
ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ে ভিডিপি সদস্যদের মাঝে ২০০ পিচ কম্বল বিতরণ করা হয়েছে। মঙ্গলবার(২৪ ডিসেম্বর) বিকেলে ঠাকুরগাঁও জেলা কমান্ড্যান্টের কার্যালয় এই আয়োজন করা হয়।
এ সময়ে উপস্থিত ছিলেন ৩৯ আনসার ব্যাটালিয়নের পরিচালক আব্দুল্লাহ আল হাদী, ঠাকুরগাঁও জেলা কমান্ড্যাট সাইফুদ্দিন, উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা শরীফ মাহমুদ, উপজেলা প্রশিক্ষিকা মিতু রানীরা সহ অন্যান্যরা।
সেখানে ৩৯ আনসার ব্যাটালিয়নের পরিচালক আব্দুল্লাহ আল হাদী বলেন, শান্তি- -শৃঙ্খলা, উন্নয়ন-নিরাপত্তায় সর্বত্র আমরা এই নিয়ে সুনামের সাথে ঠাকুরগাঁওয়ে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর কাজ করছে। সামনের দিনগুলোতে সকলকে আরো ভালো করে কাজ করার আহ্বান জানান তিনি।


















