‘জুলাই যোদ্ধারা’ পুলিশের লাঠিপেটায় সংসদ ভবন ছাড়লেন

নিউজ ডেস্ক: জুলাই অভ্যুত্থানে আহতদের রাষ্ট্রীয় স্বীকৃতি, আইনি সুরক্ষা, পুনর্বাসনের দাবিতে জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানের মঞ্চের সামনে অবস্থান নেওয়া ‘জুলাই যোদ্ধাদের’ পিটিয়ে টিয়ারশেল ছুড়ে সরাল পুলিশ।

জুলাই শহীদদের পরিবার ও আহতরা শুক্রবার দুপুরে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় ‘জুলাই সনদ ২০২৫’ স্বাক্ষর অনুষ্ঠানস্থলে অবস্থান নিয়ে বিক্ষোভ দেখাতে থাকলে জাতীয় ঐকমত্য কমিশনের সহ সভাপতি আলী রীয়াজ মঞ্চে এসে তাদের দাবি পূরণে জুলাই সনদে সংশোধনী আনার ঘোষণা দেন।

ওই প্রতিশ্রুতির পরও ‘জুলাই যোদ্ধারা’ সেখান থেকে না সরলে পুলিশ ধাওয়া দিয়ে ও লাঠিপেটা করে সেখান থেকে তাদের সরায়। তাদের ছত্রভঙ্গ করতে টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেডও ব্যবহার করে পুলিশ।

এ সময় ‘জুলাই যোদ্ধারা’ সংসদ ভবনের বাইরে কয়েকটি যানবাহন ভাঙচুর করে। সড়কে টায়ার ও কাঠ এবং অনুষ্ঠানের জন্য বাইরে বানানো ছোট ছোট তাঁবু একসঙ্গে করে তারা আগুন ধরিয়ে দেন।

পুলিশের লাঠিপেটায় আহত কয়েকজনকে এ সময় হাসপাতালে নিয়ে যেতে দেখা যায়। আইনশৃঙ্খলা বাহিনীর ধাওয়ায় বিক্ষোভকারীরা খামারবাড়ি মোড় ও আসাদ গেটের দিকে অবস্থান নেন।

প্রধান উপদেষ্টা মুহাম্মাদ ইউনূসের নেতৃত্বে রাজনৈতিক দলগুলোকে নিয়ে জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠান শুরু হওয়ার কথা বিকাল ৪টায়। তার ঘণ্টা তিনেক আগে সনদ স্বাক্ষর অনুষ্ঠানের মঞ্চ ঘিরে এ ঘটনা ঘটল।

কমিশনের সভাপতি প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস আড়ম্বরপূর্ণভাবে ঐতিহাসিক এই ক্ষণ উদযাপনে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছিলেন। তবে জুলাই সনদ বাস্তবায়নের আইনি ভিত্তি ‘স্পষ্ট’ না হওয়ার যুক্তি দেখিয়ে স্বাক্ষর অনুষ্ঠানে না যাওয়ার সিদ্ধান্ত জানিয়েছে এনসিপি।

এছাড়া ইতিহাস ‘সঠিকভাবে না আসা’ এবং সংবিধানের মূলনীতি পরিবর্তন নিয়ে আপত্তির কারণে বাম ধারার চারটি দল সনদে সই না করার ঘোষণা দিয়ে রেখেছে। দলগুলো হলো বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি), বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ), বাসদ (মার্ক্সবাদী) ও বাংলাদেশ জাসদ।

এর মধ্যে জুলাই শহীদের পরিবার ও আহত জুলাই যোদ্ধারা কয়েকটি দাবিতে বৃহস্পতিবার রাতে জাতীয় সংসদ ভবনের সামনের মানিক মিয়া অ্যাভিনিউয়ে বিক্ষোভ শুরু করেন।

শুক্রবার সকালে তারা জাতীয় সংসদ ভবনের প্রবেশের ফটক টপকে ভেতরে ঢুকে পড়ে কয়েকশ মানুষ। একপর্যায়ে তারা দক্ষিণ প্লাজায় সনদ স্বাক্ষর মঞ্চের সামনে পৌঁছে যান।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তাদের বাধা দেওয়া চেষ্টা করলে জুলাই যোদ্ধারা অতিথিদের জন্য রাখা চেয়ারে বসে পড়েন।

শহীদ পরিবার-জুলাই যোদ্ধাদের মৌলিক অধিকার সংরক্ষণ, রাষ্ট্রীয় স্বীকৃতি এবং শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সুরক্ষা ও দায়মুক্তি আইনের প্রতিশ্রুতি জুলাই সনদে অন্তর্ভুক্ত করার দাবিতে সেখানে অবস্থান নিয়ে বিক্ষোভ দেখাতে থাকেন তারা।

আয়োজকরা বিভিন্নভাবে তাদের বুঝিয়ে শান্ত করার এবং সরিয়ে দেওয়ার চেষ্টা করে ব্যর্থ হন।

এক পর্যায়ে ঐকমত্য কমিশনের সহ সভাপতি আলী রীয়াজ মঞ্চে এসে জুলাই যোদ্ধাদের প্রতি দুঃখ প্রকাশ করেন এবং দাবি পূরণের আশ্বাস দেন।

তিনি বলেন, “আমরা আন্তরিকভাবে দুঃখ প্রকাশ ও আন্তরিকভাবে ক্ষমতা প্রার্থনা করছি আপনাদের কাছে। আপনাদের এভাবে দেখা করতে হচ্ছে এটা শুধু লজ্জার, ক্ষোভের, দুঃখের বিষয় নয়।… আমরা কমিশনের পক্ষ থেকে ক্ষমাপ্রার্থী।”

তিনি বলেন, জুলাই যোদ্ধাদের প্রতিনিধিরা যে দাবি এনেছেন, বৃহস্পতিবারের আলোচনার পরিপ্রেক্ষিতে ঐকমত্য কমিশন জাতীয় সনদের পঞ্চম দফার অঙ্গীকারনামার বিষয়ে দলগুলোর সঙ্গে যোগাযোগ করে দাবির প্রতিফলন ঘটাতে প্রয়োজনীয় সংশোধনী তৈরি করেছে।

“এটি জাতীয় সনদের চূড়ান্ত ভাষ্য রাষ্ট্রীয়ভাবে সংরক্ষণ করা হবে। যার প্রতিশ্রুতিতে পরবর্তী সরকার পদক্ষেপ নেবে। সেখানে সুস্পষ্টভাবে বলব- যেন এ অঙ্গীকারনামা বাস্তবায়নে সরকার যেন ব্যবস্থা করে। এ নিয়ে দল ও ঐকমত্য কমিশনের কোনো মতপার্থক্য নেই।

অঙ্গীকারনামার ৫ নম্বর দফার সংশোধিত ভাষ্য পড়ে শোনান সহ সভাপতি।

তিনি বলেন, “যেখানে জুলাই যোদ্ধাদের অবদানের স্বীকৃতি, প্রতিশ্রুতি ও অঙ্গীকার রয়েছে- আপনাদের রাষ্ট্রীয় মযাদা, সুযোগ সুবিধা ও আইনি সুরক্ষা, নিরাপত্তার বিধান রয়েছে।”

অঙ্গীকারনামায় বলা হয়- গণঅভ্যুত্থানপূর্ব ১৬ বছরের ফ্যাসিবাদবিরোধী গণতান্ত্রিক সংগ্রামে গুম, খুন ও নির্যাতনের শিকার হওয়া ব্যক্তিদের এবং ২০২৪ সালের জুলাই-অগাস্টের গণঅভ্যুত্থানকালে সংঘটিত সকল হত্যাকাণ্ডের বিচার, শহীদদের রাষ্ট্রীয় মর্যাদা প্রদান ও শহীদ পরিবারগুলোকে যথোপযুক্ত সহায়তা প্রদান এবং আহতদের সুচিকিৎসা ও পুনর্বাসনের ব্যবস্থা নিশ্চিত করা হবে।”

আলী রীয়াজ বলেন, এ অঙ্গীকারনামায় দলগুলো স্বাক্ষর করবে এবং অবিলম্বে বাস্তবায়নের জন্য সরকারকে বলা হবে।

“এটাই শেষ কথা নয়। সরকার যে ব্যবস্থা নেবে আমরা নজর রাখব। আপনাদের বক্তব্য পরবর্তী সময়ে শুনব, আপনারা আসবেন, কথা বলব। বিকালে সনদ সই হবে। আপনাদের দাবি পূরণের ব্যবস্থা করছি।”

এ সময় জুলাই যোদ্ধারা হইচই শুরু করেন। জুমার নামাজের সময় হওয়ায় জুলাই যোদ্ধাদের মঞ্চের আশপাশের জায়গা ছেড়ে দেওয়ার অনুরোধ করেন আলী রীয়াজ।

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার বক্তব্য রাখতে চাইলে ভুয়া ভুয়া ম্লোগান দিতে থাকেন জুলাই যোদ্ধারা।

মনির হায়দার এ সময় বলেন, “আপনারা আইন শৃঙ্খলাবাহিনীর কাজের সহায়তা করুন। আপনারা এখান থেকে চলে যান, পরে আপনাদের সাথে কথা হবে, দাবিগুলো প্রয়োজনে লিখে দেন।

এসময় ঐকমত্য কমিশনের কয়েকজন সদস্য ছাড়াও ডিএমপির কমিশনার শেখ মো. সাজ্জাত আলীকে সেখানে দেখা যায়।

জুলাই যোদ্ধারা এরপরও অনুষ্ঠানস্থল থেকে সরে যেতে রাজি না হলে বলপ্রয়োগ করে আইনশৃঙ্খলা বাহিনী।

পুলিশের ধাওয়ায় জুলাই যোদ্ধারা প্রথমে দক্ষিণ প্লাজা থেকে বেরিয়ে গেলেও আবার ফিরে এসে বিক্ষোভ দেখানোর চেষ্টা করলে দুটি সাউন্ড গ্রেনেড ছোড়ে পুলিশ। আন্দোলনকারীরা ইট পাটকেল ছুড়তে ছুড়তে এগিয়ে আসতে চাইলে পুলিশ টিয়ারশেলও ছোড়ে।

বেলা ২টার দিকে মানিক মিয়া অ্যাভিনিউর পুরো সড়কের নিয়ন্ত্রণ নেয় পুলিশ। জুলাই যোদ্ধারের একটি গ্রুপ আড়ংয়ের দিকে, আরেকটি গ্রুপ খামার বাড়ির দিকে অবস্থান নেয়। তখনও থেমে থেমে সাউন্ড গ্রেনেডের বিস্ফোরণের শব্দ শোনা যায়।

এ সময় মানিক মিয়া অ্যাভিনিউ এবং মিরপুর সড়কেও যান চলাচল বন্ধ থাকে।

Facebook Comments Box
  • Related Posts

    দেশের সব উপজেলা সাস্থ্য কমপ্লেক্স ১০১ শর্য্যায় উন্নীত করার সিদ্ধান্ত নিয়েছে সরকার
    • adminadmin
    • জুন ৭, ২০২৬

    নিজস্ব প্রতিবেদক, ঢাকা| দেশের প্রান্তিক ও গ্রামীণ জনগোষ্ঠীর দোরগোড়ায় উন্নত চিকিৎসাসেবা পৌঁছে দিতে এক যুগান্তকারী ও মেগা পরিকল্পনা বাস্তবায়ন করতে যাচ্ছে সরকার। মাননীয় প্রধানমন্ত্রীর বিশেষ নির্দেশনার আলোকে স্বাস্থ্য ও পরিবার…

    Continue reading
    মশা নিধন শিখতে যুক্তরাষ্ট্রে যাওয়ার দরকার নেই, চট্টগ্রাম মেয়রকে প্রধানমন্ত্রী
    • adminadmin
    • জুন ২, ২০২৬

      নিজস্ব প্রতিবেদক|| ​মশা নিধন বা মশক নিধনের কৌশল শিখতে কোনো সরকারি সফরে যুক্তরাষ্ট্রে যাওয়ার প্রয়োজন নেই বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) মেয়রকে উদ্দেশ্য করে তিনি এই…

    Continue reading

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    সাম্প্রতিক

    ডেঙ্গুতে অন্তঃসত্ত্বা নারীর মৃত্যু, বাঁচানো যায়নি ৯ মাসের গর্ভের শিশুকেও

    • By admin
    • সেপ্টেম্বর ১৭, ২০২৬
    • 51 views
    ডেঙ্গুতে অন্তঃসত্ত্বা নারীর মৃত্যু, বাঁচানো যায়নি ৯ মাসের গর্ভের শিশুকেও

    বেগমগঞ্জের ঘাটলা উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

    • By admin
    • সেপ্টেম্বর ১৭, ২০২৬
    • 57 views
    বেগমগঞ্জের ঘাটলা উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

    কুমিল্লায় বোন-ভাতিজাকে কুপিয়ে হত্যা, মূল আসামিসহ গ্রেপ্তার-৩

    • By admin
    • সেপ্টেম্বর ১৬, ২০২৬
    • 49 views
    কুমিল্লায় বোন-ভাতিজাকে কুপিয়ে হত্যা, মূল আসামিসহ গ্রেপ্তার-৩

    নোয়াখালীর মুছাপুরে ডিলার নিয়োগে গাফিলতি গণমাধ্যমের খবরে জেলা কর্মকর্তার হস্তক্ষেপে অবসান  

    • By admin
    • সেপ্টেম্বর ১৬, ২০২৬
    • 93 views
    নোয়াখালীর মুছাপুরে ডিলার নিয়োগে গাফিলতি গণমাধ্যমের খবরে জেলা কর্মকর্তার হস্তক্ষেপে অবসান  

    বেগমগঞ্জ উপজেলা প্রশাসনের নিজস্ব উদ্যোগ “আই ক্যাম্পাস ম্যানেজমেন্ট সিস্টেম”কর্মশালা অনুষ্ঠিত

    • By admin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬
    • 68 views
    বেগমগঞ্জ উপজেলা প্রশাসনের নিজস্ব উদ্যোগ “আই ক্যাম্পাস ম্যানেজমেন্ট সিস্টেম”কর্মশালা অনুষ্ঠিত

    কুমিল্লায় অটোরিকশা ছিনতাই ও হত্যা‘কিলার’ মানিক গ্রেপ্তার,২ চালকের হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন 

    • By admin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬
    • 54 views
    কুমিল্লায় অটোরিকশা ছিনতাই ও হত্যা‘কিলার’ মানিক গ্রেপ্তার,২ চালকের হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন 

    কুমিল্লায় আইন-শৃঙ্খলা, দুর্নীতি ও মাদক নিয়ন্ত্রণ নিয়ে মতবিনিময় সভা

    • By admin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬
    • 63 views
    কুমিল্লায় আইন-শৃঙ্খলা, দুর্নীতি ও মাদক নিয়ন্ত্রণ নিয়ে মতবিনিময় সভা

    রাজস্থান পৌর নির্বাচন: বিজেপির জয়, দ্বিতীয় কংগ্রেস

    • By admin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬
    • 52 views
    রাজস্থান পৌর নির্বাচন: বিজেপির জয়, দ্বিতীয় কংগ্রেস

    নানিয়ারচরে পাহাড় ও সমতলের তরুণদের নিয়ে সেনাবাহিনীর মোবাইল সার্ভিসিং প্রশিক্ষণ শুরু

    • By admin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬
    • 56 views
    নানিয়ারচরে পাহাড় ও সমতলের তরুণদের নিয়ে সেনাবাহিনীর মোবাইল সার্ভিসিং প্রশিক্ষণ শুরু

    কালুরঘাট সেতু নির্মাণে বিলম্ব দ্রুত দৃশ্যমান কাজের দাবিতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চায় চট্টগ্রাম নাগরিক ফোরাম

    • By admin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬
    • 55 views
    কালুরঘাট সেতু নির্মাণে বিলম্ব দ্রুত দৃশ্যমান কাজের দাবিতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চায় চট্টগ্রাম নাগরিক ফোরাম

    রাস্তায় দুর্ভোগ কমাতে নিজ উদ্যোগে সংস্কার করলেন ছাত্রদল নেতা জিহাদ

    • By admin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬
    • 58 views
    রাস্তায় দুর্ভোগ কমাতে নিজ উদ্যোগে সংস্কার করলেন ছাত্রদল নেতা জিহাদ

    মাদক ব্যবসায়ী না থাকলে সেবনকারীও থাকবে না: বেগমগঞ্জে মাদক ও অপরাধবিরোধী সমাবেশে ওসি

    • By admin
    • সেপ্টেম্বর ১৪, ২০২৬
    • 72 views
    মাদক ব্যবসায়ী না থাকলে সেবনকারীও থাকবে না: বেগমগঞ্জে মাদক ও অপরাধবিরোধী সমাবেশে ওসি

    জনসেবায় অনড় মীরওয়ারিশপুরের দুই বারের মেম্বার পরানী, পাশে চান এলাকাবাসী

    • By admin
    • সেপ্টেম্বর ১৪, ২০২৬
    • 78 views
    জনসেবায় অনড় মীরওয়ারিশপুরের দুই বারের মেম্বার পরানী, পাশে চান এলাকাবাসী

    শিক্ষার আলোয় আলোকিত সেনবাগ, মেধাবীদের নিয়ে সৈয়দ হারুন ফাউন্ডেশনের মেধা উৎসব

    • By admin
    • সেপ্টেম্বর ১৪, ২০২৬
    • 71 views
    শিক্ষার আলোয় আলোকিত সেনবাগ, মেধাবীদের নিয়ে সৈয়দ হারুন ফাউন্ডেশনের মেধা উৎসব