স্টাফ রিপোর্টার:

সরকারি চাকরির প্রস্তুতিতে বাংলা ভাষা ও সাহিত্য নিয়ে চিন্তার দিন শেষ। ১০ম থেকে ২০তম গ্রেডের চাকরিপ্রার্থীদের জন্য বাজারে চলে এলো তুমুল জনপ্রিয় ও পরীক্ষার্থীদের আস্থার প্রতীক ‘অনিরুদ্ধ’ (বাংলা ভাষা ও সাহিত্য সাজেশন) বইটির বহুল প্রতীক্ষিত ৩য় সংস্করণ। বিগত পরীক্ষাগুলোতে সর্বাধিক প্রশ্ন কমন পড়ার অভাবনীয় রেকর্ড নিয়ে সম্পূর্ণ নতুন ও আপডেটেড রূপে বইটি এখন বাজারে পাওয়া যাচ্ছে।

​সংশ্লিষ্টরা জানিয়েছেন, চাকরিপ্রার্থীদের শেষ মুহূর্তের প্রস্তুতিকে আরও নিখুঁত ও গোছানো করতে এবারের সংস্করণে ব্যাপক পরিবর্তন আনা হয়েছে। অপ্রয়োজনীয় তথ্যের ভিড় এড়িয়ে, শুধু পরীক্ষায় আসার মতো অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন ও সাজেশনের ওপর ভিত্তি করে মাত্র ১৬৮ পৃষ্ঠার এই সংক্ষিপ্ত বইটি সাজানো হয়েছে। ফলে চাকরিপ্রার্থীরা অল্প সময়ে ও সহজে পুরো সিলেবাস রিভিশন করতে পারবেন।

​এবারের ৩য় সংস্করণের বিশেষ আকর্ষণ হিসেবে যুক্ত করা হয়েছে সম্পূর্ণ নতুন ১০টি স্পেশাল মডেল টেস্ট। সব মিলিয়ে বইটিতে এখন রয়েছে সর্বমোট ৩০টি পূর্ণাঙ্গ মডেল টেস্ট, যা পরীক্ষার্থীদের আত্মবিশ্বাস বহুগুণ বাড়িয়ে দেবে। ১০ম থেকে ২০তম গ্রেডের যেকোনো সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের চাকরি পরীক্ষার বাংলা অংশের শতভাগ প্রস্তুতির জন্য এই একটি বই-ই যথেষ্ট বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

​বর্তমানে বইটি অনলাইন এবং অফলাইন—উভয় মাধ্যমেই একযোগে পাওয়া যাচ্ছে। ঘরে বসে সহজেই রকমারি (rokomari.com), মামুন বুকস (mamunbooks.com) এবং বিডি বুকস (bdbooks.net) থেকে বইটি অর্ডার করা যাচ্ছে।

​এছাড়া সরাসরি লাইব্রেরি থেকে সংগ্রহ করতে ঢাকার নীলক্ষেতের মেঘলা লাইব্রেরি, ইব্রাহিম লাইব্রেরি, নাহার বুকস্‌, মাইশা বুকস্‌ ও বেসিক লাইব্রেরি এবং বাংলাবাজারের সুমুনা লাইব্রেরি, জয়স্টার ও প্রমিজ বুকসে যোগাযোগ করা যাবে।

​চাকরির তীব্র প্রতিযোগিতার বাজারে নিজেকে এগিয়ে রাখতে এবং বাংলা অংশের প্রশ্ন কমন পাওয়ার শতভাগ নিশ্চয়তায় আজই ‘অনিরুদ্ধ’ সংগ্রহ করার পরামর্শ দিয়েছেন সফল পরীক্ষার্থীরা।

আরও জানতে চোখ রাখুন…

Facebook Comments Box