
নিউজ ডেস্ক:
চট্টগ্রাম বন্দরে ১২০০ টন কাঁচামাল নিয়ে জাহাজডুবির ঘটনা ঘটেছে। বঙ্গোপসাগর ওকর্ণফুলী নদীর মোহনায় বন্দর সীমানায় যান্ত্রিক ত্রুটির কবলে পড়া জাহাজটি প্রায় ডুবেগেছে। বন্দর চ্যানেলে আসা–যাওয়ার কাছাকাছি স্থানে জাহাজটি ডুবে থাকলেও এতেআপাতত সমস্যা হচ্ছে না বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
শুক্রবার রাতে এমভি জায়ান নামে লাইটারেজ জাহাজটিতে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়।শনিবার সকালে এটি উপকূলে নিয়ে আসার পথে পতেঙ্গা সমুদ্রসৈকতের কাছাকাছিস্থানে ডুবে যায়।
বন্দরের সচিব ওমর ফারুক জানান, বন্দরের বহির্নোঙর থেকে ১২০০ টন সিরামিকশিল্পের কাঁচামাল (বল ক্লে) খালাস করে জাহাজটি ঢাকার উদ্দেশে রওনা দিয়েছিল।কিন্তু মাঝপথে ডুবে যাওয়ায় এর সব পণ্য নষ্ট হয়ে গেছে। তবে এতে বন্দর চ্যানেল দিয়েঅন্যান্য জাহাজ আসা–যাওয়ার ক্ষেত্রে কোনো সমস্যা হচ্ছে না।
জাহাজটির মালিক সংস্থা জায়ান শিপিং লাইন্সের অপারেশন অফিসার কাজীমোহাম্মদ শিবলু বলেন, শুক্রবার রাত ৮টার দিকে জাহাজটি স্টিয়ারিং ফেইল করে।ইঞ্জিনেও ত্রুটি দেখা দেয়। সেই অবস্থায় এটি স্থির রাখা হয়। সকালে সেটি তীরের দিকেনিয়ে আসার সময় অর্ধেকেরও বেশি ডুবে যায়। দুর্ঘটনার সময় জাহাজে থাকা ১৩নাবিক নিরাপদে আছেন।
লাইটারেজ শ্রমিক ইউনিয়নের সচিব এম এ রনি জানান, জাহাজটি নেভাল একাডেমিরকাছাকাছি আসার পর চরে আটকে তলা ফেটে যায়। এতে নিচে দিয়ে তিনটি হ্যাচেইপানি প্রবেশ করতে শুরু করে। এক পর্যায়ে প্রায় ৯০ শতাংশ ডুবে যায়।
সংবাদটি শেয়ার করুন
আরও পড়ুন…
















