জলঢাকা সাব-রেজিস্ট্রি অফিস দুর্নীতির আখড়া

নীলফামারী প্রতিনিধিঃ নীলফামারীর জলঢাকা সাব-রেজিস্ট্রি অফিসে ঘুষ ও দুর্নীতি চরম আকার ধারণ করেছে। সরকারি এই কার্যালয়ের কার্যক্রম নিয়ে সাধারণ জনগণের অভিযোগের শেষ নেই। জমি রেজিস্ট্রেশন ও দলিল সংক্রান্ত কাজ সম্পাদনের জন্য জনগণকে নিয়ম বহির্ভূতভাবে অতিরিক্ত অর্থ প্রদান করতে বাধ্য করা হচ্ছে।

সরেজমিনে গিয়ে দেখা যায়, সাব-রেজিস্ট্রি অফিসের ডেলিভারি কক্ষ ‘টি সি’ শাখায় মোজাম্মেল হক নামে একজন বসেন। তিনি প্রত্যেক দলিলের জন্য ১১০০ থেকে ১২০০ টাকা পর্যন্ত আদায় করেন, যেখানে সরকারি বিধি অনুযায়ী সর্বোচ্চ ২৬০ টাকা নেওয়ার নিয়ম রয়েছে। মসজিদের জন্য ৫০-১০০ টাকা বাদ দিয়ে অবশিষ্ট টাকা একটি সিন্ডিকেটের মধ্যে ভাগ-বাটোয়ারা হয়। সেদিন মোট ৫২টি দলিল সম্পাদিত হয়, যা থেকে মোটা অঙ্কের ঘুষ আদায় করা হয়েছে।

এ বিষয়ে মোজাম্মেল হকের কাছে জানতে চাইলে তিনি বলেন, ‘লেখক সমিতির অনুমতিক্রমে আমি ১১০০ থেকে ১২০০ টাকা পর্যন্ত নিয়ে জমা দিয়ে দেই। পরে এ টাকা কোথায় যায়, কী হয়, তা জানি না।’ এছাড়া ফিঙ্গার টিপসই দেওয়ার জন্য ২০ টাকা করে নেওয়া হয় বলে অভিযোগ পাওয়া গেছে।

সংবাদকর্মীরা তথ্য সংগ্রহের সময় বাধার সম্মুখীন হন এবং সিন্ডিকেট সদস্যরা তাদের টাকা দিয়ে ম্যানেজ করার চেষ্টা করে। সিন্ডিকেটের প্রভাবে জমির বিভিন্ন ত্রুটি দেখিয়ে দলিল রেজিস্ট্রি করা হয় এবং এর মাধ্যমে লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়া হয়। দলিলের নকল তুলতে গেলে সরকারি নির্ধারিত ফির দ্বিগুণ টাকা নেওয়া হয় বলেও অভিযোগ করেছেন ভুক্তভোগীরা।

এক ভুক্তভোগী জানান, ‘গতকাল সারাদিন ঘুরেও দলিল হয়নি। আজও সম্ভব হতো না, যদি সাংবাদিকরা না আসতেন। টাকা দিলেই দ্রুত কাজ হয়।’দলিল সম্পাদনের ক্ষেত্রে কিছু অসাধু দলিল লেখকদের যোগসাজশে মোটা অঙ্কের ঘুষ লেনদেন হয়, যা এখন নিয়মে পরিণত হয়েছে।

অভিযোগ রয়েছে, জলঢাকা সাব-রেজিস্ট্রি অফিসের দুর্নীতির মূল হোতা হলো নকলনবিস অ্যাসোসিয়েশন ও স্থানীয় দলিল লেখকদের একটি চক্র। সাধারণ কৃষকদের জমি কেনাবেচায় সরকারের নির্ধারিত ফি এবং দলিল লেখকদের পারিশ্রমিকের বাইরে কোনো অর্থ নেওয়ার নিয়ম নেই। কিন্তু বাস্তবে দলিল লেখক সমিতি দলিল প্রতি পাঁচ থেকে দশ হাজার টাকা পর্যন্ত অতিরিক্ত গ্রহণ করছে।

এ ব্যাপারে জলঢাকা সাব-রেজিস্ট্রার কর্মকর্তা মো. লুৎফর রহমান বলেন, ‘আমি এ অফিসে নতুন এসেছি, তাই বিস্তারিত জানি না। তবে এন ফিসের জন্য ৩৬০ টাকা পর্যন্ত নেওয়া যাবে। এর বেশি নেওয়ার সুযোগ নেই। টিপসইয়ের সময় যদি কেউ খুশি হয়ে টাকা দেয়, তাহলে নিতে পারে, কিন্তু জোরপূর্বক টাকা নেওয়ার কোনো নিয়ম নেই।’

জলঢাকাবাসী এ দুর্নীতির বিরুদ্ধে প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ ও কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন।

Facebook Comments Box
  • Related Posts

    কুড়িগ্রামে সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেলের প্রশিক্ষণ ও সনদ বিতরণ
    • adminadmin
    • সেপ্টেম্বর ১৩, ২০২৬

      মো.রফিকুল ইসলাম,ভূরুঙ্গামারী প্রতিনিধি: কুড়িগ্রাম জেলা পরিষদ হলরুমে সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল, বাংলাদেশ-এর কুড়িগ্রাম জেলা শাখার পরিচিতি, প্রশিক্ষণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। পরে অংশগ্রহণকারী সাংবাদিকদের মধ্যে সনদ বিতরণ করা…

    Continue reading
    ভূরুঙ্গামারীতে বাগভান্ডার বিজিবি কতৃক ৭ বস্তা সার আটক
    • adminadmin
    • আগস্ট ২৯, ২০২৬

      মো.রফিকুল ইসলাম,ভূরুঙ্গামারী উপজেলা প্রতিনিধিঃ কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে সারের বৈধ চালান না থাকায় ৭ বস্তা সার আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শুক্রবার (২৮ আগস্ট) বিকেলে উপজেলার বাগভান্ডার সীমান্ত এলাকায় বাগভান্ডার…

    Continue reading

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    সাম্প্রতিক

    ডেঙ্গুতে অন্তঃসত্ত্বা নারীর মৃত্যু, বাঁচানো যায়নি ৯ মাসের গর্ভের শিশুকেও

    • By admin
    • সেপ্টেম্বর ১৭, ২০২৬
    • 52 views
    ডেঙ্গুতে অন্তঃসত্ত্বা নারীর মৃত্যু, বাঁচানো যায়নি ৯ মাসের গর্ভের শিশুকেও

    বেগমগঞ্জের ঘাটলা উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

    • By admin
    • সেপ্টেম্বর ১৭, ২০২৬
    • 59 views
    বেগমগঞ্জের ঘাটলা উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

    কুমিল্লায় বোন-ভাতিজাকে কুপিয়ে হত্যা, মূল আসামিসহ গ্রেপ্তার-৩

    • By admin
    • সেপ্টেম্বর ১৬, ২০২৬
    • 50 views
    কুমিল্লায় বোন-ভাতিজাকে কুপিয়ে হত্যা, মূল আসামিসহ গ্রেপ্তার-৩

    নোয়াখালীর মুছাপুরে ডিলার নিয়োগে গাফিলতি গণমাধ্যমের খবরে জেলা কর্মকর্তার হস্তক্ষেপে অবসান  

    • By admin
    • সেপ্টেম্বর ১৬, ২০২৬
    • 95 views
    নোয়াখালীর মুছাপুরে ডিলার নিয়োগে গাফিলতি গণমাধ্যমের খবরে জেলা কর্মকর্তার হস্তক্ষেপে অবসান  

    বেগমগঞ্জ উপজেলা প্রশাসনের নিজস্ব উদ্যোগ “আই ক্যাম্পাস ম্যানেজমেন্ট সিস্টেম”কর্মশালা অনুষ্ঠিত

    • By admin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬
    • 69 views
    বেগমগঞ্জ উপজেলা প্রশাসনের নিজস্ব উদ্যোগ “আই ক্যাম্পাস ম্যানেজমেন্ট সিস্টেম”কর্মশালা অনুষ্ঠিত

    কুমিল্লায় অটোরিকশা ছিনতাই ও হত্যা‘কিলার’ মানিক গ্রেপ্তার,২ চালকের হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন 

    • By admin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬
    • 55 views
    কুমিল্লায় অটোরিকশা ছিনতাই ও হত্যা‘কিলার’ মানিক গ্রেপ্তার,২ চালকের হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন 

    কুমিল্লায় আইন-শৃঙ্খলা, দুর্নীতি ও মাদক নিয়ন্ত্রণ নিয়ে মতবিনিময় সভা

    • By admin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬
    • 64 views
    কুমিল্লায় আইন-শৃঙ্খলা, দুর্নীতি ও মাদক নিয়ন্ত্রণ নিয়ে মতবিনিময় সভা

    রাজস্থান পৌর নির্বাচন: বিজেপির জয়, দ্বিতীয় কংগ্রেস

    • By admin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬
    • 52 views
    রাজস্থান পৌর নির্বাচন: বিজেপির জয়, দ্বিতীয় কংগ্রেস

    নানিয়ারচরে পাহাড় ও সমতলের তরুণদের নিয়ে সেনাবাহিনীর মোবাইল সার্ভিসিং প্রশিক্ষণ শুরু

    • By admin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬
    • 56 views
    নানিয়ারচরে পাহাড় ও সমতলের তরুণদের নিয়ে সেনাবাহিনীর মোবাইল সার্ভিসিং প্রশিক্ষণ শুরু

    কালুরঘাট সেতু নির্মাণে বিলম্ব দ্রুত দৃশ্যমান কাজের দাবিতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চায় চট্টগ্রাম নাগরিক ফোরাম

    • By admin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬
    • 56 views
    কালুরঘাট সেতু নির্মাণে বিলম্ব দ্রুত দৃশ্যমান কাজের দাবিতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চায় চট্টগ্রাম নাগরিক ফোরাম

    রাস্তায় দুর্ভোগ কমাতে নিজ উদ্যোগে সংস্কার করলেন ছাত্রদল নেতা জিহাদ

    • By admin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬
    • 58 views
    রাস্তায় দুর্ভোগ কমাতে নিজ উদ্যোগে সংস্কার করলেন ছাত্রদল নেতা জিহাদ

    মাদক ব্যবসায়ী না থাকলে সেবনকারীও থাকবে না: বেগমগঞ্জে মাদক ও অপরাধবিরোধী সমাবেশে ওসি

    • By admin
    • সেপ্টেম্বর ১৪, ২০২৬
    • 73 views
    মাদক ব্যবসায়ী না থাকলে সেবনকারীও থাকবে না: বেগমগঞ্জে মাদক ও অপরাধবিরোধী সমাবেশে ওসি

    জনসেবায় অনড় মীরওয়ারিশপুরের দুই বারের মেম্বার পরানী, পাশে চান এলাকাবাসী

    • By admin
    • সেপ্টেম্বর ১৪, ২০২৬
    • 79 views
    জনসেবায় অনড় মীরওয়ারিশপুরের দুই বারের মেম্বার পরানী, পাশে চান এলাকাবাসী

    শিক্ষার আলোয় আলোকিত সেনবাগ, মেধাবীদের নিয়ে সৈয়দ হারুন ফাউন্ডেশনের মেধা উৎসব

    • By admin
    • সেপ্টেম্বর ১৪, ২০২৬
    • 72 views
    শিক্ষার আলোয় আলোকিত সেনবাগ, মেধাবীদের নিয়ে সৈয়দ হারুন ফাউন্ডেশনের মেধা উৎসব