ঠাকুরগাঁওয়ে পানির সোর্স না থাকায় আগুনের ঝুঁকিতে পুরো শহর

মোঃ মজিবর রহমান শেখ, ঠাকুরগাঁও: ঠাকুরগাঁওয়ের গুরুত্বপুর্ন বিভিন্ন পয়েন্টে আগুন নেভাতে পানির সোর্স না থাকায় মারাত্মক ঝুঁকিতে রয়েছে পুরো শহর। শহরের চৌরাস্তা, আর্ট গ্যালারী, পুরাতন বাসস্ট্যান্ড, কালিবাড়ি বাজার, সরকারি বালক উচ্চ বিদ্যালয় বড় মাঠ, ঠাকুরগাঁও রোড বাজার এলাকায় জেলার গুরুত্বপুর্ন অফিস, আদালত, শিক্ষা প্রতিষ্ঠান সহ ব্যবসায়ীক স্থাপনা রয়েছে।

এসব এলাকায় আগুন লাগলে তা নেভাতে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সকে হিমশিম খেতে হয়। কারন এসব এলাকায় আগুন দ্রুত পাশের প্রতিষ্ঠান বা বাড়ি-ঘরে ছড়িয়ে পরে। এ সময় ফায়ার সার্ভিসের পানি বাহী একটি গাড়ি দিয়ে আগুন নিয়ন্ত্রণ করা সম্ভব হয় না। ওই গাড়ির ৪ হাজার ৩শ লিটার পানি শেষ হলেই আবার অফিসে গিয়ে গাড়ি ভর্তি করে পানি নিতেই আগুনের ভয়াবহতা বেড়ে যায়। ফলে ক্ষয়ক্ষতির পরিমাণও বেশি হয়। এ কারনে খুব দ্রুত সময়ে শহরের বিভিন্ন গুরুত্বপুর্ন পয়েন্টে পানির সোর্স তৈরী করা বা “ফায়ার হাইড্রেন্ট” বসানো জরুরি হয়ে দাঁড়িয়েছে।

এ বিষয়ে ঠাকুরগাঁওয়ের প্রবিণ সাংবাদিক ও সাপ্তাহিক সংগ্রামী বাংলার সম্পাদক মো: আব্দুল লতিফ ও সিনিয়ার সাংবাদিক মোঃ মজিবর রহমান শেখ বলেন, একটি পরিকল্পিত শহরে আগুন নেভানোর জন্য বিভিন্ন রাস্তার ধারে ‘ফায়ার হাইড্রেন্ট’ বসানো থাকে। যা সরাসরি পানির পাম্পের সঙ্গে সংযোগ দেওয়া থাকে এবং এতে পানির অতিরিক্ত প্রেসার দেওয়া থাকে। কোথায় আগুন লাগলে ফায়ার সার্ভিসের কর্মীরা সেখানে পৌঁছামাত্রই হাইড্রেন্টের বাল্ব খুলে পানি ছিটানোর জন্য পাইপ লাগাবে আর সঙ্গে সঙ্গে স্বাভাবিকের থেকে বেশি গতিতে পানি বেরিয়ে আসবে। যা দিয়ে সহজে ও দ্রুত সময়ের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব। দায়িত্বশীলরা চাইলে পুরো ঠাকুরগাঁও শহরজুড়ে ‘ফায়ার হাইড্রেন্ট’ বসানো সম্ভব। এর জন্য প্রয়োজন দায়িত্বশীলদের সদিচ্ছা।

পৌর শহরের হাজীপাড়া মহল্লার বাসিন্দা ও ক্রীড়া ব্যক্তিত্ব শিক্ষক মো: মাসুদ রানা বলেন, ইতিমধ্যে সরকারি বালক উচ্চ বিদ্যালয় বড় মাঠ শহরের প্রধান তথা প্রাণকেন্দ্রে পরিনত হয়েছে। এখানে ধুলাবালি প্রচুর। বিভিন্ন জাতীয় দিবস ও অন্যান্য প্রোগ্রামের সময় ধুলাবালি থেকে পরিবেশ রক্ষায় ফায়ার সার্ভিসের একটি গাড়ি দিয়ে পানি দিয়ে সমস্যার সমাধান হয় না। তাই মাঠের চার পাশে পানির সোর্স বা “ফায়ার হাইড্রেন্ট” স্থাপন জরুরী হয়ে দাঁড়িয়েছে।

ঠাকুরগাঁও ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ওয়্যার হাউজ ইন্সপেক্টর মো: মোজাম্মেল হক বলেন আমাদের পক্ষ থেকে শহরের বিভিন্ন পয়েন্টে “ফায়ার হাইড্রেন্ট” বা পানির সোর্স স্থাপনের জন্য নানা সভা-সেমিনারে জেলা প্রশাসন, পৌরসভাসহ সংশ্লিষ্ট সকলের দৃস্টি আকর্ষন করা হয়েছে। বর্তমান পরিস্থিতিতে শহরের চৌরাস্তায় আগুনের ঘটনার ক্ষেত্রে বড় গাড়ির পানি শেষ হলে সেটি পুরন করে পুনরায় আনার সময়ে বড় ক্ষয়-ক্ষতি হয়ে যেতে পারে। এক্ষেত্রে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে পৌরসভা কতৃপক্ষকে তাদের পানির লাইনের মাঝে শহরের বিভিন্ন পয়েন্টে “ফায়ার হাইড্রেন্ট” স্থাপনের জন্য প্রস্তাবনা প্রদান করলে পৌরসভা কতৃপক্ষ এ বিষয়ে পদক্ষেপ গ্রহন করবে বলে জানান।

এ বিষয়ে ঠাকুরগাঁও পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা মো: রাকিবুজ্জামান বলেন সমস্যাটি নিয়ে ইতিমধ্যে ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের সাথে মিটিং হয়েছে। তারা এ বিষয়ে শহরের বিভিন্ন পয়েন্টে পানির সোর্স বা “ফায়ার হাইড্রেন্ট” স্থাপনের একটি প্রকল্প প্রস্তাবনা আকারে দিয়েছে। পৌরসভা এ ব্যাপারে প্র‍য়োজনীয় পদক্ষেপ গ্রহনের বিষয়ে কাজ করছে।

Facebook Comments Box
  • Related Posts

    কুড়িগ্রামে সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেলের প্রশিক্ষণ ও সনদ বিতরণ
    • adminadmin
    • সেপ্টেম্বর ১৩, ২০২৬

      মো.রফিকুল ইসলাম,ভূরুঙ্গামারী প্রতিনিধি: কুড়িগ্রাম জেলা পরিষদ হলরুমে সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল, বাংলাদেশ-এর কুড়িগ্রাম জেলা শাখার পরিচিতি, প্রশিক্ষণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। পরে অংশগ্রহণকারী সাংবাদিকদের মধ্যে সনদ বিতরণ করা…

    Continue reading
    ভূরুঙ্গামারীতে বাগভান্ডার বিজিবি কতৃক ৭ বস্তা সার আটক
    • adminadmin
    • আগস্ট ২৯, ২০২৬

      মো.রফিকুল ইসলাম,ভূরুঙ্গামারী উপজেলা প্রতিনিধিঃ কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে সারের বৈধ চালান না থাকায় ৭ বস্তা সার আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শুক্রবার (২৮ আগস্ট) বিকেলে উপজেলার বাগভান্ডার সীমান্ত এলাকায় বাগভান্ডার…

    Continue reading

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    সাম্প্রতিক

    ডেঙ্গুতে অন্তঃসত্ত্বা নারীর মৃত্যু, বাঁচানো যায়নি ৯ মাসের গর্ভের শিশুকেও

    • By admin
    • সেপ্টেম্বর ১৭, ২০২৬
    • 52 views
    ডেঙ্গুতে অন্তঃসত্ত্বা নারীর মৃত্যু, বাঁচানো যায়নি ৯ মাসের গর্ভের শিশুকেও

    বেগমগঞ্জের ঘাটলা উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

    • By admin
    • সেপ্টেম্বর ১৭, ২০২৬
    • 59 views
    বেগমগঞ্জের ঘাটলা উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

    কুমিল্লায় বোন-ভাতিজাকে কুপিয়ে হত্যা, মূল আসামিসহ গ্রেপ্তার-৩

    • By admin
    • সেপ্টেম্বর ১৬, ২০২৬
    • 50 views
    কুমিল্লায় বোন-ভাতিজাকে কুপিয়ে হত্যা, মূল আসামিসহ গ্রেপ্তার-৩

    নোয়াখালীর মুছাপুরে ডিলার নিয়োগে গাফিলতি গণমাধ্যমের খবরে জেলা কর্মকর্তার হস্তক্ষেপে অবসান  

    • By admin
    • সেপ্টেম্বর ১৬, ২০২৬
    • 95 views
    নোয়াখালীর মুছাপুরে ডিলার নিয়োগে গাফিলতি গণমাধ্যমের খবরে জেলা কর্মকর্তার হস্তক্ষেপে অবসান  

    বেগমগঞ্জ উপজেলা প্রশাসনের নিজস্ব উদ্যোগ “আই ক্যাম্পাস ম্যানেজমেন্ট সিস্টেম”কর্মশালা অনুষ্ঠিত

    • By admin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬
    • 69 views
    বেগমগঞ্জ উপজেলা প্রশাসনের নিজস্ব উদ্যোগ “আই ক্যাম্পাস ম্যানেজমেন্ট সিস্টেম”কর্মশালা অনুষ্ঠিত

    কুমিল্লায় অটোরিকশা ছিনতাই ও হত্যা‘কিলার’ মানিক গ্রেপ্তার,২ চালকের হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন 

    • By admin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬
    • 55 views
    কুমিল্লায় অটোরিকশা ছিনতাই ও হত্যা‘কিলার’ মানিক গ্রেপ্তার,২ চালকের হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন 

    কুমিল্লায় আইন-শৃঙ্খলা, দুর্নীতি ও মাদক নিয়ন্ত্রণ নিয়ে মতবিনিময় সভা

    • By admin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬
    • 64 views
    কুমিল্লায় আইন-শৃঙ্খলা, দুর্নীতি ও মাদক নিয়ন্ত্রণ নিয়ে মতবিনিময় সভা

    রাজস্থান পৌর নির্বাচন: বিজেপির জয়, দ্বিতীয় কংগ্রেস

    • By admin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬
    • 52 views
    রাজস্থান পৌর নির্বাচন: বিজেপির জয়, দ্বিতীয় কংগ্রেস

    নানিয়ারচরে পাহাড় ও সমতলের তরুণদের নিয়ে সেনাবাহিনীর মোবাইল সার্ভিসিং প্রশিক্ষণ শুরু

    • By admin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬
    • 56 views
    নানিয়ারচরে পাহাড় ও সমতলের তরুণদের নিয়ে সেনাবাহিনীর মোবাইল সার্ভিসিং প্রশিক্ষণ শুরু

    কালুরঘাট সেতু নির্মাণে বিলম্ব দ্রুত দৃশ্যমান কাজের দাবিতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চায় চট্টগ্রাম নাগরিক ফোরাম

    • By admin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬
    • 56 views
    কালুরঘাট সেতু নির্মাণে বিলম্ব দ্রুত দৃশ্যমান কাজের দাবিতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চায় চট্টগ্রাম নাগরিক ফোরাম

    রাস্তায় দুর্ভোগ কমাতে নিজ উদ্যোগে সংস্কার করলেন ছাত্রদল নেতা জিহাদ

    • By admin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬
    • 58 views
    রাস্তায় দুর্ভোগ কমাতে নিজ উদ্যোগে সংস্কার করলেন ছাত্রদল নেতা জিহাদ

    মাদক ব্যবসায়ী না থাকলে সেবনকারীও থাকবে না: বেগমগঞ্জে মাদক ও অপরাধবিরোধী সমাবেশে ওসি

    • By admin
    • সেপ্টেম্বর ১৪, ২০২৬
    • 73 views
    মাদক ব্যবসায়ী না থাকলে সেবনকারীও থাকবে না: বেগমগঞ্জে মাদক ও অপরাধবিরোধী সমাবেশে ওসি

    জনসেবায় অনড় মীরওয়ারিশপুরের দুই বারের মেম্বার পরানী, পাশে চান এলাকাবাসী

    • By admin
    • সেপ্টেম্বর ১৪, ২০২৬
    • 79 views
    জনসেবায় অনড় মীরওয়ারিশপুরের দুই বারের মেম্বার পরানী, পাশে চান এলাকাবাসী

    শিক্ষার আলোয় আলোকিত সেনবাগ, মেধাবীদের নিয়ে সৈয়দ হারুন ফাউন্ডেশনের মেধা উৎসব

    • By admin
    • সেপ্টেম্বর ১৪, ২০২৬
    • 72 views
    শিক্ষার আলোয় আলোকিত সেনবাগ, মেধাবীদের নিয়ে সৈয়দ হারুন ফাউন্ডেশনের মেধা উৎসব