
মশিউর রহমান, নীলফামারী প্রতিনিধিঃ
জাগোবাহে,তিস্তাবাঁচাই,এস্লোগান কে সামনে রেখে তিস্তা মহাপরিকল্পনা অতিদ্রুত শুভ উদ্বোধনের জন্য আগামী ৬সেপ্টেম্বর নদী পথে আলোর মিছিল ও সমাবেশ এর আলোকে আজ মঙ্গলবার সন্ধ্যায় নীলফামারীর ডিমলা উপজেলার ঝুনাগাছচাপানীতে ‘তিস্তা বাঁচাও, নদী বাঁচাও’ সংগ্রাম পরিষদের আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। ঝুনাগাছচাপানী বালিকা উচ্চ বিদ্যালয়ের হলরুমে দক্ষিণ সোনাখুলী সরঃপ্রাঃ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আলমগীর হোসেনের সঞ্চালনায় সাবেক ইউপি সদস্য নুরুল হকের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন,৮নং ঝুনাগাছচাপানী ইউনিয়ন পরিষদের সাবেক ইউপি চেয়ারম্যান আমিনুর রহমান, চাপানী বাজার কেন্দ্রীয় জামে মসজিদের ঈমাম মাওলানা মোঃমিজানুর রহমান সালেহী,ডালিয়া আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হামিদুর রহমান,ইউপি সদস্য আব্দুর রাজ্জাক, শিক্ষক বাবু বনমালী রায়,বিশিষ্ট সমাজসেবক ও সাবেক ইউপি সদস্য আমিনুর রহমান,বিশিষ্ট সমাজসেবক ডাঃআব্দুল মাতিন,বিশিষ্ট সমাজসেবক ও সাবেক শিক্ষক মামুনুর রশীদ, বিশিষ্ট সমাজসেবক বাবলুর রহমান প্রমূখ। এসময় বক্তারা বলেন, দেশের উত্তরাঞ্চলের দুই কোটি মানুষের দুঃখ তিস্তা। তিস্তাকে ঘিরে এই অঞ্চলের লাখো মানুষের জীবন ও জীবিকা নির্বাহ হয়। কৃষি থেকে শুরু করে জেলায় সবাই এই নদীর উপর নির্ভরশীল।বছরের পর বছর এই নদীর ভাঙ্গনে সর্বশান্ত হচ্ছে হাজারও মানুষ। হাজার হাজার মানুষ নদী ভাঙ্গনের শিকার হয়ে সর্বহারা হয়ে মানবতার জীবন যাপন করছে।উত্তরের অবহেলিত এ সব মানুষের একটাই স্বপ্ন তিস্তা মহাপরিকল্পনা দ্রুত শুভ উদ্বোধন করা হোক।তারা আরো বলেন বর্তমান অন্তবর্তী সরকার তিস্তা মহা পরিকল্পনার যে উদ্যোগ গ্রহণ করেছে তাতে তিস্তা পাড়ের মানুষের চাওয়া পাওয়ার প্রতিফলিত ঘটবে। এতে আরো উপস্থিত ছিলেন স্থানীয় গন্যমান্য বক্তিবর্গ,সমাজসেবক, তিস্তা পাড়ের নদী ভাঙ্গন কবলিত এলাকার মানুষ।


মশিউর রহমান, নীলফামারী প্রতিনিধিঃ















