জাতিকে বাঁচাতে হলে আল্লাহর বিধান কার্যকর করতে হবে: ইমাম সেলিম

নিজস্ব প্রতিবেদক: ‘বিদ্যমান অশান্তি নিরসনে চাই আল্লাহর দেওয়া বিধান’ প্রতিপাদ্যকে সামনে রেখে হেযবুত তওহীদের কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। রাজধানীর ইন্সটিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইডিইবি) হলে শুক্রবার (১ আগস্ট) সকাল ১০ টায় সম্মেলনটি অনুষ্ঠিত হয়।

ঢাকা মহানগর হেযবুত তওহীদ আয়োজিত কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন সংগঠনটির সর্বোচ্চ নেতা ইমাম হেসাইন মোহাম্মদ সেলিম। তিনি বলেন, ‘নিঃসন্দেহে একটি রাষ্ট্রে শান্তি-শৃঙ্খলা বিরাজ করবে কিনা তা নির্ভর করে ঐ রাষ্ট্রে গৃহীত ব্যবস্থা, নিয়ম-কানুন বা জীবনবিধানের উপরে। সিস্টেমটাই যদি ত্রুটিযুক্ত হয় তাহলে কখনোই সেখানে শান্তি আসবে না। বহুরকম চিন্তাভাবনা ও মতবাদ দিয়ে আমাদের রাষ্ট্র পরিচালনার চেষ্টা করা হয়েছে। যে সংবিধানটি ১৯৭২ সালে তৈরি করা হয়েছিল সেটাকে এ পর্যন্ত ১৭ বার সংশোধনও করা হয়েছে। কিন্তু শান্তি আসেনি।’

তিনি আরো বলেন, ‘মানুষ বহু আইন-কানুন, বিধি-বিধান রচনা করেছে কিন্তু কোনো কিছু দিয়েই দুর্বলের উপর সবলের অত্যাচার, রাজনৈতিক হানাহানি, রক্তপাত, গরিব মানুষের দুঃখ দুর্দশা, বৈদেশিক ঋণের চাপ, অর্থপাচার, সুদ, ঘুষ, দুর্নীতি বন্ধ হয়নি বরং বেড়েই চলেছে। কারো সদিচ্ছা থাকলেও বাস্তবে তার প্রতিফলন ঘটানো সম্ভব হয়নি। কারণ আমাদের রাষ্ট্রব্যবস্থায় মৌলিক ত্রুটি রয়েছে। এখন রাষ্ট্রব্যবস্থা সংস্কারের মাধ্যমে যদি আমরা এসব দুর্গতি থেকে মুক্তি পেতে চাই তাহলে প্রতিষ্ঠিত ব্যবস্থা বজায় রেখে কিছু নিয়মকানুন পাল্টালে কোনো লাভ হবে না, আমাদেরকে রাষ্ট্রচিন্তা ও ব্যবস্থার বুনিয়াদি পরিবর্তনের প্রস্তুতি নিতে হবে। মানুষের তৈরি বিধান দিয়ে শান্তি আসবে না এটা প্রমাণিত। তাই বিদ্যমান অশান্তি থেকে বাঁচতে হলে, জাতিকে বাঁচাতে হলে আল্লাহর দেওয়া বিধান কার্যকর করতে হবে।’

ঢাকা মহানগর সভাপতি ডা. মাহবুব আলম মাহফুজের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে হেযবুত তওহীদের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন বলেন, শেষ নবী মোহাম্মদ (সা.) এর মাধ্যমে আল্লাহ যে জীবনব্যবস্থা পাঠিয়েছেন, সেখানে যেমন নামাজ-রোজা ইত্যাদির বিধান দিয়েছেন, একইভাবে তিনি রাজনৈতিক, অর্থনৈতিক, বিচারিক, সামরিক ইত্যাদি সকল বিষয়ের বিধানও দিয়েছেন। যিনি সৃষ্টি করেছেন তিনিই সবচেয়ে ভালো জানবেন কোন বিধানে মানুষের জীবনে শান্তি আসবে। হেযবুত তওহীদ বিশ্বব্রহ্মাণ্ডের অধিপতি মহান আল্লাহর দেওয়া বিধানের দিকে মানুষকে আহ্বান করে যাচ্ছে।- বলেন তিনি।

আল আমিন সবুজ ও মুখলেছুর রহমান সুমনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরো বক্তব্য রাখেন হেযবুত তওহীদের প্রধান উপদেষ্টা খাদিজা খাতুন, হেযবুত তওহীদের যুগ্ম সাধারণ সম্পাদক ও নারী বিভাগের প্রধান রুফায়দাহ পন্নী, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক উম্মুত তিজান মাখদুমা পন্নী, শিশু স্বাস্থ্য বিষয়ক সম্পাদক সুলতানা রাজিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক এসএম সামসুল হুদা, সাহিত্য সম্পাদক রিয়াদুল হাসান, ঢাকা মহানগর উত্তরের আমির ফরিদ উদ্দিন রব্বানী, অভ্যন্তরীণ বিরোধ নিষ্পত্তি সম্পাদক হারিসুর রহমান প্রমুখ।

Facebook Comments Box
  • Related Posts

    জাতীয় সংসদে বৈষম্যের অভিযোগ জামায়াতের, গঠনমূলক বিরোধিতার আশ্বাস
    • adminadmin
    • আগস্ট ২৪, ২০২৬

      নিজস্ব প্রতিবেদক, bdnews24.com জাতীয় সংসদে পয়েন্ট অব অর্ডার, প্রস্তাব গ্রহণ ও বাজেট বরাদ্দের ক্ষেত্রে প্রধান বিরোধীদলীয় জোটের প্রতি বৈষম্যমূলক আচরণ করা হচ্ছে বলে অভিযোগ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর…

    Continue reading
    দেশের ২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে ছারছীনার পীর ছাহেবের অভিনন্দন
    • adminadmin
    • আগস্ট ২৩, ২০২৬

      আরাফাতুল ইসলাম (আকন রবি),নিজস্ব প্রতিনিধি: দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আন্তরিক অভিনন্দন ও মোবারকবাদ জানিয়েছেন ছারছীনা দরবার শরীফের পীর ছাহেব আলহাজ্ব হযরত মাওলানা শাহ্ আবু…

    Continue reading

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    সাম্প্রতিক

    ডেঙ্গুতে অন্তঃসত্ত্বা নারীর মৃত্যু, বাঁচানো যায়নি ৯ মাসের গর্ভের শিশুকেও

    • By admin
    • সেপ্টেম্বর ১৭, ২০২৬
    • 52 views
    ডেঙ্গুতে অন্তঃসত্ত্বা নারীর মৃত্যু, বাঁচানো যায়নি ৯ মাসের গর্ভের শিশুকেও

    বেগমগঞ্জের ঘাটলা উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

    • By admin
    • সেপ্টেম্বর ১৭, ২০২৬
    • 59 views
    বেগমগঞ্জের ঘাটলা উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

    কুমিল্লায় বোন-ভাতিজাকে কুপিয়ে হত্যা, মূল আসামিসহ গ্রেপ্তার-৩

    • By admin
    • সেপ্টেম্বর ১৬, ২০২৬
    • 50 views
    কুমিল্লায় বোন-ভাতিজাকে কুপিয়ে হত্যা, মূল আসামিসহ গ্রেপ্তার-৩

    নোয়াখালীর মুছাপুরে ডিলার নিয়োগে গাফিলতি গণমাধ্যমের খবরে জেলা কর্মকর্তার হস্তক্ষেপে অবসান  

    • By admin
    • সেপ্টেম্বর ১৬, ২০২৬
    • 95 views
    নোয়াখালীর মুছাপুরে ডিলার নিয়োগে গাফিলতি গণমাধ্যমের খবরে জেলা কর্মকর্তার হস্তক্ষেপে অবসান  

    বেগমগঞ্জ উপজেলা প্রশাসনের নিজস্ব উদ্যোগ “আই ক্যাম্পাস ম্যানেজমেন্ট সিস্টেম”কর্মশালা অনুষ্ঠিত

    • By admin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬
    • 69 views
    বেগমগঞ্জ উপজেলা প্রশাসনের নিজস্ব উদ্যোগ “আই ক্যাম্পাস ম্যানেজমেন্ট সিস্টেম”কর্মশালা অনুষ্ঠিত

    কুমিল্লায় অটোরিকশা ছিনতাই ও হত্যা‘কিলার’ মানিক গ্রেপ্তার,২ চালকের হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন 

    • By admin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬
    • 55 views
    কুমিল্লায় অটোরিকশা ছিনতাই ও হত্যা‘কিলার’ মানিক গ্রেপ্তার,২ চালকের হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন 

    কুমিল্লায় আইন-শৃঙ্খলা, দুর্নীতি ও মাদক নিয়ন্ত্রণ নিয়ে মতবিনিময় সভা

    • By admin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬
    • 64 views
    কুমিল্লায় আইন-শৃঙ্খলা, দুর্নীতি ও মাদক নিয়ন্ত্রণ নিয়ে মতবিনিময় সভা

    রাজস্থান পৌর নির্বাচন: বিজেপির জয়, দ্বিতীয় কংগ্রেস

    • By admin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬
    • 52 views
    রাজস্থান পৌর নির্বাচন: বিজেপির জয়, দ্বিতীয় কংগ্রেস

    নানিয়ারচরে পাহাড় ও সমতলের তরুণদের নিয়ে সেনাবাহিনীর মোবাইল সার্ভিসিং প্রশিক্ষণ শুরু

    • By admin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬
    • 56 views
    নানিয়ারচরে পাহাড় ও সমতলের তরুণদের নিয়ে সেনাবাহিনীর মোবাইল সার্ভিসিং প্রশিক্ষণ শুরু

    কালুরঘাট সেতু নির্মাণে বিলম্ব দ্রুত দৃশ্যমান কাজের দাবিতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চায় চট্টগ্রাম নাগরিক ফোরাম

    • By admin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬
    • 56 views
    কালুরঘাট সেতু নির্মাণে বিলম্ব দ্রুত দৃশ্যমান কাজের দাবিতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চায় চট্টগ্রাম নাগরিক ফোরাম

    রাস্তায় দুর্ভোগ কমাতে নিজ উদ্যোগে সংস্কার করলেন ছাত্রদল নেতা জিহাদ

    • By admin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬
    • 58 views
    রাস্তায় দুর্ভোগ কমাতে নিজ উদ্যোগে সংস্কার করলেন ছাত্রদল নেতা জিহাদ

    মাদক ব্যবসায়ী না থাকলে সেবনকারীও থাকবে না: বেগমগঞ্জে মাদক ও অপরাধবিরোধী সমাবেশে ওসি

    • By admin
    • সেপ্টেম্বর ১৪, ২০২৬
    • 73 views
    মাদক ব্যবসায়ী না থাকলে সেবনকারীও থাকবে না: বেগমগঞ্জে মাদক ও অপরাধবিরোধী সমাবেশে ওসি

    জনসেবায় অনড় মীরওয়ারিশপুরের দুই বারের মেম্বার পরানী, পাশে চান এলাকাবাসী

    • By admin
    • সেপ্টেম্বর ১৪, ২০২৬
    • 78 views
    জনসেবায় অনড় মীরওয়ারিশপুরের দুই বারের মেম্বার পরানী, পাশে চান এলাকাবাসী

    শিক্ষার আলোয় আলোকিত সেনবাগ, মেধাবীদের নিয়ে সৈয়দ হারুন ফাউন্ডেশনের মেধা উৎসব

    • By admin
    • সেপ্টেম্বর ১৪, ২০২৬
    • 72 views
    শিক্ষার আলোয় আলোকিত সেনবাগ, মেধাবীদের নিয়ে সৈয়দ হারুন ফাউন্ডেশনের মেধা উৎসব