ডাকসু নির্বাচনে ইনসানিয়াত বিপ্লব স্টুডেন্ট ফ্রন্টের প্রার্থী তাহমিনা আক্তারের সংবাদ সম্মেলন

স ম জিয়াউর রহমান, চট্টগ্রাম থেকে :

ডাকসু নির্বাচনে ভিপি পদে ইনসানিয়াত বিপ্লব স্টুডেন্ট ফ্রন্টের প্রার্থী তাহমিনা আক্তার ঢাকা বিশ্ববিদ্যালয় মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলনে বলেন..
নতুন জীবন —নতুন রাজনীতি —সব মানুষের কল্যাণে মানবতার রাষ্ট্র —মানবতার রাজনীতি।
ডাকসু নির্বাচনে বিশ্ব ইনসানিয়াত বিপ্লব স্টুডেন্ট ফ্রন্টের ভিপি পদে প্রার্থী তাহমিনা আক্তারের আবেদন—
ডাকসু নির্বাচনে ভিপি প্রাথী তাহমিনা আক্তার বলেন, স্রষ্টার নামে স্রষ্টার রেসালাতের আলোকে মানবতাভিত্তিক ধর্মের মৌলিক সত্য— জীবনের মৌলিক সত্য— বস্তুর উর্ধে মানবসত্তার পুনরুজ্জীবন, মানবতার রাজনীতির পুনরুজ্জীবন, মানবতার রাষ্ট্র ও মানবতার বিশ্বব্যবস্থা পুনরুজ্জীবনের বিপ্লব ব্যতীত ধর্মের নামে অধর্মের স্বৈরদস্যুতা এবং বস্তুবাদি জাতীয়তাবাদি মিথ্যার আঁধার স্বৈরদস্যুতা থেকে সত্য ও জীবন এবং মানবতার মুক্তি অসম্ভব যেমন সূর্যোদয় ছাড়া প্রভাত অসম্ভব।
শিক্ষা জীবন শিক্ষা প্রতিষ্ঠান সত্য—মিথ্যা, আলো—আঁধার, জীবনের সুপথ—বিপথ চিনার বুঝার অতি জরুরী সময়, কিন্তু শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষা ব্যবস্থা বর্তমানে সত্য ও মানবতা ভিত্তিক নয় বরং মিথ্যা ও আঁধার ভিত্তিক, দুনিয়ায় কোনো শিক্ষা প্রতিষ্ঠানে ধর্মের সত্য ও জীবনের সত্য এবং মানবতার রাজনীতি ও মানবতার রাষ্ট্র এবং মানবতার দুনিয়ার দিশা নেই বরং আছে বিপরীত বিষাক্ত আঁধার দিশা। কারণ রাজনীতিই প্রাকৃতিক শক্তির পর জীবন ও দুনিয়ার নিয়ন্ত্রক প্রধান শক্তি। মিথ্যা—জুলুম স্বৈরদস্যুতার মানবতাবিধ্বংসী স্বৈররাজনীতি ই এখন একচেটিয়া জীবন ও দুনিয়া নিয়ন্ত্রণ করে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে।
রাজনীতি জীবননীতির অবিচ্ছেদ্য বিষয়। রাজনীতি থেকে জীবনের কোন কিছুই আলাদা নয়। প্রত্যেক রাজনীতির মূলে আছে কোনো না কোনো ধর্ম বা অধর্ম বা কোনো না কোনো মতবাদ। কিন্তু মানুষ হিসেবে এবং যে কোনো স্রষ্টা ভিত্তিক ধর্মের মানবিক মূল্যবোধের ধারক হিসেবে আমাদেরকে মানবতার রাজনীতি ও মানবতাবিধ্বংসী স্বৈররাজনীতি অবশ্যই বুঝতে হবে। মানবতার রাজনীতি ও মানবতার রাষ্ট্র এবং মানবতার দুনিয়া বুঝা মানুষ হিসাবে নিজের জীবন ও জীবনের অধিকার—স্বাধীনতা—নিরাপত্তা—জীবনের গতি—বিকাশ—পরিধি— জীবনের শত্রু—মিত্র বোঝা অবিচ্ছেদ্য একাকার বিষয়।
মানুষ হিসেবে অরাজনৈতিক হওয়া যেমন মিথ্যা—মূর্খতা—জুলুম—স্বৈরতার কাছে আত্মসমর্পণ তেমনি একক ধর্মের নামে চলমান অধর্ম উগ্রবাদি জঙ্গিবাদি সাম্প্রদায়িক স্বৈররাজনীতি ও সকল মিথ্যা—মূর্খতা—অন্ধত্বের উৎস বস্তুবাদি জাতীয়তাবাদি চেতনা ভিত্তিক স্বৈররাজনীতির অংশ সহযোগী হওয়া স্রষ্টা ও নিজের জীবন অস্বীকার এবং সত্য ও মানবতার বিরুদ্ধে ধ্বংসাত্মক যুদ্ধে লিপ্ত হওয়া।
বিশ্ববিদ্যালয় লেভেলে ছাত্র সংসদ নির্বাচনে অনেক প্রার্থী অনেক প্যানেল থাকার পিছনেও রয়েছে বিভিন্ন ধারার রাজনীতি ও রাজনৈতিক দল। অফিসিয়ালি স্বীকার করা হোক বা না হোক সব প্রার্থীই কোন না কোন রাজনৈতিক মতাদর্শের প্রতিনিধিত্ব করছেন। স্রষ্টা ভিত্তিক মানবিক ধর্মের মৌলিক সত্যের ধারক হিসেবে এবং জীবনের সত্য ও মানবতার ধারক মানুষ হিসেবে আমরা কোন পক্ষ সমর্থন করতে পারি বা না পারি কোন পক্ষ নিজের পক্ষ বা বিপক্ষ হতে হবে তা আমাদের অবশ্যই বেছে নিতে হবে।
ভিপি প্রাথী তাহমিনা আক্তার বলেন, আমরা বিশ্ব ইনসানিয়াত বিপ্লব স্টুডেন্ট ফ্রন্ট World humanity revolution student front জীবনের সত্য ও মানবতার রাজনীতি এবং মানবতার রাষ্ট্র ও মানবতার দুনিয়ায় বিপ্লবী সংগঠন। একক ধর্মের নামে অধর্ম উগ্রবাদি স্বৈরতার রাজনীতি ও একক বস্তুবাদি জাতীয়তাবাদি স্বৈররাজনীতির বিনাশী ধারা থেকে জীবন মানবতার মুক্তির বিপ্লবী সংগঠন বিশ্ব ইনসানিয়াত বিপ্লব ।
বিশ্ব ইনসানিয়াত বিপ্লব একক ধর্ম বা একক গোষ্ঠীর সংগঠন নয়। বিশ্ব ইনসানিয়াত বিপ্লব সব ধর্মের সব মতপথের সব মানুষের জীবন ভিত্তিক সংগঠন, সব ধর্মের সব মতপথের সব মানুষের সমান নিরাপত্তা অধিকার সবার জীবনের স্বাধীনতা মর্যাদা ভিত্তিক সংগঠন, সব মানুষের সবার সংকটে পাশে দাঁড়ানোর সংগঠন, সব মানুষের সুরক্ষার সংগঠন, সব মানুষের আত্মামালিকানা ও রাষ্ট্রীয়মালিকানা ও বিশ্বনাগরিকত্ব পূণঃপ্রতিষ্ঠার সংগঠন, আমরা অখন্ড মানবিক ভ্রাতৃত্ব ও মানবিক সাম্যের জীবন ও দুনিয়া গড়ার সংগঠন।
জীবনের দয়াময় স্রষ্টা ও স্রষ্টার মহান রেসালাতের ভালোবাসায় সব মানুষকে ভালোবাসে এক মানুষ সব মানুষ— সব মানুষ এক মানুষ, সব মানুষ ভাই ভাই — মানবতার দুনিয়া চাই , জীবনের এই সূত্রের ভিত্তিতে আমরা অঙ্গীকারবদ্ধ হয়ে সত্য ও মানবতার মুক্তি সাধনায় উৎসর্গীকৃত হয়ে আমরা মানবিক ভাই বোন সবাই কাজ করি।
সভাপতিঃ ইনসানিয়াত বিপ্লব
Humanity revolution স্টুডেন্ট ফ্রন্ট, কেন্দ্রীয় পরিষদ ও ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি রেজাউল কাওসার বলেন, আমরা সব ছাত্র—ছাত্রী ভাই—বোন এবং সচেতন জনগণ সবাইকে স্মরণ করিয়ে দিতে চাই যে, ছাত্র জনতা বিগত ইতিহাসে জীবন—ধর্ম—রাষ্ট্র—গণতন্ত্র—মানবাধিকার— জীবনের সার্বিক স্বাধীনতার জন্য বারবার আন্দোলন সংগ্রাম করে আসছে, সেই সাতচল্লিশ একাত্তর নব্বই চব্বিশ বহু পরিবর্তন ইতিহাসের হয়েছে কিন্তু মুক্তি দূরের কথা আমরা এক আঁধার থেকে আর এক আঁধারে নিমজ্জিত হয়েছি, এক ধোকার পর আরেক ধোকার শিকার হয়েছে, এক স্বৈরদস্যুতা ফ্যাসিবাদ রুদ্ধতা থেকে আরেক স্বৈরদস্যুতা ফ্যাসিবাদ রুদ্ধতার গ্রাসে নিমজ্জিত হয়েছি। কারণ একক গোষ্ঠীবাদি কোনো স্বৈররাজনীতি সবার অধিকার যেমন স্বীকার করে না তেমনি একক গোষ্ঠীবাদি স্বৈররাজনীতির ধারায় হাজার বিপ্লব হলেও জীবন রাষ্ট্র ও মানবতার মুক্তির আসবেনা। জীবন মানবতার মুক্তির একমাত্র অবিকল্প পথ মানবতার ভিত্তিতে সব মানুষের জীবন ভিত্তিক মানবতার রাজনীতির বিপ্লব।
মানবসত্তা যেমন জীবনের চিরন্তন সত্য তেমনি মানবতার রাজনীতি ও মানবতার রাষ্ট্র এবং মানবতার দুনিয়াও জীবনের প্রাকৃতিক চিরন্তন ধারা। তবে অধর্ম উগ্রবাদ ও বস্তুবাদি জাতিবাদি মতবাদ ভিত্তিক একক গোষ্ঠীবাদি স্বৈররাজনীতির গ্রাসে মানবসত্তা ও মানবতার রাজনীতির বিলুপ্তির পর মানবসত্তা এক নতুন জীবন এবং মানবতার রাজনীতিও জীবনের নতুন রাজনীতি, মানবতার নতুন রাষ্ট্রও খুন—সন্ত্রাস—অবিচার—রুদ্ধতা—ধ্বংসাত্মক—স্বৈরদস্যুতামুক্ত মানবতার নতুন মানবিক দুনিয়ার বিপ্লব মানবতার মুক্তি সূর্যের নতুন সূর্যোদয়।
সবশেষে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচনে সকল ছাত্রছাত্রী ভাইবোনদের কাছে আমরা ইনসানিয়াত বিপ্লব স্টুডেন্ট ফ্রন্ট World humanity revolution student front ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার আবেদন—জীবন রক্ষা— রাষ্ট্র রক্ষা—জীবনের অধিকার স্বাধীনতা রক্ষা—গণতন্ত্র মানবাধিকার রক্ষায় দেশ ও দুনিয়াকে মানবতার রাজনীতির আলোকে সব মানুষের সুরক্ষা ও কল্যাণে মানবতার রাষ্ট্র ও মানবতার দুনিয়া গড়ার লক্ষ্যে ভিপি পদে ইনসানিয়াত বিপ্লব স্টুডেন্ট ফ্রন্ট মনোনীত প্রার্থী আমি তাহমিনা আক্তার কে ভোট দিলে মানবতার মুক্তির বিপ্লব এগিয়ে যাবে।
এ ভোট নিছক ব্যক্তিকে নয় সব মানুষের জীবন ভিত্তিক মানবতার রাষ্ট্রের লক্ষ্যে মানবতার মুক্তির ভোট। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের ভোট সরাসরি রাষ্ট্রবিপ্লবের ভোট না হলেও দেশের রাজনীতি এবং দেশব্যাপি সকল শিক্ষা প্রতিষ্ঠানের সকল ছাত্রছাত্রী ও তরুন সমাজকে ব্যপক প্রভাবিত করে, এ প্রভাব সুপ্রভাব বা কুপ্রভাব তা নির্ভর করবে মানবতার রাজনীতি বনাম মানবতাবিরুদ্ধ স্বৈররাজনীতির উপর। পরষ্পর বিপরীত রাজনৈতিক মতাদর্শের দ্বান্দ্বিক পরিবেশে ভোট দেয়ার সাথে আমাদের সবার আত্মপরিচয় জড়িত যে আমরা মানবতার পক্ষ না মানবতাবিরুদ্ধ পক্ষ। মানবতার পক্ষ মানবিক মানুষ হলে আমরা মানবতার রাষ্ট্রের লক্ষ্যে মানবতার রাজনীতির ধারক হতে হবে এবং মানবতাবিরুদ্ধ একক গোষ্ঠিবাদি স্বৈররাজনীতির বিরুদ্ধে থাকতে হবে, এটাই সত্য ও মানবিক অবস্থান।
বিশ্ব ইনসানিয়াত বিপ্লব স্টুডেন্ট ফ্রন্ট World humanity revolution student front শিক্ষা প্রতিষ্ঠানে দলীয় রাজনীতির একক দলীয় আধিপত্য ও দলীয় জবরদখল এবং দলীয় সংঘাতের বিরুদ্ধে আমাদের স্পষ্ট অবস্থান। আমরা শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক ছাত্র সবার একাডেমিক আদর্শিক রাজনৈতিক চর্চা ও শান্তিপূর্ন নিরাপদ সহাবস্থানে বিশ্বাসী।
আমরা সংখ্যাগরিষ্ঠ ছাত্রসমাজ যদি নিম্নলিখিত দাবিগুলোর ভিত্তিতে ঐক্যবদ্ধ হই এবং এই দাবিগুলোর ভিত্তিতে বিশ্ব ইনসানিয়াত বিপ্লব স্টুডেন্ট ফ্রন্টের ভিপি প্রার্থীকে ভোট দেই তাহলে বাস্তবায়ন সহজ হবে।
১) দলীয় আধিপত্য, দলীয় জবরদখল ও দলীয় সংঘাতমুক্ত ক্যাম্পাস চাই।
২) মুক্ত জ্ঞান চর্চার ও স্বাধীন জীবন বিকাশের শান্তিপূর্ণ নিরাপদ ক্যাম্পাস ও নিরাপদ হল চাই।
৩) বিশ্ববিদ্যালয় প্রশাসন, শিক্ষক মন্ডলী ও ছাত্র সংসদ কে সব ছাত্রছাত্রী সবার কল্যাণে সবার প্রতিনিধিত্ব করতে হবে এবং যে দল থেকেই নির্বাচিত হোক দলীয় বৈষম্য করা যাে ব না।
৪) সকল পরীক্ষা ফি বন্ধ করতে হবে।
৫) ছাত্র সংসদ তহবিলের দুই তৃতীয়াংশ গরিব ছাত্র—ছাত্রীদের কল্যাণে ব্যয় করতে হবে।
৬) আসন, শিক্ষক ও আবাসিক হল বাড়াতে হবে এবং সকল প্রকার কোটা বন্ধ করতে হবে।
৭) সবার মত প্রকাশের গণতান্ত্রিক মানবিক পরিবেশ বজায় রাখতে হবে এবং বিশেষভাবে ধর্মের নামে উগ্রবাদি সন্ত্রাসী চক্রের নিপীড়ন থেকে ছাত্রীদের স্বাধীন ও মুক্ত জীবনের বিকাশ নিশ্চিত করতে হবে।

বিশ্ব ইনসানিয়াত বিপ্লবের প্রবর্তক
আল্লামা ইমাম হায়াতের দিশার আলোকেঃ—

* রেজাউল কাওসার
(সভাপতিঃ ইনসানিয়াত বিপ্লব
Humanity revolution স্টুডেন্ট ফ্রন্ট, কেন্দ্রীয় পরিষদ ও ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা)
মোবাইলঃ ০১৭২০ ৪৯ ৪৯ ২৮

* তাহমিনা আক্তার
(ভিপি পদপ্রার্থী,ডাকসু, ঢাকা বিশ্ববিদ্যালয়)
মোবাইলঃ ০১৭৭৯ ২৫০ ২২০
* জীবন স্রষ্টার দান — মানবতার রাষ্ট্র প্রাণাধিক প্রিয়নবীর দান *
* ধর্ম ও মতপথ যার যার — রাষ্ট্র ও সম্পদ এবং দুনিয়া সবার *
* জীবন সকল বস্তুর উর্ধে রাষ্ট্রেরও উর্ধে — রাষ্ট্র একক গোষ্ঠীর উর্ধে *
* বস্তুবাদি জাতীয়তাবাদি চেতনা দূর করো — মানবসত্তা রক্ষা করো *
* নিরাপদ জীবন চাই — মানবতার রাষ্ট্র চাই *
* সব মানুষ ভাই ভাই — মানবতার দুনিয়া চাই *
* এক মানুষ সব মানুষ — সব মানুষ এক মানুষ *
* ধর্মের সত্য ও ধর্মের মানবিক চেতনা ধারণ করো — ধর্মের নামে অধর্ম উগ্রবাদ বর্জন করো *
* দয়াময় স্রষ্টার নামে স্রষ্টার আলোকে জীবনের সত্য বুঝতে হবে— সকল মিথ্যার উৎস বস্তুবাদি জাতীয়তাবাদি মতবাদ থেকে অস্তিত্ব রক্ষা করতে হবে *
* জীবন ও দেশ রক্ষায় মানবতার রাজনীতির ধারক হতে হবে— মানবতাবিধ্বংসী স্বৈররাজনীতি থেকে জীবন ও দেশ বাঁচাতে হবে *

Facebook Comments Box
  • Related Posts

    ডেঙ্গুতে অন্তঃসত্ত্বা নারীর মৃত্যু, বাঁচানো যায়নি ৯ মাসের গর্ভের শিশুকেও
    • adminadmin
    • সেপ্টেম্বর ১৭, ২০২৬

      এ.কে পলাশ,কুমিল্লা প্রতিনিধি।। ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা গেছেন কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের বাংলা বিভাগের শিক্ষার্থী নূর জাহান। মৃত্যুর সময় তিনি ৯ মাসের অন্তঃসত্ত্বা ছিলেন। আজ বুধবার ভোর ৫টার দিকে…

    Continue reading
    বেগমগঞ্জের ঘাটলা উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা
    • adminadmin
    • সেপ্টেম্বর ১৭, ২০২৬

      বি. চৌধুরী তুহিন নোয়াখালী প্রতিনিধিঃ নোয়াখালী বেগমগঞ্জের ঐতিহ্যবাহী ঘাটলা উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান ১৬ সেপ্টেম্বর দিনব্যাপী বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে…

    Continue reading

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    সাম্প্রতিক

    ডেঙ্গুতে অন্তঃসত্ত্বা নারীর মৃত্যু, বাঁচানো যায়নি ৯ মাসের গর্ভের শিশুকেও

    • By admin
    • সেপ্টেম্বর ১৭, ২০২৬
    • 52 views
    ডেঙ্গুতে অন্তঃসত্ত্বা নারীর মৃত্যু, বাঁচানো যায়নি ৯ মাসের গর্ভের শিশুকেও

    বেগমগঞ্জের ঘাটলা উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

    • By admin
    • সেপ্টেম্বর ১৭, ২০২৬
    • 59 views
    বেগমগঞ্জের ঘাটলা উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

    কুমিল্লায় বোন-ভাতিজাকে কুপিয়ে হত্যা, মূল আসামিসহ গ্রেপ্তার-৩

    • By admin
    • সেপ্টেম্বর ১৬, ২০২৬
    • 50 views
    কুমিল্লায় বোন-ভাতিজাকে কুপিয়ে হত্যা, মূল আসামিসহ গ্রেপ্তার-৩

    নোয়াখালীর মুছাপুরে ডিলার নিয়োগে গাফিলতি গণমাধ্যমের খবরে জেলা কর্মকর্তার হস্তক্ষেপে অবসান  

    • By admin
    • সেপ্টেম্বর ১৬, ২০২৬
    • 95 views
    নোয়াখালীর মুছাপুরে ডিলার নিয়োগে গাফিলতি গণমাধ্যমের খবরে জেলা কর্মকর্তার হস্তক্ষেপে অবসান  

    বেগমগঞ্জ উপজেলা প্রশাসনের নিজস্ব উদ্যোগ “আই ক্যাম্পাস ম্যানেজমেন্ট সিস্টেম”কর্মশালা অনুষ্ঠিত

    • By admin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬
    • 69 views
    বেগমগঞ্জ উপজেলা প্রশাসনের নিজস্ব উদ্যোগ “আই ক্যাম্পাস ম্যানেজমেন্ট সিস্টেম”কর্মশালা অনুষ্ঠিত

    কুমিল্লায় অটোরিকশা ছিনতাই ও হত্যা‘কিলার’ মানিক গ্রেপ্তার,২ চালকের হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন 

    • By admin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬
    • 55 views
    কুমিল্লায় অটোরিকশা ছিনতাই ও হত্যা‘কিলার’ মানিক গ্রেপ্তার,২ চালকের হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন 

    কুমিল্লায় আইন-শৃঙ্খলা, দুর্নীতি ও মাদক নিয়ন্ত্রণ নিয়ে মতবিনিময় সভা

    • By admin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬
    • 64 views
    কুমিল্লায় আইন-শৃঙ্খলা, দুর্নীতি ও মাদক নিয়ন্ত্রণ নিয়ে মতবিনিময় সভা

    রাজস্থান পৌর নির্বাচন: বিজেপির জয়, দ্বিতীয় কংগ্রেস

    • By admin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬
    • 52 views
    রাজস্থান পৌর নির্বাচন: বিজেপির জয়, দ্বিতীয় কংগ্রেস

    নানিয়ারচরে পাহাড় ও সমতলের তরুণদের নিয়ে সেনাবাহিনীর মোবাইল সার্ভিসিং প্রশিক্ষণ শুরু

    • By admin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬
    • 56 views
    নানিয়ারচরে পাহাড় ও সমতলের তরুণদের নিয়ে সেনাবাহিনীর মোবাইল সার্ভিসিং প্রশিক্ষণ শুরু

    কালুরঘাট সেতু নির্মাণে বিলম্ব দ্রুত দৃশ্যমান কাজের দাবিতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চায় চট্টগ্রাম নাগরিক ফোরাম

    • By admin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬
    • 56 views
    কালুরঘাট সেতু নির্মাণে বিলম্ব দ্রুত দৃশ্যমান কাজের দাবিতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চায় চট্টগ্রাম নাগরিক ফোরাম

    রাস্তায় দুর্ভোগ কমাতে নিজ উদ্যোগে সংস্কার করলেন ছাত্রদল নেতা জিহাদ

    • By admin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬
    • 58 views
    রাস্তায় দুর্ভোগ কমাতে নিজ উদ্যোগে সংস্কার করলেন ছাত্রদল নেতা জিহাদ

    মাদক ব্যবসায়ী না থাকলে সেবনকারীও থাকবে না: বেগমগঞ্জে মাদক ও অপরাধবিরোধী সমাবেশে ওসি

    • By admin
    • সেপ্টেম্বর ১৪, ২০২৬
    • 73 views
    মাদক ব্যবসায়ী না থাকলে সেবনকারীও থাকবে না: বেগমগঞ্জে মাদক ও অপরাধবিরোধী সমাবেশে ওসি

    জনসেবায় অনড় মীরওয়ারিশপুরের দুই বারের মেম্বার পরানী, পাশে চান এলাকাবাসী

    • By admin
    • সেপ্টেম্বর ১৪, ২০২৬
    • 78 views
    জনসেবায় অনড় মীরওয়ারিশপুরের দুই বারের মেম্বার পরানী, পাশে চান এলাকাবাসী

    শিক্ষার আলোয় আলোকিত সেনবাগ, মেধাবীদের নিয়ে সৈয়দ হারুন ফাউন্ডেশনের মেধা উৎসব

    • By admin
    • সেপ্টেম্বর ১৪, ২০২৬
    • 72 views
    শিক্ষার আলোয় আলোকিত সেনবাগ, মেধাবীদের নিয়ে সৈয়দ হারুন ফাউন্ডেশনের মেধা উৎসব