সোমবার (২২ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে দুর্গোৎসবকে কেন্দ্র করে আইন-শৃঙ্খলা বিষয়ক এক সভা অনুষ্ঠিত হয়। এতে উপজেলার প্রতিটি ইউনিয়নের হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দ, প্রশাসনের কর্মকর্তা ও রাজনৈতিক প্রতিনিধিরা অংশ নেন।

সভায় পূজা-অর্চনা নির্বিঘ্নে সম্পন্ন করা এবং সনাতন ধর্মাবলম্বীরা যেন নিরাপদে উৎসব উদযাপন করতে পারেন, সে বিষয়ে নানা দিক নিয়ে আলোচনা হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইমরানুজ্জামান এবং সঞ্চালনা করেন ইউএনও অফিসের সহকারী মঞ্জুরুল হক খান।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রওশন কবির, ডিমলা থানার অফিসার ইনচার্জ (ওসি) ফজলে এলাহী, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও ডিমলা উপজেলা বিএনপির সাবেক সভাপতি অধ্যক্ষ মনোয়ার হোসেন, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা বীরেন্দ্রনাথ রায়, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা সাইফুল ইসলাম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা ওয়াসিম ইসলাম এবং উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের আহ্বায়ক বাবু জ্যোতি রঞ্জন রায় প্রমুখ।

সভায় বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমরানুজ্জামান বলেন, “দুর্গাপূজা শুধু সনাতন ধর্মাবলম্বীদের উৎসব নয়, এটি এখন সার্বজনীন আনন্দের উৎসব। ডিমলা উপজেলায় শান্তিপূর্ণ পরিবেশে দুর্গোৎসব উদযাপনে প্রশাসনের পক্ষ থেকে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। প্রতিটি মণ্ডপে নিরাপত্তার পাশাপাশি বিদ্যুৎ, স্বেচ্ছাসেবক, সিসি ক্যামেরা ও আলোকসজ্জার দিকেও বিশেষ নজর দেওয়া হচ্ছে। আমরা চাই সবাই মিলেমিশে সম্প্রীতির বন্ধন অটুট রেখে আনন্দঘন পরিবেশে দুর্গোৎসব উদযাপন করুন।”

ডিমলা থানার ওসি ফজলে এলাহী জানান, পূজা নির্বিঘ্নে সম্পন্ন করতে তিন ধাপের নিরাপত্তা পরিকল্পনা নেওয়া হয়েছে—পূজার প্রস্তুতি, পূজাকালীন সময় ও প্রতিমা বিসর্জন। তিনি বলেন, “এবার ৭০টি মণ্ডপে প্রতিমা বিসর্জন হবে। প্রতিটি মণ্ডপে ৬ জন আনসার ও ৩ জন গ্রাম পুলিশ সদস্য সার্বক্ষণিক দায়িত্ব পালন করবেন। গুরুত্বপূর্ণ মণ্ডপগুলোতে অতিরিক্ত পুলিশ মোতায়েন থাকবে।”

তিনি আরও জানান, পূজার সময় টহল জোরদার করতে পাঁচটি মোবাইল টিম, ফিক্সড পুলিশ টিম, ডিবি পুলিশের কুইক রেসপন্স টিম এবং সাদা পোশাকে ডিএসবি পুলিশ মাঠে থাকবে। পাশাপাশি প্রতিটি মণ্ডপ ও আশপাশের এলাকায় গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। চুরি, ছিনতাই বা ইভটিজিং দমন এবং গুজব বা উস্কানি রোধে সোশ্যাল মিডিয়াতেও কঠোর নজরদারি চালানো হচ্ছে।

সভায় স্বেচ্ছাসেবক নিয়োগ, সিসি ক্যামেরা স্থাপন, পর্যাপ্ত আলোর ব্যবস্থা, নির্ধারিত সময়ে প্রতিমা বিসর্জন এবং বিকল্প বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করার নির্দেশনা দেওয়া হয়।

ওসি ফজলে এলাহী বলেন, “এখন পর্যন্ত কোনো ধরনের নাশকতা বা বিশৃঙ্খলার আশঙ্কা নেই। আমরা চাই সম্মিলিত প্রচেষ্টায় এবারের দুর্গাপূজা হোক শান্তিপূর্ণ, আনন্দঘন ও উৎসবমুখর।”

তিনি পূজারীদের উদ্দেশে আরও বলেন, যেকোনো প্রয়োজনে উপজেলা প্রশাসনের সঙ্গে, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তার সঙ্গে বা পুলিশের জরুরি সেবা ৯৯৯-এ যোগাযোগ করতে পারবেন।

Facebook Comments Box
  • Related Posts

    কুড়িগ্রামে সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেলের প্রশিক্ষণ ও সনদ বিতরণ
    • adminadmin
    • সেপ্টেম্বর ১৩, ২০২৬

      মো.রফিকুল ইসলাম,ভূরুঙ্গামারী প্রতিনিধি: কুড়িগ্রাম জেলা পরিষদ হলরুমে সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল, বাংলাদেশ-এর কুড়িগ্রাম জেলা শাখার পরিচিতি, প্রশিক্ষণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। পরে অংশগ্রহণকারী সাংবাদিকদের মধ্যে সনদ বিতরণ করা…

    Continue reading
    ভূরুঙ্গামারীতে বাগভান্ডার বিজিবি কতৃক ৭ বস্তা সার আটক
    • adminadmin
    • আগস্ট ২৯, ২০২৬

      মো.রফিকুল ইসলাম,ভূরুঙ্গামারী উপজেলা প্রতিনিধিঃ কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে সারের বৈধ চালান না থাকায় ৭ বস্তা সার আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শুক্রবার (২৮ আগস্ট) বিকেলে উপজেলার বাগভান্ডার সীমান্ত এলাকায় বাগভান্ডার…

    Continue reading

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    সাম্প্রতিক

    ডেঙ্গুতে অন্তঃসত্ত্বা নারীর মৃত্যু, বাঁচানো যায়নি ৯ মাসের গর্ভের শিশুকেও

    • By admin
    • সেপ্টেম্বর ১৭, ২০২৬
    • 52 views
    ডেঙ্গুতে অন্তঃসত্ত্বা নারীর মৃত্যু, বাঁচানো যায়নি ৯ মাসের গর্ভের শিশুকেও

    বেগমগঞ্জের ঘাটলা উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

    • By admin
    • সেপ্টেম্বর ১৭, ২০২৬
    • 59 views
    বেগমগঞ্জের ঘাটলা উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

    কুমিল্লায় বোন-ভাতিজাকে কুপিয়ে হত্যা, মূল আসামিসহ গ্রেপ্তার-৩

    • By admin
    • সেপ্টেম্বর ১৬, ২০২৬
    • 50 views
    কুমিল্লায় বোন-ভাতিজাকে কুপিয়ে হত্যা, মূল আসামিসহ গ্রেপ্তার-৩

    নোয়াখালীর মুছাপুরে ডিলার নিয়োগে গাফিলতি গণমাধ্যমের খবরে জেলা কর্মকর্তার হস্তক্ষেপে অবসান  

    • By admin
    • সেপ্টেম্বর ১৬, ২০২৬
    • 95 views
    নোয়াখালীর মুছাপুরে ডিলার নিয়োগে গাফিলতি গণমাধ্যমের খবরে জেলা কর্মকর্তার হস্তক্ষেপে অবসান  

    বেগমগঞ্জ উপজেলা প্রশাসনের নিজস্ব উদ্যোগ “আই ক্যাম্পাস ম্যানেজমেন্ট সিস্টেম”কর্মশালা অনুষ্ঠিত

    • By admin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬
    • 69 views
    বেগমগঞ্জ উপজেলা প্রশাসনের নিজস্ব উদ্যোগ “আই ক্যাম্পাস ম্যানেজমেন্ট সিস্টেম”কর্মশালা অনুষ্ঠিত

    কুমিল্লায় অটোরিকশা ছিনতাই ও হত্যা‘কিলার’ মানিক গ্রেপ্তার,২ চালকের হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন 

    • By admin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬
    • 55 views
    কুমিল্লায় অটোরিকশা ছিনতাই ও হত্যা‘কিলার’ মানিক গ্রেপ্তার,২ চালকের হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন 

    কুমিল্লায় আইন-শৃঙ্খলা, দুর্নীতি ও মাদক নিয়ন্ত্রণ নিয়ে মতবিনিময় সভা

    • By admin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬
    • 64 views
    কুমিল্লায় আইন-শৃঙ্খলা, দুর্নীতি ও মাদক নিয়ন্ত্রণ নিয়ে মতবিনিময় সভা

    রাজস্থান পৌর নির্বাচন: বিজেপির জয়, দ্বিতীয় কংগ্রেস

    • By admin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬
    • 52 views
    রাজস্থান পৌর নির্বাচন: বিজেপির জয়, দ্বিতীয় কংগ্রেস

    নানিয়ারচরে পাহাড় ও সমতলের তরুণদের নিয়ে সেনাবাহিনীর মোবাইল সার্ভিসিং প্রশিক্ষণ শুরু

    • By admin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬
    • 56 views
    নানিয়ারচরে পাহাড় ও সমতলের তরুণদের নিয়ে সেনাবাহিনীর মোবাইল সার্ভিসিং প্রশিক্ষণ শুরু

    কালুরঘাট সেতু নির্মাণে বিলম্ব দ্রুত দৃশ্যমান কাজের দাবিতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চায় চট্টগ্রাম নাগরিক ফোরাম

    • By admin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬
    • 56 views
    কালুরঘাট সেতু নির্মাণে বিলম্ব দ্রুত দৃশ্যমান কাজের দাবিতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চায় চট্টগ্রাম নাগরিক ফোরাম

    রাস্তায় দুর্ভোগ কমাতে নিজ উদ্যোগে সংস্কার করলেন ছাত্রদল নেতা জিহাদ

    • By admin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬
    • 58 views
    রাস্তায় দুর্ভোগ কমাতে নিজ উদ্যোগে সংস্কার করলেন ছাত্রদল নেতা জিহাদ

    মাদক ব্যবসায়ী না থাকলে সেবনকারীও থাকবে না: বেগমগঞ্জে মাদক ও অপরাধবিরোধী সমাবেশে ওসি

    • By admin
    • সেপ্টেম্বর ১৪, ২০২৬
    • 73 views
    মাদক ব্যবসায়ী না থাকলে সেবনকারীও থাকবে না: বেগমগঞ্জে মাদক ও অপরাধবিরোধী সমাবেশে ওসি

    জনসেবায় অনড় মীরওয়ারিশপুরের দুই বারের মেম্বার পরানী, পাশে চান এলাকাবাসী

    • By admin
    • সেপ্টেম্বর ১৪, ২০২৬
    • 78 views
    জনসেবায় অনড় মীরওয়ারিশপুরের দুই বারের মেম্বার পরানী, পাশে চান এলাকাবাসী

    শিক্ষার আলোয় আলোকিত সেনবাগ, মেধাবীদের নিয়ে সৈয়দ হারুন ফাউন্ডেশনের মেধা উৎসব

    • By admin
    • সেপ্টেম্বর ১৪, ২০২৬
    • 72 views
    শিক্ষার আলোয় আলোকিত সেনবাগ, মেধাবীদের নিয়ে সৈয়দ হারুন ফাউন্ডেশনের মেধা উৎসব