টেস্ট পরীক্ষার ফলাফল নিয়ে বিতন্ডা, ৭ ছাত্রকে পেটালেন ছাত্রদল নেতা  

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর কবিরহাটে সাত এসএসসি পরীক্ষার্থীর ওপর হামলার অভিযোগ উঠেছে উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম-আহ্বায়ক মিজানুর রহমান হারুনের বিরুদ্ধে।

সোমবার (৯ ডিসেম্বর) বেলা ১১টার দিকে উপজেলার ঘোষবাগ ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের কোম্পানীরহাট বাজারে এই হামলার ঘটনা ঘটে।

হামলার শিকার ছাত্ররা হলের, সালমান হোসেন (১৬), আব্দুল লতীফ অন্তর (১৭) ইমদাদুল হক মাহীম (১৬) আব্দুর রহীম (১৭) নাজমুল হক (১৭) রিয়াজ উদ্দিন সাইম (১৭) ও মো.রিয়াজ (১৬)। তারা সবাই স্থানীয় কোম্পানীরহাট আবদুর রহিম উচ্চ বিদ্যালয় থেকে এবার এসএসসি পরীক্ষায় অংশ গ্রহণ করার কথা রয়েছে।

শিক্ষার্থীদের ওপর হামলার সত্যতা নিশ্চিত করেন আবদুর রহিম উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য ও কোম্পানীরহাট বাজার পরিচালনা কমিটির সভাপতি নুরুল হুদা।

হামলার শিকার শিক্ষার্থী সালমান হোসেন অভিযোগ করে বলেন, আমরা সাতজন শিক্ষার্থী এসএসসির নির্বাচনী পরীক্ষায় (টেস্ট পরীক্ষা) ফেল করি।  এজন্য সোমবার সকালে আসন্ন এসএসসি পরীক্ষায় অংশগ্রহণের অনুমতির জন্য বিদ্যালয়ে যাই। বিদ্যালয়ে গিয়ে দেখি সেখানে বিদ্যালয় পরিচালনা কমিটির বৈঠক চলছে। এরপর আমরা সাতজন শিক্ষার্থী বিদ্যালয় সংলগ্ন কোম্পানীরহাট পশ্চিম বাজার এসে অপেক্ষা করতে থাকি। সেখানে সাবেক ছাত্রদল নেতা হারুন কোন কারণ ছাড়াই আমাদের ওপর অতর্কিতভাবে হামলা চালায়। এ সময় সাতজন শিক্ষার্থীকে বেধড়ক পিটুনি দেয়। এরপর তিনি ও সাবেক ইউপি সদস্য শাহজাহান আমাদেরকে পুরো বাজারে দৌড়াতে দৌড়াতে পিটায়। আমরা আতঙ্কিত হয়ে বাজার কমিটির সভাপতির দোকানে আশ্রয় নিলে হারুন নেতা  সেখানেও আমাদের মারধর করে।

আবদুর রহিম উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য ও কোম্পানীরহাট বাজার পরিচালনা কমিটির সভাপতি নুরুল হুদা বলেন, সকালে ছাত্রদল নেতা হারুন কয়েকজন ছাত্রকে এলোপাতাড়ি চড়-থাপ্পড় দেয়। এরপর ছাত্রদের সাথে ঝগড়া করে হারুন আমার দোকানে এসে পুনরায় ছাত্রদের ওপর হামলা করে। একপর্যায়ে হারুন বাজারে লাঠি, হকিস্টিক, কিরিচ নিয়ে বাজারে অবস্থান নেয়।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে কবিরহাট উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম-আহ্বায়ক মিজানুর রহমান হারুন অভিযোগ নাকচ করে দিয়ে বলেন, ছাত্রদের হামলায় সাবেক ইউপি সদস্য মো: শাহজাহান সহ তার ৫ অনুসারী আহত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছে। এ বিষয়ে তিনি বিদ্যালয়ে প্রধান শিক্ষকের সাথে কথা বলতে বলেন।

যোগাযোগ করা হলে আবদুর রহিম উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিখিল চন্দ্র দাস বলেন, কয়েকজন ছাত্র এসএসসির টেস্ট পরীক্ষায় ফেল করে। সাকিব নামে এক ছাত্রদল নেতা তাদেরকে এসএসসির ফরম পূরণ করার বিষয়ে আশ্বস্ত করে। সোমবার বেলা ১১টার দিকে ছাত্রদল নেতা হারুনের সাথে ছাত্রদের দেখা হয়। দেখা হলে দাঁড়িয়ে থাকার কারণ জানতে চাইলে ছাত্ররা জানায় ছাত্রদল নেতা সাকিব তাদেরকে ফরম পূরণের ব্যবস্থা করে দিবে। ওই সময় হারুন জানতে চায় তোমরা কয় বিষয়ে ফেল করেছ। ছাত্ররা উত্তর দেয় তারা কয় বিষয়ে ফেল করেছে জানেনা। ছাত্ররা রেজাল্ট জানত, তারা বলেছে জানিনা। এ কারণে মনে হয় কয়টা চড় থাপ্পড় দিয়েছে। বাজারে এর বেশি কি হয়েছে সে বিষয়ে আমার কিছু জানা নেই।

কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.শাহীন মিয়া বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। তবে এ ঘটনায় কেউ থানায় কোনো লিখিত অভিযোগ দেয়নি।

Facebook Comments Box
  • Related Posts

    ডেঙ্গুতে অন্তঃসত্ত্বা নারীর মৃত্যু, বাঁচানো যায়নি ৯ মাসের গর্ভের শিশুকেও
    • adminadmin
    • সেপ্টেম্বর ১৭, ২০২৬

      এ.কে পলাশ,কুমিল্লা প্রতিনিধি।। ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা গেছেন কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের বাংলা বিভাগের শিক্ষার্থী নূর জাহান। মৃত্যুর সময় তিনি ৯ মাসের অন্তঃসত্ত্বা ছিলেন। আজ বুধবার ভোর ৫টার দিকে…

    Continue reading
    বেগমগঞ্জের ঘাটলা উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা
    • adminadmin
    • সেপ্টেম্বর ১৭, ২০২৬

      বি. চৌধুরী তুহিন নোয়াখালী প্রতিনিধিঃ নোয়াখালী বেগমগঞ্জের ঐতিহ্যবাহী ঘাটলা উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান ১৬ সেপ্টেম্বর দিনব্যাপী বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে…

    Continue reading

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    সাম্প্রতিক

    ডেঙ্গুতে অন্তঃসত্ত্বা নারীর মৃত্যু, বাঁচানো যায়নি ৯ মাসের গর্ভের শিশুকেও

    • By admin
    • সেপ্টেম্বর ১৭, ২০২৬
    • 52 views
    ডেঙ্গুতে অন্তঃসত্ত্বা নারীর মৃত্যু, বাঁচানো যায়নি ৯ মাসের গর্ভের শিশুকেও

    বেগমগঞ্জের ঘাটলা উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

    • By admin
    • সেপ্টেম্বর ১৭, ২০২৬
    • 62 views
    বেগমগঞ্জের ঘাটলা উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

    কুমিল্লায় বোন-ভাতিজাকে কুপিয়ে হত্যা, মূল আসামিসহ গ্রেপ্তার-৩

    • By admin
    • সেপ্টেম্বর ১৬, ২০২৬
    • 50 views
    কুমিল্লায় বোন-ভাতিজাকে কুপিয়ে হত্যা, মূল আসামিসহ গ্রেপ্তার-৩

    নোয়াখালীর মুছাপুরে ডিলার নিয়োগে গাফিলতি গণমাধ্যমের খবরে জেলা কর্মকর্তার হস্তক্ষেপে অবসান  

    • By admin
    • সেপ্টেম্বর ১৬, ২০২৬
    • 97 views
    নোয়াখালীর মুছাপুরে ডিলার নিয়োগে গাফিলতি গণমাধ্যমের খবরে জেলা কর্মকর্তার হস্তক্ষেপে অবসান  

    বেগমগঞ্জ উপজেলা প্রশাসনের নিজস্ব উদ্যোগ “আই ক্যাম্পাস ম্যানেজমেন্ট সিস্টেম”কর্মশালা অনুষ্ঠিত

    • By admin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬
    • 69 views
    বেগমগঞ্জ উপজেলা প্রশাসনের নিজস্ব উদ্যোগ “আই ক্যাম্পাস ম্যানেজমেন্ট সিস্টেম”কর্মশালা অনুষ্ঠিত

    কুমিল্লায় অটোরিকশা ছিনতাই ও হত্যা‘কিলার’ মানিক গ্রেপ্তার,২ চালকের হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন 

    • By admin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬
    • 55 views
    কুমিল্লায় অটোরিকশা ছিনতাই ও হত্যা‘কিলার’ মানিক গ্রেপ্তার,২ চালকের হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন 

    কুমিল্লায় আইন-শৃঙ্খলা, দুর্নীতি ও মাদক নিয়ন্ত্রণ নিয়ে মতবিনিময় সভা

    • By admin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬
    • 64 views
    কুমিল্লায় আইন-শৃঙ্খলা, দুর্নীতি ও মাদক নিয়ন্ত্রণ নিয়ে মতবিনিময় সভা

    রাজস্থান পৌর নির্বাচন: বিজেপির জয়, দ্বিতীয় কংগ্রেস

    • By admin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬
    • 53 views
    রাজস্থান পৌর নির্বাচন: বিজেপির জয়, দ্বিতীয় কংগ্রেস

    নানিয়ারচরে পাহাড় ও সমতলের তরুণদের নিয়ে সেনাবাহিনীর মোবাইল সার্ভিসিং প্রশিক্ষণ শুরু

    • By admin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬
    • 56 views
    নানিয়ারচরে পাহাড় ও সমতলের তরুণদের নিয়ে সেনাবাহিনীর মোবাইল সার্ভিসিং প্রশিক্ষণ শুরু

    কালুরঘাট সেতু নির্মাণে বিলম্ব দ্রুত দৃশ্যমান কাজের দাবিতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চায় চট্টগ্রাম নাগরিক ফোরাম

    • By admin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬
    • 56 views
    কালুরঘাট সেতু নির্মাণে বিলম্ব দ্রুত দৃশ্যমান কাজের দাবিতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চায় চট্টগ্রাম নাগরিক ফোরাম

    রাস্তায় দুর্ভোগ কমাতে নিজ উদ্যোগে সংস্কার করলেন ছাত্রদল নেতা জিহাদ

    • By admin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬
    • 59 views
    রাস্তায় দুর্ভোগ কমাতে নিজ উদ্যোগে সংস্কার করলেন ছাত্রদল নেতা জিহাদ

    মাদক ব্যবসায়ী না থাকলে সেবনকারীও থাকবে না: বেগমগঞ্জে মাদক ও অপরাধবিরোধী সমাবেশে ওসি

    • By admin
    • সেপ্টেম্বর ১৪, ২০২৬
    • 73 views
    মাদক ব্যবসায়ী না থাকলে সেবনকারীও থাকবে না: বেগমগঞ্জে মাদক ও অপরাধবিরোধী সমাবেশে ওসি

    জনসেবায় অনড় মীরওয়ারিশপুরের দুই বারের মেম্বার পরানী, পাশে চান এলাকাবাসী

    • By admin
    • সেপ্টেম্বর ১৪, ২০২৬
    • 79 views
    জনসেবায় অনড় মীরওয়ারিশপুরের দুই বারের মেম্বার পরানী, পাশে চান এলাকাবাসী

    শিক্ষার আলোয় আলোকিত সেনবাগ, মেধাবীদের নিয়ে সৈয়দ হারুন ফাউন্ডেশনের মেধা উৎসব

    • By admin
    • সেপ্টেম্বর ১৪, ২০২৬
    • 72 views
    শিক্ষার আলোয় আলোকিত সেনবাগ, মেধাবীদের নিয়ে সৈয়দ হারুন ফাউন্ডেশনের মেধা উৎসব