
🌏 শেখ ফরিদ | নোয়াখালী প্রতিনিধি |
নোয়াখালীর চাটখিল পৌরসভার মেয়র পদপ্রার্থী পৌরসভা বিএনপি যুগ্ম আহবায়ক, জাহাঙ্গীর টাওয়ারের স্বত্ত্বাধিকারী জাহাঙ্গীর আলমের সৌজন্যে ইফতার ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় নিজের প্রতিষ্ঠান চাটখিল জাহাঙ্গীর টাওয়ারের তৃতীয় তলায় ইফতার ও দোয়ার আয়োজন করা হয়।
মেয়র প্রার্থী জাহাঙ্গীর আলম তার বক্তব্যে বলেন আমি আপনাদের সেবক হওয়ার জন্য এসেছি। তাই পৌরসভা নির্বাচনে প্রার্থী হয়েছি।আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন পাশাপাশি আপনাদের সকলের সহযোগিতা কামনা করছি।
এসময় বক্তব্য রাখেন নোয়াখালী-১ আসনের সাবেক সংসদ সদস্য এডভোকেট কামরান আহমেদ। নোয়াখালী জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য গোলাম মোস্তফা সেলিম। চাটখিল উপজেলা বিএনপির সদস্য সচিব জি এস ফরিদ আহম্মেদ,যুগ্ম আহবায়ক ওমর ফারুক প্রমুখ ।
এছাড়াও চাটখিল পৌরসভা বিএনপি,যুবদল,ছাত্রদল,
স্বেচ্ছাসেবক দল,শ্রমিক দল, কৃষক দলের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ, সামাজিক ব্যক্তিবর্গ ,প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিকসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
আরও পড়ুন…
সংবাদটি শেয়ার করুন
মতামত দিন ।
















