
নিউজ ডেস্ক: প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস চার দিনের সরকারি সফরে চীনের হাইনান পৌঁছেছেন। প্রধান উপদেষ্টা ও তাঁর সফরসঙ্গীদের বহনকারী চায়না সাউদার্ন এয়ারলাইনসের একটি বিশেষ ফ্লাইট আজ বুধবার বাংলাদেশ সময় ৪টা ১৫ মিনিটে হাইনানের কিউনহায় বাও আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব গ্রহণের পর এটি অধ্যাপক মুহাম্মদ ইউনূসের কোনো দেশে প্রথম দ্বিপক্ষীয় সফর হচ্ছে।

















