ঠাকুরগাঁওয়ে বিমানবন্দরের জন্য অপেক্ষায় ৪৪ বছর, বন্ধ থাকায় বিমানবন্দর রূপ নিয়েছে ফসলের মাঠে

👤মোঃ মজিবর রহমান শেখ

ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি,,

ঠাকুরগাঁওয়ে ব্রিটিশ আমলে স্থাপিত বিমানবন্দরটি চালু ছিল স্বাধীনতার পরেও, তবে ১৯৮০ সালের দিকে এখানে বিমান ওঠানামা বন্ধ হয়ে যায়। এর ১ বছর পর বিমানবন্দরটি পরিত্যক্ত ঘোষণা করা হয়। বিভিন্ন ধরনের প্রতিশ্রুতি সত্ত্বেও ৪৪ বছরেও চালু হয়নি বিমানবন্দরটি। ঠাকুরগাঁও জেলাবাসীর প্রশ্ন-এ বিমানবন্দর চালু নিয়ে অপেক্ষার অবসান হবে কবে?
জানা যায়, ঠাকুরগাঁও সদর উপজেলার শিবগঞ্জে ১৯৪০ সালে ৫৫০ একর জমিতে প্রতিষ্ঠা করা হয় বিমানবন্দরটি। ব্রিটিশ সরকার সরকারি ও সামরিক কাজে ব্যবহার করতে এটি প্রতিষ্ঠা করে। ১৯৬৫ সালে পাকিস্তান-ভারত যুদ্ধের সময় ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয় বিমানবন্দরের রানওয়ে। ১৯৭৭ সালে সংস্কার করা হয় বিমানবন্দরটি। তবে যাত্রীসংখ্যা কমে যাওয়ায় ১৯৮০ সালে বিমানবন্দরটি বন্ধ হয়ে যায়। দীর্ঘ ৪৪ বছর বন্ধ থাকায় বিমানবন্দর রূপ নিয়েছে ফসলের মাঠে। পরিত্যক্ত রানওয়ে এখন গোচারণভূমি। চরছে গরু-ছাগল। রানওয়ের বিভিন্ন স্থানের কার্পেটিং উঠে গেছে। নষ্ট হচ্ছে বিমানবন্দরের সরঞ্জাম। স্থানীয়রা করছেন চাষাবাদ। বারবার জনপ্রতিনিধিরা আশ্বাস দিলেও দীর্ঘ ৪৪ বছরেও চালু হয়নি বিমানবন্দরটি।
এদিকে চলতি বছরে পরিত্যক্ত বিমানবন্দরটির জমি সংরক্ষণের জন্য বাউন্ডারি ওয়াল নির্মাণ করেছে সিভিল অ্যাভিয়েশন কর্তৃপক্ষ। দিয়েছে একটি সাইনবোর্ডও। ফলে ঠাকুরগাঁও জেলাবাসীর মনে পুনরায় এটি চালু নিয়ে জেগেছে আশা। ঠাকুরগাঁও জেলাবাসী বলছেন, যাত্রীসেবার পাশাপাশি ব্যবসাবাণিজ্যের প্রসার সহ এলাকার উন্নয়নের জন্য দ্রুত বিমানবন্দরটি চালু করা জরুরি। শহরের রাজিউর রহমান রাজু , তারেক , সিয়ামসহ বেশ কয়েকজন বলেন, ‘আমরা প্রতিটি সময়ে দেখেছি এমপি-মন্ত্রীরা আসেন, আশ্বাস দেন। কিন্তু এখনো চালু হয়নি। এবারও আমরা লক্ষ্য করেছি বিমানবন্দরের বাউন্ডারি ওয়াল নির্মাণ করেছে সিভিল অ্যাভিয়েশন কর্তৃপক্ষ। ফলে আমাদের মনে একটি নতুন আশা তৈরি হয়েছে। এটা চালু হলে ব্যবসাবাণিজ্য সহ প্রতিটি ক্ষেত্রে ব্যাপক উন্নয়ন হবে আমাদের ঠাকুরগাঁও জেলায়। ’
ঠাকুরগাঁও জেলা প্রশাসক ইশরাত ফারজানা বলেন, ‘ ঠাকুরগাঁও জেলাবাসীর দাবি বিমানবন্দর চালুর বিষয় ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবগত করা হবে। ’

Facebook Comments Box
  • Related Posts

    কুড়িগ্রামে সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেলের প্রশিক্ষণ ও সনদ বিতরণ
    • adminadmin
    • সেপ্টেম্বর ১৩, ২০২৬

      মো.রফিকুল ইসলাম,ভূরুঙ্গামারী প্রতিনিধি: কুড়িগ্রাম জেলা পরিষদ হলরুমে সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল, বাংলাদেশ-এর কুড়িগ্রাম জেলা শাখার পরিচিতি, প্রশিক্ষণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। পরে অংশগ্রহণকারী সাংবাদিকদের মধ্যে সনদ বিতরণ করা…

    Continue reading
    ভূরুঙ্গামারীতে বাগভান্ডার বিজিবি কতৃক ৭ বস্তা সার আটক
    • adminadmin
    • আগস্ট ২৯, ২০২৬

      মো.রফিকুল ইসলাম,ভূরুঙ্গামারী উপজেলা প্রতিনিধিঃ কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে সারের বৈধ চালান না থাকায় ৭ বস্তা সার আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শুক্রবার (২৮ আগস্ট) বিকেলে উপজেলার বাগভান্ডার সীমান্ত এলাকায় বাগভান্ডার…

    Continue reading

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    সাম্প্রতিক

    ডেঙ্গুতে অন্তঃসত্ত্বা নারীর মৃত্যু, বাঁচানো যায়নি ৯ মাসের গর্ভের শিশুকেও

    • By admin
    • সেপ্টেম্বর ১৭, ২০২৬
    • 52 views
    ডেঙ্গুতে অন্তঃসত্ত্বা নারীর মৃত্যু, বাঁচানো যায়নি ৯ মাসের গর্ভের শিশুকেও

    বেগমগঞ্জের ঘাটলা উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

    • By admin
    • সেপ্টেম্বর ১৭, ২০২৬
    • 59 views
    বেগমগঞ্জের ঘাটলা উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

    কুমিল্লায় বোন-ভাতিজাকে কুপিয়ে হত্যা, মূল আসামিসহ গ্রেপ্তার-৩

    • By admin
    • সেপ্টেম্বর ১৬, ২০২৬
    • 50 views
    কুমিল্লায় বোন-ভাতিজাকে কুপিয়ে হত্যা, মূল আসামিসহ গ্রেপ্তার-৩

    নোয়াখালীর মুছাপুরে ডিলার নিয়োগে গাফিলতি গণমাধ্যমের খবরে জেলা কর্মকর্তার হস্তক্ষেপে অবসান  

    • By admin
    • সেপ্টেম্বর ১৬, ২০২৬
    • 95 views
    নোয়াখালীর মুছাপুরে ডিলার নিয়োগে গাফিলতি গণমাধ্যমের খবরে জেলা কর্মকর্তার হস্তক্ষেপে অবসান  

    বেগমগঞ্জ উপজেলা প্রশাসনের নিজস্ব উদ্যোগ “আই ক্যাম্পাস ম্যানেজমেন্ট সিস্টেম”কর্মশালা অনুষ্ঠিত

    • By admin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬
    • 69 views
    বেগমগঞ্জ উপজেলা প্রশাসনের নিজস্ব উদ্যোগ “আই ক্যাম্পাস ম্যানেজমেন্ট সিস্টেম”কর্মশালা অনুষ্ঠিত

    কুমিল্লায় অটোরিকশা ছিনতাই ও হত্যা‘কিলার’ মানিক গ্রেপ্তার,২ চালকের হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন 

    • By admin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬
    • 55 views
    কুমিল্লায় অটোরিকশা ছিনতাই ও হত্যা‘কিলার’ মানিক গ্রেপ্তার,২ চালকের হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন 

    কুমিল্লায় আইন-শৃঙ্খলা, দুর্নীতি ও মাদক নিয়ন্ত্রণ নিয়ে মতবিনিময় সভা

    • By admin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬
    • 64 views
    কুমিল্লায় আইন-শৃঙ্খলা, দুর্নীতি ও মাদক নিয়ন্ত্রণ নিয়ে মতবিনিময় সভা

    রাজস্থান পৌর নির্বাচন: বিজেপির জয়, দ্বিতীয় কংগ্রেস

    • By admin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬
    • 52 views
    রাজস্থান পৌর নির্বাচন: বিজেপির জয়, দ্বিতীয় কংগ্রেস

    নানিয়ারচরে পাহাড় ও সমতলের তরুণদের নিয়ে সেনাবাহিনীর মোবাইল সার্ভিসিং প্রশিক্ষণ শুরু

    • By admin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬
    • 56 views
    নানিয়ারচরে পাহাড় ও সমতলের তরুণদের নিয়ে সেনাবাহিনীর মোবাইল সার্ভিসিং প্রশিক্ষণ শুরু

    কালুরঘাট সেতু নির্মাণে বিলম্ব দ্রুত দৃশ্যমান কাজের দাবিতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চায় চট্টগ্রাম নাগরিক ফোরাম

    • By admin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬
    • 56 views
    কালুরঘাট সেতু নির্মাণে বিলম্ব দ্রুত দৃশ্যমান কাজের দাবিতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চায় চট্টগ্রাম নাগরিক ফোরাম

    রাস্তায় দুর্ভোগ কমাতে নিজ উদ্যোগে সংস্কার করলেন ছাত্রদল নেতা জিহাদ

    • By admin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬
    • 58 views
    রাস্তায় দুর্ভোগ কমাতে নিজ উদ্যোগে সংস্কার করলেন ছাত্রদল নেতা জিহাদ

    মাদক ব্যবসায়ী না থাকলে সেবনকারীও থাকবে না: বেগমগঞ্জে মাদক ও অপরাধবিরোধী সমাবেশে ওসি

    • By admin
    • সেপ্টেম্বর ১৪, ২০২৬
    • 73 views
    মাদক ব্যবসায়ী না থাকলে সেবনকারীও থাকবে না: বেগমগঞ্জে মাদক ও অপরাধবিরোধী সমাবেশে ওসি

    জনসেবায় অনড় মীরওয়ারিশপুরের দুই বারের মেম্বার পরানী, পাশে চান এলাকাবাসী

    • By admin
    • সেপ্টেম্বর ১৪, ২০২৬
    • 79 views
    জনসেবায় অনড় মীরওয়ারিশপুরের দুই বারের মেম্বার পরানী, পাশে চান এলাকাবাসী

    শিক্ষার আলোয় আলোকিত সেনবাগ, মেধাবীদের নিয়ে সৈয়দ হারুন ফাউন্ডেশনের মেধা উৎসব

    • By admin
    • সেপ্টেম্বর ১৪, ২০২৬
    • 72 views
    শিক্ষার আলোয় আলোকিত সেনবাগ, মেধাবীদের নিয়ে সৈয়দ হারুন ফাউন্ডেশনের মেধা উৎসব