গ্রীণ চট্টগ্রাম এ্যালায়েন্সের উদ্যোগে পরিছন্নতা অভিযান, বৃক্ষরোপণ-চারা বিতরণ কর্মসূচি

স ম জিয়াউর রহমান, চট্টগ্রাম থেকেঃ
চট্টগ্রামের পরিবেশ, কৃষি, জলবায়ু ও স্বেচ্ছাসেবী সংগঠন ‘গ্রীণ চট্টগ্রাম এ্যালায়েন্স’ এবং চট্টগ্রামের পথশিশু ও অধিকার বঞ্চিত শিশুদের নিয়ে কাজ করা মানবিক সংগঠন ‘অধিকার বঞ্চিত শিশু ফাউন্ডেশন’র যৌথ উদ্যোগে গত ২৩ নভেম্বর রবিবার বিকাল ৩টায় নগরীর জাম্বুরী পার্কে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান ও বৃক্ষরোপণ-চারা বিতরণ কর্মসূচি চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সার্বিক সহযোগিতায় অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে উদ্বোধনী সংক্ষিপ্ত আলোচনা সভা গ্রীণ চট্টগ্রাম এ্যালায়েন্সের যুগ্ম আহ্বায়ক, অধিকার বঞ্চিত শিশু ফাউন্ডেশনের উপদেষ্টা ও চট্টগ্রাম জাহাজী শ্রমিক ফেডারেশনের সভাপতি মো নুরুল হুদা চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি করপোরেশনের ম্যালেরিয়া ও মশক নিধন কর্মকর্তা মো: শরফুল ইসলাম মাহি। বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট পরিবেশ সংগঠক ও সমাজসেবী মোহাম্মদ সেলিম উদ্দিন।

গ্রীণ চট্টগ্রাম এ্যালায়েন্সের প্রতিষ্ঠাতা সদস্যসচিব স ম জিয়াউর রহমানের সঞ্চালনায় উদ্বোধনী আলোচনায় বক্তব্য রাখেন অধিকার বঞ্চিত শিশু ফাউন্ডেশনের চেয়ারম্যান জান্নাতুল ফেরদৌস বৃষ্টি, সাধারণ সম্পাদক মোহাম্মদ ইয়াছিন ভূঁইয়া, গ্রীণ চট্টগ্রাম এ্যালায়েন্সের সদস্য (মিডিয়া এন্ড কমিউনিকেশন) নজীব চৌধুরী, লায়ন মো. মাহতাব উদ্দিন, একরামুল হক বাবুল, সাবরিনা আফরোজা।

এ সময় উপস্থিত আরও ছিলেন অধিকার বঞ্চিত শিশু ফাউন্ডেশনের সাংগঠনিক সম্পাদক মো. আব্দুল মোমেন মোল্লা, চট্টগ্রাম ইউনিট লিডার মো. ফোরকান আলী, ফেনী জেলা সমন্বয়ক কাউছার শরীফ নয়ন, শিক্ষা সম্পাদক তানলিমা আকতার প্রিয়া, অর্থ সম্পাদক নাহিদা সুলতানা পিংকি, শিক্ষিকা রাফিয়া সুলতানা মিথি, উপদেষ্টা খুরশিদা খানম, রাবেয়া সুলতানা মুনা।

প্রধান অতিথির বক্তব্যে ম্যালেরিয়া ও মশক নিধন কর্মকর্তা মাহি বলেন, চট্টগ্রামকে আধুনিক, নান্দনিকতায় গড়ে তুলতে সবুজায়নের উপর জোর দিতে হবে। মানুষের ক্রমবিকাশ বসতি গড়ার ফলে চট্টগ্রামের পাহাড় এবং বৃক্ষরাজি হুমকির মুখে। তাই গ্রীণ চট্টগ্রাম এ্যালায়েন্সের মতো উদ্যোগী হয়ে নগরের সকল মানুষকে চট্টগ্রামকে রক্ষা করতে বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা কার্যক্রমকে এগিয়ে নিতে হবে।

সভায় বক্তারা বলেন, জাম্বুরী পার্ক চট্টগ্রামের ব্যস্হতম এলাকায় হওয়ায় ভ্রমণপিপাসু মানুষের কাছে একটি নান্দনিক ও দৃষ্টিনন্দন বিনোদন স্পট হিসেবে গড়ে উঠেছে। এটা এখন নগরবাসীর একমাত্র উম্মুক্ত বিনোদন কেন্দ্র হওয়ার ফলে সাধারণ মানুষের কাছে বাড়তি আকর্ষণ রয়েছে। পার্কটি আরও আধুনিক ও নান্দনিকভাবে সাজালে দেশের মানুষের কাছে জনপ্রিয় হয়ে ওঠবে।

সংগঠনের নেতৃবৃন্দ পরিষ্কার-পরিচ্ছন্নতা আয়োজনে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতা বিভাগ সহযোগিতায় করায় আন্তরিক কৃতজ্ঞতা জানান এবং পার্কের প্রবেশ পথে ৬টি ময়লা-আবর্জনার ফেলার ডাস্টবিন স্থাপনের দাবি জানান।
সংক্ষিপ্ত আলোচনা সভা শেষে প্রধান অতিথিসহ সংগঠনের নেতৃবৃন্দ পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম, বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচির শুভ উদ্বোধন করেন।

এই কর্মসূচিতে সংগঠনের পক্ষ থেকে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সহযোগিতায় ভ্রমণপিপাসু আগত লোকজনের মাঝে ১০০০ টি ঔষধি, ফলজ, শীতকালীন সবজি ও সৌন্দর্য্যবর্ধনে ফুলের চারা বিতরণ করা হয়।

Facebook Comments Box
  • Related Posts

    ডেঙ্গুতে অন্তঃসত্ত্বা নারীর মৃত্যু, বাঁচানো যায়নি ৯ মাসের গর্ভের শিশুকেও
    • adminadmin
    • সেপ্টেম্বর ১৭, ২০২৬

      এ.কে পলাশ,কুমিল্লা প্রতিনিধি।। ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা গেছেন কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের বাংলা বিভাগের শিক্ষার্থী নূর জাহান। মৃত্যুর সময় তিনি ৯ মাসের অন্তঃসত্ত্বা ছিলেন। আজ বুধবার ভোর ৫টার দিকে…

    Continue reading
    বেগমগঞ্জের ঘাটলা উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা
    • adminadmin
    • সেপ্টেম্বর ১৭, ২০২৬

      বি. চৌধুরী তুহিন নোয়াখালী প্রতিনিধিঃ নোয়াখালী বেগমগঞ্জের ঐতিহ্যবাহী ঘাটলা উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান ১৬ সেপ্টেম্বর দিনব্যাপী বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে…

    Continue reading

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    সাম্প্রতিক

    ডেঙ্গুতে অন্তঃসত্ত্বা নারীর মৃত্যু, বাঁচানো যায়নি ৯ মাসের গর্ভের শিশুকেও

    • By admin
    • সেপ্টেম্বর ১৭, ২০২৬
    • 52 views
    ডেঙ্গুতে অন্তঃসত্ত্বা নারীর মৃত্যু, বাঁচানো যায়নি ৯ মাসের গর্ভের শিশুকেও

    বেগমগঞ্জের ঘাটলা উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

    • By admin
    • সেপ্টেম্বর ১৭, ২০২৬
    • 59 views
    বেগমগঞ্জের ঘাটলা উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

    কুমিল্লায় বোন-ভাতিজাকে কুপিয়ে হত্যা, মূল আসামিসহ গ্রেপ্তার-৩

    • By admin
    • সেপ্টেম্বর ১৬, ২০২৬
    • 50 views
    কুমিল্লায় বোন-ভাতিজাকে কুপিয়ে হত্যা, মূল আসামিসহ গ্রেপ্তার-৩

    নোয়াখালীর মুছাপুরে ডিলার নিয়োগে গাফিলতি গণমাধ্যমের খবরে জেলা কর্মকর্তার হস্তক্ষেপে অবসান  

    • By admin
    • সেপ্টেম্বর ১৬, ২০২৬
    • 95 views
    নোয়াখালীর মুছাপুরে ডিলার নিয়োগে গাফিলতি গণমাধ্যমের খবরে জেলা কর্মকর্তার হস্তক্ষেপে অবসান  

    বেগমগঞ্জ উপজেলা প্রশাসনের নিজস্ব উদ্যোগ “আই ক্যাম্পাস ম্যানেজমেন্ট সিস্টেম”কর্মশালা অনুষ্ঠিত

    • By admin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬
    • 69 views
    বেগমগঞ্জ উপজেলা প্রশাসনের নিজস্ব উদ্যোগ “আই ক্যাম্পাস ম্যানেজমেন্ট সিস্টেম”কর্মশালা অনুষ্ঠিত

    কুমিল্লায় অটোরিকশা ছিনতাই ও হত্যা‘কিলার’ মানিক গ্রেপ্তার,২ চালকের হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন 

    • By admin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬
    • 55 views
    কুমিল্লায় অটোরিকশা ছিনতাই ও হত্যা‘কিলার’ মানিক গ্রেপ্তার,২ চালকের হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন 

    কুমিল্লায় আইন-শৃঙ্খলা, দুর্নীতি ও মাদক নিয়ন্ত্রণ নিয়ে মতবিনিময় সভা

    • By admin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬
    • 64 views
    কুমিল্লায় আইন-শৃঙ্খলা, দুর্নীতি ও মাদক নিয়ন্ত্রণ নিয়ে মতবিনিময় সভা

    রাজস্থান পৌর নির্বাচন: বিজেপির জয়, দ্বিতীয় কংগ্রেস

    • By admin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬
    • 52 views
    রাজস্থান পৌর নির্বাচন: বিজেপির জয়, দ্বিতীয় কংগ্রেস

    নানিয়ারচরে পাহাড় ও সমতলের তরুণদের নিয়ে সেনাবাহিনীর মোবাইল সার্ভিসিং প্রশিক্ষণ শুরু

    • By admin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬
    • 56 views
    নানিয়ারচরে পাহাড় ও সমতলের তরুণদের নিয়ে সেনাবাহিনীর মোবাইল সার্ভিসিং প্রশিক্ষণ শুরু

    কালুরঘাট সেতু নির্মাণে বিলম্ব দ্রুত দৃশ্যমান কাজের দাবিতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চায় চট্টগ্রাম নাগরিক ফোরাম

    • By admin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬
    • 56 views
    কালুরঘাট সেতু নির্মাণে বিলম্ব দ্রুত দৃশ্যমান কাজের দাবিতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চায় চট্টগ্রাম নাগরিক ফোরাম

    রাস্তায় দুর্ভোগ কমাতে নিজ উদ্যোগে সংস্কার করলেন ছাত্রদল নেতা জিহাদ

    • By admin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬
    • 58 views
    রাস্তায় দুর্ভোগ কমাতে নিজ উদ্যোগে সংস্কার করলেন ছাত্রদল নেতা জিহাদ

    মাদক ব্যবসায়ী না থাকলে সেবনকারীও থাকবে না: বেগমগঞ্জে মাদক ও অপরাধবিরোধী সমাবেশে ওসি

    • By admin
    • সেপ্টেম্বর ১৪, ২০২৬
    • 73 views
    মাদক ব্যবসায়ী না থাকলে সেবনকারীও থাকবে না: বেগমগঞ্জে মাদক ও অপরাধবিরোধী সমাবেশে ওসি

    জনসেবায় অনড় মীরওয়ারিশপুরের দুই বারের মেম্বার পরানী, পাশে চান এলাকাবাসী

    • By admin
    • সেপ্টেম্বর ১৪, ২০২৬
    • 79 views
    জনসেবায় অনড় মীরওয়ারিশপুরের দুই বারের মেম্বার পরানী, পাশে চান এলাকাবাসী

    শিক্ষার আলোয় আলোকিত সেনবাগ, মেধাবীদের নিয়ে সৈয়দ হারুন ফাউন্ডেশনের মেধা উৎসব

    • By admin
    • সেপ্টেম্বর ১৪, ২০২৬
    • 72 views
    শিক্ষার আলোয় আলোকিত সেনবাগ, মেধাবীদের নিয়ে সৈয়দ হারুন ফাউন্ডেশনের মেধা উৎসব