ডাকসু নির্বাচন ‘প্রহসন ও দেশবিরোধী ষড়যন্ত্র’ : ইনান

জিয়াউর রহমান,নিজস্ব প্রতিনিধিঃ

আসন্ন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনকে ‘প্রহসন ও দেশবিরোধী ষড়যন্ত্র’ হিসেবে আখ্যায়িত করেছেন বাংলাদেশ ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ ওয়ালি আসিফ ইনান। এক ভিডিও বার্তায় তিনি অভিযোগ করেন, এই নির্বাচনের মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয়কে স্বাধীনতাবিরোধী ও মৌলবাদী গোষ্ঠীর অভয়ারণ্যে পরিণত করার চক্রান্ত চলছে।

ইনান তার বক্তব্যে বঙ্গবন্ধু, বাংলাদেশ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঐতিহাসিক সম্পর্ক তুলে ধরে বলেন, “আজকে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতিবিজড়িত সেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে ডাকসু নির্বাচনের নামে আমরা এক ধরনের প্রহসন ও ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছি।”

ছাত্রলীগ সাধারণ সম্পাদক অভিযোগ করেন, এই নির্বাচন প্রক্রিয়ায় বিভিন্ন অনিয়ম রয়েছে যা একটি নির্দিষ্ট গোষ্ঠীকে সুবিধা দেওয়ার জন্য করা হচ্ছে। তিনি বলেন, “বিভিন্ন প্রার্থীর পক্ষ থেকে অভিযোগ করা হচ্ছে যে, একটি নির্দিষ্ট ধর্মান্ধ গোষ্ঠীকে জেতানোর জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে শিক্ষার্থীদের তথ্য বিভিন্ন দলের হাতে তুলে দেওয়া হয়েছে।” তিনি আরও বলেন, ছাত্রদল ও ছাত্রশিবিরের কর্মীরা বাড়ি বাড়ি গিয়ে শিক্ষার্থীদের পরিবারকে হুমকি দিচ্ছে বলে অন্য প্রার্থীরাও সংবাদ সম্মেলনে উল্লেখ করেছেন।

নির্বাচনে ভোটারদের নিরুৎসাহিত করার জন্য পরিকল্পিতভাবে ভোটকেন্দ্র দূরে স্থাপন করা হয়েছে বলে দাবি করেন ইনান। তিনি বলেন, “বঙ্গমাতা এবং কুয়েত মৈত্রী হলের ভোটকেন্দ্র নিউমার্কেটের কাছের ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লাবে এবং শামসুন্নাহার হলের ভোটকেন্দ্র ইউল্যাব স্কুলে ফেলা হয়েছে, যা শিক্ষার্থীদের জন্য ভোগান্তিকর। এর মাধ্যমে শিক্ষার্থীদের ভোটদানে নিরুৎসাহিত করার অপচেষ্টা চলছে।”

শেখ ওয়ালি আসিফ ইনান এই নির্বাচনকে দেশের জাতীয় রাজনীতির সঙ্গে সম্পৃক্ত করে বলেন, “এই অবৈধ ও অগণতান্ত্রিক সরকার আগামী জাতীয় নির্বাচনের নামে যে প্রহসনমূলক, শেখ হাসিনা বিহীন ও নৌকা বিহীন নির্বাচনের স্বপ্ন দেখছে, এটি তারই একটি মহড়া।”

ভিডিও বার্তায় তিনি ছাত্রলীগকর্মী ও সাধারণ শিক্ষার্থীদের সচেতন থাকার আহ্বান জানিয়ে বলেন, “প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই দেশ আমাদের, এই মাটি আমাদের। একে রক্ষার দায়িত্ব আমাদেরকেই নিতে হবে। আসুন, আমরা একযোগে এই দেশবিরোধী শক্তিকে প্রতিরোধ করি।”

তিনি আরও উল্লেখ করেন যে, মুজিবাদর্শের সৈনিক হওয়ার কারণে হাজারো শিক্ষার্থী হলে থাকতে পারছে না এবং তাদের শিক্ষার অধিকার থেকে বঞ্চিত করা হচ্ছে। এমন পরিস্থিতিতে এই নির্বাচনকে তিনি একটি ‘নন-পার্টিসিপেটরি’ বা অংশগ্রহণহীন নির্বাচন বলে অভিহিত করেন এবং একে ছাত্রসমাজের সঙ্গে তামাশা হিসেবে বর্ণনা করেন।

বক্তব্যের শেষে তিনি ছাত্রলীগকর্মীদের হতাশ না হয়ে আস্থা রাখার আহ্বান জানান এবং দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানকে “দানবীয় আস্তানা” থেকে মুক্ত করে “মানবিক বিদ্যালয়ে” পরিণত করার প্রত্যয় ব্যক্ত করেন।

Facebook Comments Box
  • Related Posts

    সাভারে জমি নিয়ে বিরোধ, কিশোর বাবুর বিরুদ্ধে হুমকির অভিযোগ
    • adminadmin
    • সেপ্টেম্বর ১৪, ২০২৬

      সাভার প্রতিনিধি | বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম ঢাকার সাভারে বায়না দলিলের মাধ্যমে কেনা জমির সীমানা নির্ধারণ করতে গিয়ে বাংলাদেশ জিপার ইন্ডাস্ট্রিজ লিমিটেডের লোকজনের বাধা ও প্রাণনাশের হুমকির শিকার হয়েছেন বলে…

    Continue reading
    গুমের শিকার ব্যক্তিদের স্মরণে জাতীয় জাদুঘরে চিত্র প্রদর্শনী ও আলোচনা সভা অনুষ্ঠিত
    • adminadmin
    • আগস্ট ৩০, ২০২৬

      নিজস্ব প্রতিবেদক: বলপূর্বক গুম, বিচারহীনতার সংস্কৃতি বন্ধ, ন্যায়বিচার প্রতিষ্ঠা ও মানবাধিকার সুরক্ষার দাবিতে বাংলাদেশ জাতীয় জাদুঘরে এক চিত্র প্রদর্শনী ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে। আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস…

    Continue reading

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    সাম্প্রতিক

    ডেঙ্গুতে অন্তঃসত্ত্বা নারীর মৃত্যু, বাঁচানো যায়নি ৯ মাসের গর্ভের শিশুকেও

    • By admin
    • সেপ্টেম্বর ১৭, ২০২৬
    • 52 views
    ডেঙ্গুতে অন্তঃসত্ত্বা নারীর মৃত্যু, বাঁচানো যায়নি ৯ মাসের গর্ভের শিশুকেও

    বেগমগঞ্জের ঘাটলা উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

    • By admin
    • সেপ্টেম্বর ১৭, ২০২৬
    • 59 views
    বেগমগঞ্জের ঘাটলা উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

    কুমিল্লায় বোন-ভাতিজাকে কুপিয়ে হত্যা, মূল আসামিসহ গ্রেপ্তার-৩

    • By admin
    • সেপ্টেম্বর ১৬, ২০২৬
    • 50 views
    কুমিল্লায় বোন-ভাতিজাকে কুপিয়ে হত্যা, মূল আসামিসহ গ্রেপ্তার-৩

    নোয়াখালীর মুছাপুরে ডিলার নিয়োগে গাফিলতি গণমাধ্যমের খবরে জেলা কর্মকর্তার হস্তক্ষেপে অবসান  

    • By admin
    • সেপ্টেম্বর ১৬, ২০২৬
    • 95 views
    নোয়াখালীর মুছাপুরে ডিলার নিয়োগে গাফিলতি গণমাধ্যমের খবরে জেলা কর্মকর্তার হস্তক্ষেপে অবসান  

    বেগমগঞ্জ উপজেলা প্রশাসনের নিজস্ব উদ্যোগ “আই ক্যাম্পাস ম্যানেজমেন্ট সিস্টেম”কর্মশালা অনুষ্ঠিত

    • By admin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬
    • 69 views
    বেগমগঞ্জ উপজেলা প্রশাসনের নিজস্ব উদ্যোগ “আই ক্যাম্পাস ম্যানেজমেন্ট সিস্টেম”কর্মশালা অনুষ্ঠিত

    কুমিল্লায় অটোরিকশা ছিনতাই ও হত্যা‘কিলার’ মানিক গ্রেপ্তার,২ চালকের হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন 

    • By admin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬
    • 55 views
    কুমিল্লায় অটোরিকশা ছিনতাই ও হত্যা‘কিলার’ মানিক গ্রেপ্তার,২ চালকের হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন 

    কুমিল্লায় আইন-শৃঙ্খলা, দুর্নীতি ও মাদক নিয়ন্ত্রণ নিয়ে মতবিনিময় সভা

    • By admin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬
    • 64 views
    কুমিল্লায় আইন-শৃঙ্খলা, দুর্নীতি ও মাদক নিয়ন্ত্রণ নিয়ে মতবিনিময় সভা

    রাজস্থান পৌর নির্বাচন: বিজেপির জয়, দ্বিতীয় কংগ্রেস

    • By admin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬
    • 52 views
    রাজস্থান পৌর নির্বাচন: বিজেপির জয়, দ্বিতীয় কংগ্রেস

    নানিয়ারচরে পাহাড় ও সমতলের তরুণদের নিয়ে সেনাবাহিনীর মোবাইল সার্ভিসিং প্রশিক্ষণ শুরু

    • By admin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬
    • 56 views
    নানিয়ারচরে পাহাড় ও সমতলের তরুণদের নিয়ে সেনাবাহিনীর মোবাইল সার্ভিসিং প্রশিক্ষণ শুরু

    কালুরঘাট সেতু নির্মাণে বিলম্ব দ্রুত দৃশ্যমান কাজের দাবিতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চায় চট্টগ্রাম নাগরিক ফোরাম

    • By admin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬
    • 56 views
    কালুরঘাট সেতু নির্মাণে বিলম্ব দ্রুত দৃশ্যমান কাজের দাবিতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চায় চট্টগ্রাম নাগরিক ফোরাম

    রাস্তায় দুর্ভোগ কমাতে নিজ উদ্যোগে সংস্কার করলেন ছাত্রদল নেতা জিহাদ

    • By admin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬
    • 58 views
    রাস্তায় দুর্ভোগ কমাতে নিজ উদ্যোগে সংস্কার করলেন ছাত্রদল নেতা জিহাদ

    মাদক ব্যবসায়ী না থাকলে সেবনকারীও থাকবে না: বেগমগঞ্জে মাদক ও অপরাধবিরোধী সমাবেশে ওসি

    • By admin
    • সেপ্টেম্বর ১৪, ২০২৬
    • 73 views
    মাদক ব্যবসায়ী না থাকলে সেবনকারীও থাকবে না: বেগমগঞ্জে মাদক ও অপরাধবিরোধী সমাবেশে ওসি

    জনসেবায় অনড় মীরওয়ারিশপুরের দুই বারের মেম্বার পরানী, পাশে চান এলাকাবাসী

    • By admin
    • সেপ্টেম্বর ১৪, ২০২৬
    • 78 views
    জনসেবায় অনড় মীরওয়ারিশপুরের দুই বারের মেম্বার পরানী, পাশে চান এলাকাবাসী

    শিক্ষার আলোয় আলোকিত সেনবাগ, মেধাবীদের নিয়ে সৈয়দ হারুন ফাউন্ডেশনের মেধা উৎসব

    • By admin
    • সেপ্টেম্বর ১৪, ২০২৬
    • 72 views
    শিক্ষার আলোয় আলোকিত সেনবাগ, মেধাবীদের নিয়ে সৈয়দ হারুন ফাউন্ডেশনের মেধা উৎসব