চন্দনাইশে ইটভাটা গিলে খাচ্ছে বন ও ফসলি জমি, প্রশাসনের ‘নীরবতা’ নিয়ে প্রশ্ন

স ম জিয়াউর রহমান, বিডিনিউজ24.com::

দক্ষিণ চট্টগ্রামের চন্দনাইশে আইন অমান্য করে চলছে ৩০টির বেশি ইটভাটা, যার মধ্যে পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র আছে মাত্র দুটির। বন উজাড় করে কাঠ পোড়ানো এবং ফসলি জমির উপরিভাগের মাটি (টপ সয়েল) ব্যবহারের মহোৎসব চললেও স্থানীয় প্রশাসনের ‘রহস্যজনক’ নীরবতা নিয়ে প্রশ্ন তুলেছেন পরিবেশবাদীরা।

সরেজমিনে উপজেলার কাঞ্চননগর রেলস্টেশন সংলগ্ন কেবিএম ইটভাটাসহ বিভিন্ন এলাকায় দেখা গেছে, জিগজ্যাগ চিমনি থাকলেও জ্বালানি হিসেবে কয়লার পরিবর্তে বনের কাঠ স্তূপ করে রাখা হয়েছে। স্থানীয়দের অভিযোগ, রাতে ট্রাকে ট্রাকে বনের কাঠ আসে এসব ভাটায়। মূলত বাজারে কয়লার দাম টনপ্রতি ১৬-২০ হাজার টাকা হলেও মাত্র ৫-৬ হাজার টাকায় কাঠ পাওয়া যাওয়ায় মালিকরা এই অবৈধ পথ বেছে নিয়েছেন।

​ইট প্রস্তুত ও ভাটা স্থাপন আইন অনুযায়ী, সংরক্ষিত বনাঞ্চল ও জনবসতির তিন কিলোমিটারের মধ্যে ভাটা স্থাপন নিষিদ্ধ। কিন্তু চন্দনাইশে অধিকাংশ ভাটাই গড়ে তোলা হয়েছে পাহাড়ের কোল ঘেঁষে। এতে সহজে পাহাড়ের মাটি ও বনের কাঠ ব্যবহারের সুযোগ পাচ্ছে মালিকরা।

​পরিবেশ সংগঠন ‘গ্রীন চট্টগ্রাম অ্যালায়েন্স’-এর সদস্য সচিব স ম জিয়াউর রহমান বলেন, “ইটভাটার ধোঁয়া ও সালফারের কারণে কৃষি জমি উর্বরতা হারাচ্ছে, জলজ প্রাণী বিলুপ্ত হচ্ছে। প্রশাসন রহস্যজনক কারণে এখানে চুপ, অথচ পার্শ্ববর্তী সাতকানিয়া বা লোহাগাড়ায় নিয়মিত অভিযান চলছে।”

​অভিযোগের কেন্দ্রে রয়েছেন উপজেলা ইটভাটা মালিক সমিতির সভাপতি আব্দুর রহিম বাদশা। অভিযোগ রয়েছে, ৫ অগাস্টের পটপরিবর্তনের পর তিনি আরও বেপরোয়া হয়ে উঠেছেন। আগে একটি ভাটার মালিক থাকলেও বর্তমানে তিনি ৪টি ভাটার নিয়ন্ত্রণ করছেন। মালিকদের একটি অংশের দাবি, সাবেক এক প্রভাবশালী মন্ত্রীর ঘনিষ্ঠ এই নেতা বর্তমান পরিস্থিতিতেও প্রভাব খাটিয়ে প্রশাসনকে ‘ম্যানেজ’ করে রাখছেন। এমনকি তাঁর মালিকানাধীন ভাটায় প্রশাসনের কর্মকর্তারা সহজে প্রবেশ করেন না বলেও অভিযোগ উঠেছে।

​দোহাজারী রেঞ্জের বর্তমান রেঞ্জার মনোয়ার ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমি নতুন যোগদান করেছি। অনিয়মের খবর সংগ্রহ করছি, দ্রুতই বনবিভাগের পক্ষ থেকে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

​চন্দনাইশ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রাজিব হোসেন বলেন, “অবৈধ ইটভাটা উচ্ছেদে জেলা পরিবেশ অধিদপ্তর থেকে একটি শিডিউল দেওয়া থাকে। সেই অনুযায়ী খুব শীঘ্রই চন্দনাইশে অভিযান পরিচালনা করা হবে। তথ্য সংগ্রহ করা হচ্ছে, কাউকে ছাড় দেওয়া হবে না।”

আরও পড়ুন…

Facebook Comments Box
  • Related Posts

    ডেঙ্গুতে অন্তঃসত্ত্বা নারীর মৃত্যু, বাঁচানো যায়নি ৯ মাসের গর্ভের শিশুকেও
    • adminadmin
    • সেপ্টেম্বর ১৭, ২০২৬

      এ.কে পলাশ,কুমিল্লা প্রতিনিধি।। ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা গেছেন কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের বাংলা বিভাগের শিক্ষার্থী নূর জাহান। মৃত্যুর সময় তিনি ৯ মাসের অন্তঃসত্ত্বা ছিলেন। আজ বুধবার ভোর ৫টার দিকে…

    Continue reading
    বেগমগঞ্জের ঘাটলা উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা
    • adminadmin
    • সেপ্টেম্বর ১৭, ২০২৬

      বি. চৌধুরী তুহিন নোয়াখালী প্রতিনিধিঃ নোয়াখালী বেগমগঞ্জের ঐতিহ্যবাহী ঘাটলা উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান ১৬ সেপ্টেম্বর দিনব্যাপী বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে…

    Continue reading

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    সাম্প্রতিক

    ডেঙ্গুতে অন্তঃসত্ত্বা নারীর মৃত্যু, বাঁচানো যায়নি ৯ মাসের গর্ভের শিশুকেও

    • By admin
    • সেপ্টেম্বর ১৭, ২০২৬
    • 51 views
    ডেঙ্গুতে অন্তঃসত্ত্বা নারীর মৃত্যু, বাঁচানো যায়নি ৯ মাসের গর্ভের শিশুকেও

    বেগমগঞ্জের ঘাটলা উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

    • By admin
    • সেপ্টেম্বর ১৭, ২০২৬
    • 57 views
    বেগমগঞ্জের ঘাটলা উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

    কুমিল্লায় বোন-ভাতিজাকে কুপিয়ে হত্যা, মূল আসামিসহ গ্রেপ্তার-৩

    • By admin
    • সেপ্টেম্বর ১৬, ২০২৬
    • 49 views
    কুমিল্লায় বোন-ভাতিজাকে কুপিয়ে হত্যা, মূল আসামিসহ গ্রেপ্তার-৩

    নোয়াখালীর মুছাপুরে ডিলার নিয়োগে গাফিলতি গণমাধ্যমের খবরে জেলা কর্মকর্তার হস্তক্ষেপে অবসান  

    • By admin
    • সেপ্টেম্বর ১৬, ২০২৬
    • 93 views
    নোয়াখালীর মুছাপুরে ডিলার নিয়োগে গাফিলতি গণমাধ্যমের খবরে জেলা কর্মকর্তার হস্তক্ষেপে অবসান  

    বেগমগঞ্জ উপজেলা প্রশাসনের নিজস্ব উদ্যোগ “আই ক্যাম্পাস ম্যানেজমেন্ট সিস্টেম”কর্মশালা অনুষ্ঠিত

    • By admin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬
    • 68 views
    বেগমগঞ্জ উপজেলা প্রশাসনের নিজস্ব উদ্যোগ “আই ক্যাম্পাস ম্যানেজমেন্ট সিস্টেম”কর্মশালা অনুষ্ঠিত

    কুমিল্লায় অটোরিকশা ছিনতাই ও হত্যা‘কিলার’ মানিক গ্রেপ্তার,২ চালকের হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন 

    • By admin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬
    • 54 views
    কুমিল্লায় অটোরিকশা ছিনতাই ও হত্যা‘কিলার’ মানিক গ্রেপ্তার,২ চালকের হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন 

    কুমিল্লায় আইন-শৃঙ্খলা, দুর্নীতি ও মাদক নিয়ন্ত্রণ নিয়ে মতবিনিময় সভা

    • By admin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬
    • 63 views
    কুমিল্লায় আইন-শৃঙ্খলা, দুর্নীতি ও মাদক নিয়ন্ত্রণ নিয়ে মতবিনিময় সভা

    রাজস্থান পৌর নির্বাচন: বিজেপির জয়, দ্বিতীয় কংগ্রেস

    • By admin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬
    • 52 views
    রাজস্থান পৌর নির্বাচন: বিজেপির জয়, দ্বিতীয় কংগ্রেস

    নানিয়ারচরে পাহাড় ও সমতলের তরুণদের নিয়ে সেনাবাহিনীর মোবাইল সার্ভিসিং প্রশিক্ষণ শুরু

    • By admin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬
    • 56 views
    নানিয়ারচরে পাহাড় ও সমতলের তরুণদের নিয়ে সেনাবাহিনীর মোবাইল সার্ভিসিং প্রশিক্ষণ শুরু

    কালুরঘাট সেতু নির্মাণে বিলম্ব দ্রুত দৃশ্যমান কাজের দাবিতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চায় চট্টগ্রাম নাগরিক ফোরাম

    • By admin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬
    • 55 views
    কালুরঘাট সেতু নির্মাণে বিলম্ব দ্রুত দৃশ্যমান কাজের দাবিতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চায় চট্টগ্রাম নাগরিক ফোরাম

    রাস্তায় দুর্ভোগ কমাতে নিজ উদ্যোগে সংস্কার করলেন ছাত্রদল নেতা জিহাদ

    • By admin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬
    • 58 views
    রাস্তায় দুর্ভোগ কমাতে নিজ উদ্যোগে সংস্কার করলেন ছাত্রদল নেতা জিহাদ

    মাদক ব্যবসায়ী না থাকলে সেবনকারীও থাকবে না: বেগমগঞ্জে মাদক ও অপরাধবিরোধী সমাবেশে ওসি

    • By admin
    • সেপ্টেম্বর ১৪, ২০২৬
    • 72 views
    মাদক ব্যবসায়ী না থাকলে সেবনকারীও থাকবে না: বেগমগঞ্জে মাদক ও অপরাধবিরোধী সমাবেশে ওসি

    জনসেবায় অনড় মীরওয়ারিশপুরের দুই বারের মেম্বার পরানী, পাশে চান এলাকাবাসী

    • By admin
    • সেপ্টেম্বর ১৪, ২০২৬
    • 78 views
    জনসেবায় অনড় মীরওয়ারিশপুরের দুই বারের মেম্বার পরানী, পাশে চান এলাকাবাসী

    শিক্ষার আলোয় আলোকিত সেনবাগ, মেধাবীদের নিয়ে সৈয়দ হারুন ফাউন্ডেশনের মেধা উৎসব

    • By admin
    • সেপ্টেম্বর ১৪, ২০২৬
    • 71 views
    শিক্ষার আলোয় আলোকিত সেনবাগ, মেধাবীদের নিয়ে সৈয়দ হারুন ফাউন্ডেশনের মেধা উৎসব