
🧲 ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
তিনটি মোটিফ নিয়ে ‘আদি নববর্ষ আনন্দযাত্রা’ মিছিল বের হয়।
অগ্রহায়ণের প্রথম দিন ‘আদি নববর্ষ’ নামে নবান্ন উৎসব উদযাপন করেছে ঢাকাবিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)।
রোববার (১৬ নভেম্বর) দিনব্যাপী এ উৎসবে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছিল নানাআয়োজন।
সকালে অনুষ্ঠানের শুরুতে ‘রঙতুলিতে নবান্ন’ প্রতিপাদ্যকে সামনে রেখে চিত্রশিল্পীএবং চারুকলার সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের অংশগ্রহণে জুলাই ও নবান্ন থিমে ছবিআঁকা হয়।
আয়োজনের দ্বিতীয় পর্বে তিনটি মোটিফ নিয়ে ‘আদি নববর্ষ আনন্দযাত্রা’ মিছিল বেরহয়।
বিকালে ছিল সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে ডাকসুর ভিপি আবু সাদিক কায়েম সভাপতিরবক্তব্যে বলেন, “আজকে আমাদের জন্য অত্যন্ত আনন্দের দিন। কারণ আগামীকাল(সোমবার) শেখ হাসিনার রায় হবে। এর আগে আমরা আদি–নববর্ষ পালন করছি।কালকে হাসিনার রায় হলে আবার সারাদেশে উল্লাস পালন করব।”
তিনি বলেন, “আমাদের শেখ হাসিনার বিরুদ্ধে কালচারাল বিপ্লব ঘটাতে হবে। এখুনীরাই সুজলা, সুফলা এ বাংলাদেশকে অকার্যকর রাষ্ট্রে পরিণত করেছিল। আর এইখুনী হাসিনার অবৈধ দুঃশাসনকে বৈধতা দিয়েছিল কিছু কালচারাল ফ্যাসিস্ট চক্র।
খুনি হাসিনা রাজনৈতিকভাবে হেরেছে, তবে এখনো কালচারাল ফ্যাসিস্টরা চক্রান্তচালিয়ে যাচ্ছে।”
অনুষ্ঠানে ডাকসুর মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন বিষয়ক সম্পাদক ফাতেমাতাসনিম জুমা, সাহিত্য ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মূসাদ্দেক ইবনে আলী মুহাম্মদ, ক্রীড়া সম্পাদক আরমান হোসেন, ক্যারিয়ার ও উন্নয়ন বিষয়ক সম্পাদক মাজহারুলইসলামসহ অন্যরা উপস্থিত ছিলেন।
সংবাদটি শেয়ার করুন
আরও দেখুন…

















