
নিজস্ব প্রতিবেদক: “স্বৈরাচার আর রাজাকার মিলে মিশে একাকার। দিল্লি গেছে স্বৈরাচার পিন্ডি যাবে রাজাকার” শ্লোগানে নোয়াখালীর সোনাইমুড়ীতে বিক্ষোভ মিছিল ও পথসভা করেছে জয়াগ ইউনিয়ন বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।
সারাদেশে আইনশৃঙ্খলার চরম অবনতি, হত্যা, দখলবাজি, চাঁদাবাজি ও বিএনপির নামে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদ শুক্রবার (১৮ জুলাই) সোনাইমুড়ী উপজেলার জয়াগ বাজার এলাকায় এই আয়োজন করা হয়। বিক্ষোভ মিছিল ও পথসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনাইমুড়ী উপজেলা বিএনপির সাবেক যুগ্ন আহবায়ক আব্দুল গণি পাটোয়ারী মামুন।
বিক্ষোভ মিছিল শেষে পদসভার বক্তব্যে তিনি বলেন, বিএনপি ভোটের রাজনীতিতে বিশ্বাস করে। করে গত ১৭ বছর ভোটের অধিকারের জন্য যুদ্ধ করেছে। তার প্রতিফলন হয়েছে ৫ই আগষ্ট। কিছু উইপোকার মত দল বলছেন নির্বাচনের কোন দরকার নেই। তাদের আচরণ স্বৈরাচারীদের মত। নির্বাচনের আছে কি নেই সেটা বাংলাদেশের জনগণ ৫ই আগষ্টে শেখ হাসিনার পতনের মাধ্যমে বুঝিয়ে দিয়েছে।
বিএনপির নামে এনসিপির নেতা-কর্মীদের অপপ্রচারের প্রতিবাদে তিনি বলেন, “একটি সোনামণি দল বলতেছে ক্যান্টনমেন্ট থেকে বিএনপির সৃষ্টি হয়েছে। আপনাদের সৃষ্টি কোথা থেকে হয়েছে? আপনারাতো বর্তমান সরকারের ছায়ার তলে একটি দল সৃষ্টি করেছেন। কোন উশৃঙ্খল বক্তব্য দিয়ে বিএপির নেতাদেরকে অসম্মান করলে বিন্দুমাত্র ছাড় দেওয়া হবে না বলেও সতর্ক করেন তিনি।”
দুপুরে জয়াগ কলেজ থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। চাটখিল-সোনাইমুড়ী সড়ক ও জয়াগ বাজার প্রদক্ষিণ করে মিছিলটি জয়াগ কেন্দ্রীয় মসজিদ সংলগ্ন সড়কে এসে শেষ হয়। পরে পথসভায় বিএনপি ও দলটির অঙ্গ-সহযোগী সংগঠনের নেতারা বক্তব্য রাখেন।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সদস্য শামসুল আলম মাসুদ, জয়াগ ইউনিয়ন বিএনপির নেতা হুমায়ুন কবির, উপজেলা বিএনপির সাবেক সদস্য মোঃ কামাল হোসেন, জয়াগ ইউনিয়ন বিএনপির নেতা জাহাঙ্গীর আলম, জেলা কৃষক দলের সদস্য ইব্রাহিম খলিল, জেলা স্বেচ্ছাসেবক দলের সহ-সাংগঠনিক সম্পাদক সাহেদ হোসেন বাবলু, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক ইসমাইল হোসেন, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহবায়ক পদপ্রার্থী নাইম ইসলাম মুরাদ, জয়াগ ইউনিয়ন ছাত্রদলের আহবায়ক প্রার্থী মাহমুদুল হাসান শ্রেষ্ঠ, জয়াগের ৯নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক নূর আলম প্রমুখ।
















