
👤 নিউজ ডেস্ক:
চাটখিল উপজেলাবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন চাটখিল উপজেলার কৃতি সন্তান, সাবেক ছাত্রনেতা,বিশিষ্ট সমাজসেবক এইচ এম ফারুক।
এক শুভেচ্ছা বার্তায় তিনি সবাইকে আনন্দ ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে ঈদ পালনের আহ্বান জানান।
রবিবার (৩০ মার্চ) গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এইচ এম ফারুক বলেন, দীর্ঘ এক মাস পবিত্র মাহে রমজানের সিয়াম সাধনার পর এসেছে মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় অনুষ্ঠান ঈদ-উল ফিতর। চাটখিলবাসী তথা বিশ্বের বিভিন্ন দেশে অবস্থানকারী প্রবাসীরাসহ জাতি-ধর্ম নির্বিশেষে সকল শ্রেণী-পেশার মানুষকে আমি পবিত্র ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা জানাচ্ছি।
ঈদ শুভেচ্ছা বার্তায় এইচ এম ফারুক বলেন,সাম্প্রতিক সময়ে বিশ্ব পরিস্থিতি এখন নাজুক। দেশ একটি পরিবর্তিত সময়ের মধ্য দিয়ে যাচ্ছে। এখন সময় সবাই মিলে দেশকে এগিয়ে নিয়ে যাওয়া।’দেশ ও জণগণের সার্বভৌমত্ব রক্ষায় তিনি সবাইকে দেশ প্রেমে উদ্ভুদ্ধ হয়ে একটি সোনার বাংলাদেশ গড়তে ভূমিকা রাখার আহ্বান জানান।
সেই সাথে ঈদের আনন্দ সবাই সবার সাথে ভাগাভাগি করে নেওয়ারও উদার্ত্ত আহ্বান জানান তিনি।
















