
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশবাসী সহ চাটখিল উপজেলার সর্বস্তরের জনসাধারণ ও প্রবাসে অবস্থানরত সকলের প্রতি আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন চাটখিল পৌরসভা যুবদল নেতা হাজি বেলায়েত ।
এক শুভেচ্ছা বার্তায় হাজি বেলায়েত বলেন, “ঈদুল আজহার আনন্দ ছড়িয়ে পড়ুক প্রতিটি মানুষের মাঝে। এই ঈদ হোক ত্যাগ, ভালোবাসা ও মানবিক মূল্যবোধের প্রতীক। ঈদ শুধু আনন্দের উৎসব নয়, এটি সাম্য, সহানুভূতি ও আত্মত্যাগের এক মহান মিলনমেলা।”
তিনি বলেন, “আমাদের ঐক্যই হতে পারে ভবিষ্যতের শক্তি। আসুন, ঈদের পবিত্রতা ধারণ করে মানবিক, উন্নত ও গণতান্ত্রিক বাংলাদেশের পথে সবাই একসঙ্গে এগিয়ে যাই।”
















