নিজস্ব প্রতিবেদক, নোয়াখালী |
নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার প্রধান বাণিজ্যিক কেন্দ্র চৌমুহনী বাজারে নতুন আঙ্গিকে যাত্রা শুরু করেছে খাদ্য প্রস্তুতকারী প্রতিষ্ঠান ‘আজমির হোটেল এন্ড রেস্টুরেন্ট’। বৃহস্পতিবার (৫ মার্চ) বিকেলে বড়পোল সংলগ্ন এলাকায় মিলাদ ও ইফতার মাহফিলের মধ্য দিয়ে প্রতিষ্ঠানটির পুনর্যাত্রা শুরু হয়।
অনুষ্ঠানে স্থানীয় ব্যবসায়ী, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও স্থানীয় মিডিয়া প্রিন্ট ও অনলাইন মিডিয়ার সাংবাদিক বৃন্দ ও সাধারণ গ্রাহকরা উপস্থিত ছিলেন। বিকেলের মিলাদ ও দোয়া মাহফিলে প্রতিষ্ঠানটির উত্তরোত্তর সমৃদ্ধি এবং সেবার মান বজায় রাখার জন্য বিশেষ মোনাজাত করা হয়। দোয়া শেষে উপস্থিত অতিথিদের নিয়ে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
ইফতারের আগে হোটেলের স্বত্বাধিকারী কামাল হোসেন উপস্থিত সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, “আমরা গ্রাহকদের মানসম্মত খাবার ও পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করতে অঙ্গীকারবদ্ধ। এলাকাবাসী ও গ্রাহকদের দীর্ঘদিনের ভালোবাসায় আমরা আজ নতুন পরিসরে সেবা বাড়ানোর সুযোগ পেয়েছি। পবিত্র রমজানে সবার সহযোগিতায় আমাদের এই পুনর্যাত্রা আনন্দদায়ক হয়েছে।”
চৌমুহনী বাজারের প্রাণকেন্দ্র বড়পোল এলাকায় অবস্থিত এই রেস্টুরেন্টটি আগে থেকেই স্থানীয় ভোজনরসিকদের কাছে বেশ পরিচিত। আধুনিক সাজসজ্জা ও উন্নত গ্রাহকসেবার প্রতিশ্রুতি নিয়ে প্রতিষ্ঠানটি পুনরায় তাদের কার্যক্রম শুরু করল।
আরও জানতে চোখ রাখুন…
















