টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশন কুমিল্লার নব-নির্বাচিত কমিটি গঠন

🌐 এ.কে পলাশ | কুমিল্লা প্রতিনিধি | 

টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশন, কুমিল্লার নতুন কার্যনির্বাহী কমিটি (২০২৬–২০২৭) গঠন করা হয়েছে। নবগঠিত কমিটিতে একুশে টেলিভিশনের কুমিল্লা জেলা প্রতিনিধি হুমায়ুন কবির রনিকে পুনরায় সভাপতি, ডিবিসি নিউজের নাসির উদ্দিন চৌধুরীকে সাধারণ সম্পাদক এবং সময় টেলিভিশনের ইশতিয়াক আহম্মেদকে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করা হয়েছে।

শুক্রবার (৯ জানুয়ারি) রাতে নগরীর কান্দিরপাড়ের একটি রেস্টুরেন্টে সংগঠনের এক সভায় টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনের সদস্যদের উপস্থিতিতে আগামী দুই বছরের জন্য এ কমিটি গঠন করা হয়। পূর্ববর্তী কমিটির মেয়াদ পূর্ণ হওয়ায় সেটি আনুষ্ঠানিকভাবে বিলুপ্ত ঘোষণা করা হয়।

সংগঠনের সাবেক সাধারণ সম্পাদক দেলোয়ার হোসাইন আকাইদ এর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বিভিন্ন পদে একাধিক প্রার্থী থাকলেও পারস্পরিক সমন্বয়ের মাধ্যমে ঐকমত্যে পৌঁছানো হয়। এ সময় সংগঠনের উপদেষ্টা, এটিএন নিউজ ও এটিএন বাংলার স্টাফ রিপোর্টার প্রবীণ সাংবাদিক খায়রুল আহসান মানিক উপস্থিত সদস্যদের মতামতের ভিত্তিতে নতুন কমিটি গঠনের প্রস্তাব উপস্থাপন করেন। পরে সর্বসম্মতিক্রমে কমিটি অনুমোদন দেওয়া হয়।

নবগঠিত কমিটিতে আরটিভির কুমিল্লা জেলা প্রতিনিধি গোলাম কিবরিয়াকে সিনিয়র সহ-সভাপতি এবং যমুনা টেলিভিশনের রফিকুল ইসলাম চৌধুরী খোকনকে সহ-সভাপতি করা হয়েছে। সহ-সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন বৈশাখী টেলিভিশনের জেলা প্রতিনিধি আনোয়ার হোসাইন ও মাছরাঙ্গা টেলিভিশনের জেলা প্রতিনিধি জাহাঙ্গীর আলম ইমরুল।

এছাড়া এখন টিভির মাসুদ আলমকে অর্থ সম্পাদক, নিউজ টুয়েন্টিফোরের এইচ এম মহিউদ্দিনকে দপ্তর সম্পাদক এবং এশিয়ান টিভির রেজাউল করিম রাসেলকে প্রচার ও প্রকাশনা সম্পাদক করা হয়েছে।

নির্বাহী কমিটির সদস্য হিসেবে রয়েছেন জিটিভির জেলা প্রতিনিধি সেলিম রেজা মুন্সী, দেলোয়ার হোসাইন আকাইদ, মোহনা টিভির তাওহিদ হোসেন মিঠু, ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের তানভীর খন্দকার দিপু, মাই টিভির আবু মুসা, বাংলা টিভির আরিফ মজুমদার এবং এনটিভির মাহফুজ নান্টু।
সাধারণ সদস্য হিসেবে অন্তর্ভুক্ত হয়েছেন গ্লোবাল টিভির সাইফ উদ্দিন রনী, এশিয়ান টিভির বিশেষ প্রতিনিধি আজিজুল হক, এসএ টিভির জেলা প্রতিনিধি মোঃ রফিকুল ইসলাম এবং বিজয় টিভির রকিবুল ইসলাম (ম্যাক)।

এদিকে এটিএন বাংলা ও এটিএন নিউজের স্টাফ রিপোর্টার খায়রুল আহসান মানিক এবং বাংলা ভিশন টিভির কুমিল্লা জেলা প্রতিনিধি সাইয়িদ মাহমুদ পারভেজকে উপদেষ্টা পরিষদের সদস্য করা হয়েছে। এছাড়া ওমর ফারুকী তাপস ও এম ফিরোজ মিয়াকে সংগঠনের প্রতিষ্ঠাকালীন সদস্য হিসেবে আজীবন সদস্য (লাইফ মেম্বার) ঘোষণা করা হয়। নবগঠিত এ কমিটি আগামী দুই বছর দায়িত্ব পালন করবে।

আরও পড়ুন … 

সংবাদটি শেয়ার করুন 

মতামত দিন ।

Facebook Comments Box
  • Related Posts

    ডেঙ্গুতে অন্তঃসত্ত্বা নারীর মৃত্যু, বাঁচানো যায়নি ৯ মাসের গর্ভের শিশুকেও
    • adminadmin
    • সেপ্টেম্বর ১৭, ২০২৬

      এ.কে পলাশ,কুমিল্লা প্রতিনিধি।। ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা গেছেন কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের বাংলা বিভাগের শিক্ষার্থী নূর জাহান। মৃত্যুর সময় তিনি ৯ মাসের অন্তঃসত্ত্বা ছিলেন। আজ বুধবার ভোর ৫টার দিকে…

    Continue reading
    বেগমগঞ্জের ঘাটলা উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা
    • adminadmin
    • সেপ্টেম্বর ১৭, ২০২৬

      বি. চৌধুরী তুহিন নোয়াখালী প্রতিনিধিঃ নোয়াখালী বেগমগঞ্জের ঐতিহ্যবাহী ঘাটলা উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান ১৬ সেপ্টেম্বর দিনব্যাপী বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে…

    Continue reading

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    সাম্প্রতিক

    ডেঙ্গুতে অন্তঃসত্ত্বা নারীর মৃত্যু, বাঁচানো যায়নি ৯ মাসের গর্ভের শিশুকেও

    • By admin
    • সেপ্টেম্বর ১৭, ২০২৬
    • 52 views
    ডেঙ্গুতে অন্তঃসত্ত্বা নারীর মৃত্যু, বাঁচানো যায়নি ৯ মাসের গর্ভের শিশুকেও

    বেগমগঞ্জের ঘাটলা উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

    • By admin
    • সেপ্টেম্বর ১৭, ২০২৬
    • 59 views
    বেগমগঞ্জের ঘাটলা উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

    কুমিল্লায় বোন-ভাতিজাকে কুপিয়ে হত্যা, মূল আসামিসহ গ্রেপ্তার-৩

    • By admin
    • সেপ্টেম্বর ১৬, ২০২৬
    • 50 views
    কুমিল্লায় বোন-ভাতিজাকে কুপিয়ে হত্যা, মূল আসামিসহ গ্রেপ্তার-৩

    নোয়াখালীর মুছাপুরে ডিলার নিয়োগে গাফিলতি গণমাধ্যমের খবরে জেলা কর্মকর্তার হস্তক্ষেপে অবসান  

    • By admin
    • সেপ্টেম্বর ১৬, ২০২৬
    • 95 views
    নোয়াখালীর মুছাপুরে ডিলার নিয়োগে গাফিলতি গণমাধ্যমের খবরে জেলা কর্মকর্তার হস্তক্ষেপে অবসান  

    বেগমগঞ্জ উপজেলা প্রশাসনের নিজস্ব উদ্যোগ “আই ক্যাম্পাস ম্যানেজমেন্ট সিস্টেম”কর্মশালা অনুষ্ঠিত

    • By admin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬
    • 69 views
    বেগমগঞ্জ উপজেলা প্রশাসনের নিজস্ব উদ্যোগ “আই ক্যাম্পাস ম্যানেজমেন্ট সিস্টেম”কর্মশালা অনুষ্ঠিত

    কুমিল্লায় অটোরিকশা ছিনতাই ও হত্যা‘কিলার’ মানিক গ্রেপ্তার,২ চালকের হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন 

    • By admin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬
    • 55 views
    কুমিল্লায় অটোরিকশা ছিনতাই ও হত্যা‘কিলার’ মানিক গ্রেপ্তার,২ চালকের হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন 

    কুমিল্লায় আইন-শৃঙ্খলা, দুর্নীতি ও মাদক নিয়ন্ত্রণ নিয়ে মতবিনিময় সভা

    • By admin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬
    • 64 views
    কুমিল্লায় আইন-শৃঙ্খলা, দুর্নীতি ও মাদক নিয়ন্ত্রণ নিয়ে মতবিনিময় সভা

    রাজস্থান পৌর নির্বাচন: বিজেপির জয়, দ্বিতীয় কংগ্রেস

    • By admin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬
    • 52 views
    রাজস্থান পৌর নির্বাচন: বিজেপির জয়, দ্বিতীয় কংগ্রেস

    নানিয়ারচরে পাহাড় ও সমতলের তরুণদের নিয়ে সেনাবাহিনীর মোবাইল সার্ভিসিং প্রশিক্ষণ শুরু

    • By admin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬
    • 56 views
    নানিয়ারচরে পাহাড় ও সমতলের তরুণদের নিয়ে সেনাবাহিনীর মোবাইল সার্ভিসিং প্রশিক্ষণ শুরু

    কালুরঘাট সেতু নির্মাণে বিলম্ব দ্রুত দৃশ্যমান কাজের দাবিতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চায় চট্টগ্রাম নাগরিক ফোরাম

    • By admin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬
    • 56 views
    কালুরঘাট সেতু নির্মাণে বিলম্ব দ্রুত দৃশ্যমান কাজের দাবিতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চায় চট্টগ্রাম নাগরিক ফোরাম

    রাস্তায় দুর্ভোগ কমাতে নিজ উদ্যোগে সংস্কার করলেন ছাত্রদল নেতা জিহাদ

    • By admin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬
    • 58 views
    রাস্তায় দুর্ভোগ কমাতে নিজ উদ্যোগে সংস্কার করলেন ছাত্রদল নেতা জিহাদ

    মাদক ব্যবসায়ী না থাকলে সেবনকারীও থাকবে না: বেগমগঞ্জে মাদক ও অপরাধবিরোধী সমাবেশে ওসি

    • By admin
    • সেপ্টেম্বর ১৪, ২০২৬
    • 73 views
    মাদক ব্যবসায়ী না থাকলে সেবনকারীও থাকবে না: বেগমগঞ্জে মাদক ও অপরাধবিরোধী সমাবেশে ওসি

    জনসেবায় অনড় মীরওয়ারিশপুরের দুই বারের মেম্বার পরানী, পাশে চান এলাকাবাসী

    • By admin
    • সেপ্টেম্বর ১৪, ২০২৬
    • 79 views
    জনসেবায় অনড় মীরওয়ারিশপুরের দুই বারের মেম্বার পরানী, পাশে চান এলাকাবাসী

    শিক্ষার আলোয় আলোকিত সেনবাগ, মেধাবীদের নিয়ে সৈয়দ হারুন ফাউন্ডেশনের মেধা উৎসব

    • By admin
    • সেপ্টেম্বর ১৪, ২০২৬
    • 72 views
    শিক্ষার আলোয় আলোকিত সেনবাগ, মেধাবীদের নিয়ে সৈয়দ হারুন ফাউন্ডেশনের মেধা উৎসব