
🖼️আপডেট বিডি নিউজ24:
প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তর (ডিজিএফআই)-এর নতুন মহাপরিচালক (ডিজি) হিসেবে মেজর জেনারেল জাহাঙ্গীর আলম দায়িত্ব গ্রহণ করেছেন। সোমবার (১৪ অক্টোবর) ডিজিএফআই প্রধান পদে এই পরিবর্তন আনা হয়।
অন্যদিকে, বর্তমান ডিজি মেজর জেনারেল মো. ফয়জুর রহমানকে লেফটেন্যান্ট জেনারেল পদে পদোন্নতি দিয়ে কোয়ার্টার মাস্টার জেনারেলের দায়িত্ব দেওয়া হয়েছে।
এছাড়াও, ২৪ ইনফ্রেন্ট্রি ডিভিশনের জিওসি মেজর জেনারেল মাইনুর রহমানকে লেফটেন্যান্ট জেনারেল পদে পদোন্নতি দিয়ে আর্টডকের জিওসি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। সামরিক বাহিনীর বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ পদে এদিন আরও কিছু রদবদল করা হয়।
উল্লেখ্য, মেজর জেনারেল মো. ফয়জুর রহমান মাত্র দুই মাস আগে, গত ১২ আগস্ট ডিজিএফআই মহাপরিচালক হিসেবে দায়িত্ব গ্রহণ করেছিলেন।


















