
চাটখিলে কলেজ পর্যায়ে বির্তক প্রতিযোগিতা আনুষ্ঠানিক ভাবে শরু করেছে ডা: মোস্তফা-হাজেরা ফাউন্ডেশন। জানা যায় এম এইচ গ্লোবাল গ্রুপের সহযোগিতায় রবিবার দুপুরে চাটখিল মহিলা ডিগ্রি কলেজের সভাকক্ষে কলেজের প্রভাষক আবুল কালাম আজাদ এর উপস্থাপনায় বির্তকের প্রতিপাদ্য বিষয় হলো- “নিয়ন্ত্রণ নয়, দমনই দুর্নীতি নির্মূলের কার্যকর উপায়”-এ নিয়ে যুক্তিতর্ক উপস্থাপন করে বিপক্ষ দল বিজয় লাভ করে এবং শ্রেষ্ঠ বক্তা হিসেবে অত্র কলেজের একাদশ শ্রেণির ছাত্রী ফাতেমা আক্তার সেজুতি নির্বাচিত হয়। চাটখিল মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ সাইফুল ইসলাম এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন অত্র কলেজের উপাধ্যক্ষ ফারুক ছিদ্দিকী ফরহাদ, সহকারি অধ্যাপক গালিব মো: ইকবাল, সহকারি অধ্যাপক জাহাঙ্গীর আলম, প্রভাষক মহিন উদ্দিন বাবু, ফাউন্ডেশনের চাটখিল উপজেলা পরীক্ষা নিয়ন্ত্রক আবুল কালাম আজাদ, ফাউন্ডেশনের কর্মকর্তা মো শাহাদাত হোসেন রাসেল, ফাউন্ডেশনের ম্যানেজার মো. বেলাল হোসেনসহ আরো অনেকই।
ফাউন্ডেশনের কর্মকর্তা মো শাহাদাত হোসেন রাসেল জানান, একমাত্র বাংলাদেশি হিসেবে এশিয়া মহাদেশের স্বর্নপদক প্রাপ্ত ক্যাপ্টেন গোলাম কিবরিয়া সিঙ্গাপুরের প্রধানমন্ত্রী ও মন্ত্রীপরিষদের আমন্ত্রণে রাষ্ট্রীয় ভাবে সেখানে অবস্থান করছেন। সেখানে থেকেও তিনি চাটখিল এবং সোনাইমুড়িকে শিক্ষা নগরী হিসেবে গড়ে তুলতে এবং এর অংশ হিসেবে বির্তক প্রতিযোগীতাকে চলমান রেখেছেন।
বিতর্ক প্রতিযোগীতা শেষে সকল প্রতিযোগীকে ফাউন্ডেশনের পক্ষ থেকে পুরস্কার বিতরণ করা হয়।


















