ঠাকুরগাঁওয়ে অভিনয় কায়দায় ৭টি অটোরিকশা  ছিনতাই

মোঃ মজিবর রহমান শেখ,

ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি

ঠাকুরগাঁওয়ে ১ সপ্তাহে অভিনয় কায়দায় ছিনতাই হয়েছে ৭ টি অটোরিকশা। যাত্রী সেজে অভিনব কায়দায় এমন ছিনতাই করছেন একটি চক্র। কোমল পানীয়তে চেতনা নাশক মিশিয়ে অজ্ঞান করে হাতিয়ে নিচ্ছেন রিকশা। নিয়মিত এসব ঘটনায় শারীরিক অসুস্থতার পাশাপাশি কর্মক্ষম হয়ে পড়েছেন চালকেরা। এমন ঘটনায় উদ্বিগ্ন জেলার রিকশাচালক ও নেতারা। আইনশৃঙ্খলা বাহিনীর জোরদার তৎপরতা আর চালকদের সচেতনতার আহবান সচেতন মহলের।
অভিনব কায়দায় যাত্রীবেশে অটোতে উঠে চালকদের চেতনানাশক খাইয়ে একের পর এক অটোরিকশা ছিনতাই করে নিচ্ছে চক্রটি। এতে করে সহায় সম্বলহীন হয়ে পড়ছেন খেটে খাওয়া অটোচালকরা। বৃদ্ধ বয়সে উপার্জনের শেষ অবলম্বনটুকু হারিয়ে অনেকে এখন হাসপাতালের বিছানায় কাতরাচ্ছেন, কেউবা দুশ্চিন্তায় দিন কাটাচ্ছেন। স্থানীয় অটোচালকদের অভিযোগ, একের পর এক অটো ছিনতাইয়ের ঘটনা ঘটলেও প্রশাসন এখনো পর্যন্ত কার্যকর কোনো পদক্ষেপ নিতে পারেনি। গত ১ মাসে ২০-২৫ জন অটোচালক সর্বস্বান্ত হয়েছেন। এই নির্মমতায় শুধু চালকরাই নন, তাদের পরিবারেও নেমে এসেছে অন্ধকার। ক্ষুধার্ত মুখে অনিশ্চিত ভবিষ্যৎ আর ঋণের বোঝা নিয়ে ধুঁকছে তারা। অন্যদিকে, ঠাকুরগাঁওয়ের রাস্তায় এখনো যারা অটো চালাচ্ছেন, তাদের চোখেমুখেও গভীর আতঙ্ক। কখন যে তাদের একমাত্র অবলম্বনটুকু কেড়ে নেওয়া হয়, সেই ভয়ে প্রতিটা মুহূর্ত কাটছে তাদের।
শহরের টিকাপাড়ার বাসিন্দা ষাটোর্ধ্ব হাফিজ উদ্দিন তেমনই একজন ভুক্তভোগী। শারীরিক দুর্বলতার কারণে অন্য কোনো কাজ করতে না পেরে সংসারের হাল ধরতে কিছুদিন আগে কিস্তিতে একটি অটোরিকশা কিনেছিলেন। এখনো ঋণের বোঝা টানতে হচ্ছে তাকে। এর মধ্যেই দুর্বৃত্তদের খপ্পরে পড়ে অটোটি হারিয়ে এখন ঠাকুরগাঁও ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে চিকিৎসাধীন। উপার্জনের শেষ সম্বল হারিয়ে চোখে জল নিয়ে হাসপাতালের বিছানায় শুয়ে শুধু ভাবছেন, সুস্থ হয়েও কী হবে! একদিকে কিস্তির চিন্তা, অন্যদিকে পরিবারের মুখে খাবার তুলে দেওয়ার দুশ্চিন্তা তাকে কুরে কুরে খাচ্ছে। হাফিজ উদ্দিনের মতো একই পরিণতি হয়েছে শহরের মুন্সিরহাট এলাকার বয়োবৃদ্ধ নিজাম উদ্দিনেরও। গত ১২ই এপ্রিল প্রতিবেশী হাদিসের কাছ থেকে ভাড়ায় অটো নিয়ে বের হয়েছিলেন তিনি। যাত্রীবেশী ছিনতাইকারীরা তাকেও চেতনানাশক খাইয়ে অটোটি নিয়ে যায়। প্রথমে ঠাকুরগাঁও সদর হাসপাতালে ভর্তি করা হলেও পরে তাকে রংপুরে রেফার করা হয়। কিছুটা সুস্থ হয়ে বাড়ি ফিরলেও এখনো ভালোভাবে হাঁটতে পারছেন না তিনি। একদিকে নিজের ভরণপোষণ, অন্যদিকে যার অটো হারিয়েছেন তার ক্ষতিপূরণ কীভাবে দেবেন, এই চিন্তায় দিশেহারা নিজাম উদ্দিন। শুধু হাফিজ উদ্দিন বা নিজামউদ্দিন নন, গত এক মাসে ঠাকুরগাঁও জেলায় ২০ থেকে ২৫ জন অটোচালক একই ধরনের প্রতারণার শিকার হয়েছেন। অটো হারানো চালকদের পরিবারে নেমে এসেছে চরম দুর্দিন। হাফিজ উদ্দিনের স্ত্রী জানান, স্বামীর একমাত্র উপার্জনের পথ বন্ধ হয়ে যাওয়ায় তাদের সংসার চালানো কঠিন হয়ে পড়েছে। ছেলে-মেয়েদের লেখাপড়া বন্ধ হওয়ার উপক্রম।
ঠাকুরগাঁও সদর উপজেলা অটো রিক্সা, ভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি মোঃ আবু তাহের ক্ষোভ প্রকাশ করে বলেন, “গত এক মাসে আমাদের প্রায় ২০ থেকে ২৫ টি অটোরিকশা অজ্ঞান পার্টির মাধ্যমে হারিয়ে গিয়েছে। আমরা প্রশাসনের কাছে অভিযোগ করেও কোনো ফল পাইনি। তারা শুধু বলেন, দেখবেন, কিন্তু বাস্তবে কোনো পদক্ষেপ চোখে পড়েনি। এই চক্রের কাউকে তারা ধরতে পারেনি।”রিকশা ভ্যান মালিক সমিতির সহ সাধারণ সম্পাদক মোঃ আলমগীরও একই সুরে বলেন, “হতদরিদ্র মানুষগুলো তাদের শেষ সম্বল দিয়ে একটি অটো কেনে। সেই অটো দিয়েই তাদের জীবন চলে। আর সেই অটো যদি এভাবে ছিনতাই হয়ে যায়, তাহলে তাদের আর কিছুই থাকে না। আমরা প্রশাসনের কাছে জোর দাবি জানাচ্ছি, যেন তারা দ্রুত এই অজ্ঞান পার্টিকে ধরে আইনের আওতায় আনে। ঠাকুরগাঁও ২৫০ শয্যা বিশিষ্ট মেডিকেল অফিসার রকিবুল আলম চয়ন এই বিষয়ে উদ্বেগ প্রকাশ করে বলেন, “গত কিছুদিন ধরে ঠাকুরগাঁওয়ে এই চিত্রটি খুব বেশি দেখা যাচ্ছে। অজ্ঞান করার জন্য অত্যন্ত শক্তিশালী তরল চেতনানাশক ব্যবহার করা হচ্ছে। এই ঔষুধ এতটাই তীব্র যে, অনেক রোগী সুস্থ হতে দীর্ঘ সময় নিচ্ছেন। যদিও ঠাকুরগাঁওয়ে এখনো পর্যন্ত এই চক্রের হাতে কেউ মারা যায়নি, তবে অন্যান্য জেলায় মৃত্যুর মত ঘটনা ঘটেছে।”এ বিষয়ে ঠাকুরগাঁও জেলা পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম বলেন, “আমরা অভিযোগ পেয়েছি এবং বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখছি। অজ্ঞান পার্টির সদস্যদের গ্রেফতারের জন্য পুলিশি অভিযান অব্যাহত রয়েছে। আমরা আশা করছি খুব শীঘ্রই অপরাধীদের আইনের আওতায় আনতে সক্ষম হব।

Facebook Comments Box
  • Related Posts

    কুড়িগ্রামে সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেলের প্রশিক্ষণ ও সনদ বিতরণ
    • adminadmin
    • সেপ্টেম্বর ১৩, ২০২৬

      মো.রফিকুল ইসলাম,ভূরুঙ্গামারী প্রতিনিধি: কুড়িগ্রাম জেলা পরিষদ হলরুমে সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল, বাংলাদেশ-এর কুড়িগ্রাম জেলা শাখার পরিচিতি, প্রশিক্ষণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। পরে অংশগ্রহণকারী সাংবাদিকদের মধ্যে সনদ বিতরণ করা…

    Continue reading
    ভূরুঙ্গামারীতে বাগভান্ডার বিজিবি কতৃক ৭ বস্তা সার আটক
    • adminadmin
    • আগস্ট ২৯, ২০২৬

      মো.রফিকুল ইসলাম,ভূরুঙ্গামারী উপজেলা প্রতিনিধিঃ কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে সারের বৈধ চালান না থাকায় ৭ বস্তা সার আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শুক্রবার (২৮ আগস্ট) বিকেলে উপজেলার বাগভান্ডার সীমান্ত এলাকায় বাগভান্ডার…

    Continue reading

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    সাম্প্রতিক

    ডেঙ্গুতে অন্তঃসত্ত্বা নারীর মৃত্যু, বাঁচানো যায়নি ৯ মাসের গর্ভের শিশুকেও

    • By admin
    • সেপ্টেম্বর ১৭, ২০২৬
    • 52 views
    ডেঙ্গুতে অন্তঃসত্ত্বা নারীর মৃত্যু, বাঁচানো যায়নি ৯ মাসের গর্ভের শিশুকেও

    বেগমগঞ্জের ঘাটলা উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

    • By admin
    • সেপ্টেম্বর ১৭, ২০২৬
    • 59 views
    বেগমগঞ্জের ঘাটলা উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

    কুমিল্লায় বোন-ভাতিজাকে কুপিয়ে হত্যা, মূল আসামিসহ গ্রেপ্তার-৩

    • By admin
    • সেপ্টেম্বর ১৬, ২০২৬
    • 50 views
    কুমিল্লায় বোন-ভাতিজাকে কুপিয়ে হত্যা, মূল আসামিসহ গ্রেপ্তার-৩

    নোয়াখালীর মুছাপুরে ডিলার নিয়োগে গাফিলতি গণমাধ্যমের খবরে জেলা কর্মকর্তার হস্তক্ষেপে অবসান  

    • By admin
    • সেপ্টেম্বর ১৬, ২০২৬
    • 95 views
    নোয়াখালীর মুছাপুরে ডিলার নিয়োগে গাফিলতি গণমাধ্যমের খবরে জেলা কর্মকর্তার হস্তক্ষেপে অবসান  

    বেগমগঞ্জ উপজেলা প্রশাসনের নিজস্ব উদ্যোগ “আই ক্যাম্পাস ম্যানেজমেন্ট সিস্টেম”কর্মশালা অনুষ্ঠিত

    • By admin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬
    • 69 views
    বেগমগঞ্জ উপজেলা প্রশাসনের নিজস্ব উদ্যোগ “আই ক্যাম্পাস ম্যানেজমেন্ট সিস্টেম”কর্মশালা অনুষ্ঠিত

    কুমিল্লায় অটোরিকশা ছিনতাই ও হত্যা‘কিলার’ মানিক গ্রেপ্তার,২ চালকের হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন 

    • By admin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬
    • 55 views
    কুমিল্লায় অটোরিকশা ছিনতাই ও হত্যা‘কিলার’ মানিক গ্রেপ্তার,২ চালকের হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন 

    কুমিল্লায় আইন-শৃঙ্খলা, দুর্নীতি ও মাদক নিয়ন্ত্রণ নিয়ে মতবিনিময় সভা

    • By admin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬
    • 64 views
    কুমিল্লায় আইন-শৃঙ্খলা, দুর্নীতি ও মাদক নিয়ন্ত্রণ নিয়ে মতবিনিময় সভা

    রাজস্থান পৌর নির্বাচন: বিজেপির জয়, দ্বিতীয় কংগ্রেস

    • By admin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬
    • 52 views
    রাজস্থান পৌর নির্বাচন: বিজেপির জয়, দ্বিতীয় কংগ্রেস

    নানিয়ারচরে পাহাড় ও সমতলের তরুণদের নিয়ে সেনাবাহিনীর মোবাইল সার্ভিসিং প্রশিক্ষণ শুরু

    • By admin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬
    • 56 views
    নানিয়ারচরে পাহাড় ও সমতলের তরুণদের নিয়ে সেনাবাহিনীর মোবাইল সার্ভিসিং প্রশিক্ষণ শুরু

    কালুরঘাট সেতু নির্মাণে বিলম্ব দ্রুত দৃশ্যমান কাজের দাবিতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চায় চট্টগ্রাম নাগরিক ফোরাম

    • By admin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬
    • 56 views
    কালুরঘাট সেতু নির্মাণে বিলম্ব দ্রুত দৃশ্যমান কাজের দাবিতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চায় চট্টগ্রাম নাগরিক ফোরাম

    রাস্তায় দুর্ভোগ কমাতে নিজ উদ্যোগে সংস্কার করলেন ছাত্রদল নেতা জিহাদ

    • By admin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬
    • 58 views
    রাস্তায় দুর্ভোগ কমাতে নিজ উদ্যোগে সংস্কার করলেন ছাত্রদল নেতা জিহাদ

    মাদক ব্যবসায়ী না থাকলে সেবনকারীও থাকবে না: বেগমগঞ্জে মাদক ও অপরাধবিরোধী সমাবেশে ওসি

    • By admin
    • সেপ্টেম্বর ১৪, ২০২৬
    • 73 views
    মাদক ব্যবসায়ী না থাকলে সেবনকারীও থাকবে না: বেগমগঞ্জে মাদক ও অপরাধবিরোধী সমাবেশে ওসি

    জনসেবায় অনড় মীরওয়ারিশপুরের দুই বারের মেম্বার পরানী, পাশে চান এলাকাবাসী

    • By admin
    • সেপ্টেম্বর ১৪, ২০২৬
    • 79 views
    জনসেবায় অনড় মীরওয়ারিশপুরের দুই বারের মেম্বার পরানী, পাশে চান এলাকাবাসী

    শিক্ষার আলোয় আলোকিত সেনবাগ, মেধাবীদের নিয়ে সৈয়দ হারুন ফাউন্ডেশনের মেধা উৎসব

    • By admin
    • সেপ্টেম্বর ১৪, ২০২৬
    • 72 views
    শিক্ষার আলোয় আলোকিত সেনবাগ, মেধাবীদের নিয়ে সৈয়দ হারুন ফাউন্ডেশনের মেধা উৎসব