চালকদের ন্যায্য দাবি “এক মাসের মধ্যে পূরণ না করলে বৃহত্তর আন্দোলন” মুফতী হাজী শেখ মুহাম্মদ নুরুন নাবী

মোঃসোহরাওয়ার্দী হোসেন
সিরাজগঞ্জ প্রতিনিধি :

সিরাজগঞ্জের বেলকুচি উপজেলায় ভ্যান, অটোরিকশা, সিএনজি ও মাইক্রোচালকদের ন্যায্য দাবির অংশ হিসেবে ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ, বেলকুচি থানা শাখার উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সকাল ১১টা ৩০ মিনিটে মুকুন্দগাঁতী যাত্রী ছাউনী সংলগ্ন এলাকায় শত শত চালক ও শ্রমিকদের উপস্থিতিতে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ (রাজশাহী বিভাগ) এর কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও সিরাজগঞ্জ: ০৫ ( বেলকুচি, চৌহালী এনায়েতপুর) আসনে সংসদ সদস্য পদপ্রার্থী মুফতী হাজী শেখ মুহাম্মদ নুরুন নাবী।
তিনি বলেন— “মুকুন্দগাঁতী বাজার এলাকায় প্রতিদিন হাজারো মানুষ ভ্যান, অটোরিকশা, সিএনজি ও মাইক্রোতে চলাচল করেন। অথচ এখানে কোন সুনির্দিষ্ট স্ট্যান্ড নেই। ফলে চালকরা চরম ভোগান্তির শিকার হচ্ছেন, যাত্রীরাও সমস্যায় পড়ছেন। প্রশাসন যদি শ্রমিকদের ন্যায্য দাবি মেনে না নেয়, তবে এর দায়-দায়িত্ব তাদেরকেই নিতে হবে।”

তিনি আরও হুঁশিয়ারি দিয়ে বলেন— “আমি প্রশাসনকে আগামী **এক মাস সময় দিলাম। এই সময়ের মধ্যে সরকারি উদ্যোগে স্ট্যান্ড অনুমোদন করে দিতে হবে। নচেৎ শ্রমিকদের সঙ্গে নিয়ে আমরা বৃহত্তর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করতে বাধ্য হবো।”

মানববন্ধনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন— মাওলানা মোঃ আব্দুস সামাদ, সভাপতি, ইসলামী আন্দোলন বাংলাদেশ, সিরাজগঞ্জ জেলা শাখা, বীরমুক্তিযোদ্ধা গাজী আয়নুল হক, সভাপতি, ইসলামী শ্রমিক আন্দোলন, সিরাজগঞ্জ জেলা শাখা, মোঃ শহিদ আমিন, সাংগঠনিক সম্পাদক, ইসলামী আন্দোলন বাংলাদেশ, সিরাজগঞ্জ জেলা শাখা, মাওলানা মোঃ রেজাউল করিম, সভাপতি, ইসলামী আন্দোলন বাংলাদেশ, বেলকুচি থানা শাখা

বক্তরা বলেন— “দেশের শ্রমজীবী মানুষ আজ নানা সমস্যায় জর্জরিত। সরকার ও প্রশাসনের উচিত শ্রমিকদের মৌলিক অধিকার নিশ্চিত করা। ভ্যান, অটোরিকশা ও সিএনজি শ্রমিকরা সমাজ ও অর্থনীতির গুরুত্বপূর্ণ অংশ। তাদের জন্য সঠিক পরিবেশ নিশ্চিত না করলে পরিবহন খাত বিশৃঙ্খলার মধ্যে পড়ে যাবে।”

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ইসলামী শ্রমিক আন্দোলন, বেলকুচি থানা শাখার সভাপতি মোঃ আছির উদ্দিন।
তিনি শ্রমিকদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে বলেন—
“শ্রমিকের ন্যায্য দাবি আদায়ের জন্য আমরা শান্তিপূর্ণভাবে আন্দোলন করছি। কিন্তু যদি আমাদের দাবির প্রতি প্রশাসন কর্ণপাত না করে, তবে কঠোর কর্মসূচি নিতে হবে।”

মানববন্ধনে শত শত শ্রমিক হাতে প্ল্যাকার্ড নিয়ে বিভিন্ন স্লোগান দেন—
“আমাদের স্ট্যান্ড চাই”, “শ্রমিকের ন্যায্য দাবি মেনে নাও” ইত্যাদি।

শেষে ধন্যবাদ জ্ঞাপন করেন ইসলামী শ্রমিক আন্দোলন, বেলকুচি থানা শাখার সাধারণ সম্পাদক মোঃ আব্দুল্লাহ আল মাসুদ।

মানববন্ধন কর্মসূচি শান্তিপূর্ণভাবে সম্পন্ন হলেও বক্তারা ঐক্যবদ্ধ কণ্ঠে বলেন—
“অবহেলা করলে আর দেরি নয়, আগামীতে কঠোর কর্মসূচি ও বৃহত্তর আন্দোলন হবে।”

মানববন্ধন শেষে ইসলামী শ্রমিক আন্দোলনের কেন্দ্রীয় নেতা মুফতী হাজী শেখ মুহাম্মদ নুরুন নাবী বেলকুচি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আফরিন জাহান-এর নিকট একটি স্মারকলিপি প্রদান করেন।

Facebook Comments Box
  • Related Posts

    পুঠিয়ার শিবপুরে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮২ তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ অনুষ্ঠিত
    • adminadmin
    • আগস্ট ১৬, ২০২৬

      সিহাব আলম সম্রাট, রাজশাহী পুঠিয়া উপজেলার বানেশ্বর ইউনিয়নের ৪নং ওয়ার্ড শিবপুর হাট নূরানী হাফেজিয়া কওমি মাদ্রাসাতে সাবেক প্রধানমন্ত্রী আপসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ৮২ তম জন্মবার্ষিকী উপলক্ষে সাবেক ইউনিয়ন…

    Continue reading
    মাদকনিয়ন্ত্রণ নয় নির্মুলের পক্ষে আমি শিবপুর হাট স্কুল মাঠে যুবদল নেতা সোহেল রানা
    • adminadmin
    • আগস্ট ৫, ২০২৬

      সিহাব আলম সম্রাট, রাজশাহী মাদক থেকে যুবসমাজকে রক্ষায় খেলাধুলার ভূমিকা অপরিসীম এর ই ধারাবাহিকতায় পুঠিয়া উপজেলার বানেশ্বর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের শিবপুর হাট, ঢোলাট কমরপুর, শিবপুর হাইস্কুল মাঠে এবং শিবপুর…

    Continue reading

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    সাম্প্রতিক

    ডেঙ্গুতে অন্তঃসত্ত্বা নারীর মৃত্যু, বাঁচানো যায়নি ৯ মাসের গর্ভের শিশুকেও

    • By admin
    • সেপ্টেম্বর ১৭, ২০২৬
    • 52 views
    ডেঙ্গুতে অন্তঃসত্ত্বা নারীর মৃত্যু, বাঁচানো যায়নি ৯ মাসের গর্ভের শিশুকেও

    বেগমগঞ্জের ঘাটলা উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

    • By admin
    • সেপ্টেম্বর ১৭, ২০২৬
    • 59 views
    বেগমগঞ্জের ঘাটলা উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

    কুমিল্লায় বোন-ভাতিজাকে কুপিয়ে হত্যা, মূল আসামিসহ গ্রেপ্তার-৩

    • By admin
    • সেপ্টেম্বর ১৬, ২০২৬
    • 50 views
    কুমিল্লায় বোন-ভাতিজাকে কুপিয়ে হত্যা, মূল আসামিসহ গ্রেপ্তার-৩

    নোয়াখালীর মুছাপুরে ডিলার নিয়োগে গাফিলতি গণমাধ্যমের খবরে জেলা কর্মকর্তার হস্তক্ষেপে অবসান  

    • By admin
    • সেপ্টেম্বর ১৬, ২০২৬
    • 95 views
    নোয়াখালীর মুছাপুরে ডিলার নিয়োগে গাফিলতি গণমাধ্যমের খবরে জেলা কর্মকর্তার হস্তক্ষেপে অবসান  

    বেগমগঞ্জ উপজেলা প্রশাসনের নিজস্ব উদ্যোগ “আই ক্যাম্পাস ম্যানেজমেন্ট সিস্টেম”কর্মশালা অনুষ্ঠিত

    • By admin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬
    • 69 views
    বেগমগঞ্জ উপজেলা প্রশাসনের নিজস্ব উদ্যোগ “আই ক্যাম্পাস ম্যানেজমেন্ট সিস্টেম”কর্মশালা অনুষ্ঠিত

    কুমিল্লায় অটোরিকশা ছিনতাই ও হত্যা‘কিলার’ মানিক গ্রেপ্তার,২ চালকের হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন 

    • By admin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬
    • 55 views
    কুমিল্লায় অটোরিকশা ছিনতাই ও হত্যা‘কিলার’ মানিক গ্রেপ্তার,২ চালকের হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন 

    কুমিল্লায় আইন-শৃঙ্খলা, দুর্নীতি ও মাদক নিয়ন্ত্রণ নিয়ে মতবিনিময় সভা

    • By admin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬
    • 64 views
    কুমিল্লায় আইন-শৃঙ্খলা, দুর্নীতি ও মাদক নিয়ন্ত্রণ নিয়ে মতবিনিময় সভা

    রাজস্থান পৌর নির্বাচন: বিজেপির জয়, দ্বিতীয় কংগ্রেস

    • By admin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬
    • 52 views
    রাজস্থান পৌর নির্বাচন: বিজেপির জয়, দ্বিতীয় কংগ্রেস

    নানিয়ারচরে পাহাড় ও সমতলের তরুণদের নিয়ে সেনাবাহিনীর মোবাইল সার্ভিসিং প্রশিক্ষণ শুরু

    • By admin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬
    • 56 views
    নানিয়ারচরে পাহাড় ও সমতলের তরুণদের নিয়ে সেনাবাহিনীর মোবাইল সার্ভিসিং প্রশিক্ষণ শুরু

    কালুরঘাট সেতু নির্মাণে বিলম্ব দ্রুত দৃশ্যমান কাজের দাবিতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চায় চট্টগ্রাম নাগরিক ফোরাম

    • By admin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬
    • 56 views
    কালুরঘাট সেতু নির্মাণে বিলম্ব দ্রুত দৃশ্যমান কাজের দাবিতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চায় চট্টগ্রাম নাগরিক ফোরাম

    রাস্তায় দুর্ভোগ কমাতে নিজ উদ্যোগে সংস্কার করলেন ছাত্রদল নেতা জিহাদ

    • By admin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬
    • 58 views
    রাস্তায় দুর্ভোগ কমাতে নিজ উদ্যোগে সংস্কার করলেন ছাত্রদল নেতা জিহাদ

    মাদক ব্যবসায়ী না থাকলে সেবনকারীও থাকবে না: বেগমগঞ্জে মাদক ও অপরাধবিরোধী সমাবেশে ওসি

    • By admin
    • সেপ্টেম্বর ১৪, ২০২৬
    • 73 views
    মাদক ব্যবসায়ী না থাকলে সেবনকারীও থাকবে না: বেগমগঞ্জে মাদক ও অপরাধবিরোধী সমাবেশে ওসি

    জনসেবায় অনড় মীরওয়ারিশপুরের দুই বারের মেম্বার পরানী, পাশে চান এলাকাবাসী

    • By admin
    • সেপ্টেম্বর ১৪, ২০২৬
    • 78 views
    জনসেবায় অনড় মীরওয়ারিশপুরের দুই বারের মেম্বার পরানী, পাশে চান এলাকাবাসী

    শিক্ষার আলোয় আলোকিত সেনবাগ, মেধাবীদের নিয়ে সৈয়দ হারুন ফাউন্ডেশনের মেধা উৎসব

    • By admin
    • সেপ্টেম্বর ১৪, ২০২৬
    • 72 views
    শিক্ষার আলোয় আলোকিত সেনবাগ, মেধাবীদের নিয়ে সৈয়দ হারুন ফাউন্ডেশনের মেধা উৎসব