চট্টগ্রামে হেযবুত তওহীদের কর্মী সম্মেলন অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক:

চট্টগ্রামে হেযবুত তওহীদের কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার(৮ নভেম্বর) সকালে চট্টগ্রাম জামালখান প্রেসক্লাবের জুলাই স্মৃতি হলে এই আয়োজন করা হয়।

মুখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় শিক্ষা ও প্রশিক্ষণ বিভাগের সহ-সম্পাদক রাকিব আল হাসান। বক্তব্যে আন্তর্জাতিক ও বাংলাদেশের বাস্তব পরিস্থিতি তুলে ধরেন। তিনি বলেন, সুদানে আজ গণহত্যা চলছে, ফিলিস্তিনে নির্বিচারে নারী-শিশুদের হত্যা করা হচ্ছে। মিয়ানমারের মোসলমানদের নিজেদের দেশ থেকে বের করে দেওয়া হয়েছে। সারা বিশ্বে জোরপূর্বক বাস্তুচ্যুত ১২ কোটি ২০ লাখেরও বেশি মানুষ।

বাংলাদেশের বর্তমান পরিস্থিতি তুলে ধরে তিনি বলেন- শান্তির আশায় আমরা সরকার পরিবর্তন করছি কিন্তু সমস্যা আমাদের জীবনবব্যবস্থায়। সর্বশেষ ২০২৪ সালের জুলাইতে শান্তির আশায় স্বৈরাচারের পতন ঘটানো হলো। তবে সেই কাঙ্খিত শান্তি আসেনি। পরিসংখ্যান বলছে গত নয় মাসে দুই হাজার ৯১১ জন খুন হয়েছে। পুলিশ সদর দপ্তরের তথ্য অনুসারে, চলতি বছরের জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত দেশ জুড়ে অন্তত ৩০১ নারী-পুরুষ ও শিশুর মরদেহ উদ্ধার হয়েছে। এদের মধ্যে ২০৯ জনের পরিচয় জানা গেছে, বাকি ৯২ জন এখনো ‘অজ্ঞাতপরিচয়’। গত বছর নদী থেকে অন্তত ৪৪০টি মরদেহ উদ্ধার হয়েছিল, যার মধ্যে ১৪১ জনের পরিচয় এখনো শনাক্ত হয়নি। এই হচ্ছে দেশের বর্তমান চিত্র। শান্তির জন্য গণঅভ্যুত্থান হয়ে গেলো কিন্তু শান্তি আসে নাই। আসন্ন ফেব্রয়ারী মাসে দেশে নির্বাচনের সম্ভাবনা রয়েছে। সেই নির্বাচনের মাধ্যমে আমরা শান্তির আশা করছি। এ যেন মাকাল ফলের গাছ লাগিয়ে আম খাওয়ার আশা করার মত অসম্ভব কল্পনা করছি।

আল্লাহর দেওয়া জীবনব্যবস্থা এই পরিস্থিতি থেকে পরিত্রাণ ও শান্তির একমাত্র পথ উল্লেখ করে তিনি বলেন- আমরা ব্রিটিশদের দেওয়া মানবচরিত্র গণতান্ত্রিক জীবনব্যবস্থা অন্ধ ভাবে অনুকরণ করছি। তবে এই ত্রুটিপূর্ণ জীবনব্যবস্থা দিয়ে কখনোই শান্তি আসবে না। শান্তি প্রতিষ্ঠার জন্য আল্লাহর দেওয়া নির্ভূল জীবনব্যবস্থার বিকল্প নেই। কোরআনকে মৌলিক ভিত্তি ধরে হেযবুত তওহীদের এমাম হোসাইন মোহাম্মদ সেলিম তওহীদ ভিত্তিক আধুনিক রাষ্ট্রব্যবস্থা নামক একটি বই লিখছেন। সেই বইতে জাতির সামনে ইসলামের মাধ্যমে যাবতীয় সমস্যা সমাধানের পথ তুলে ধরা হয়েছে। মুখ্য আলোচক জনগণকে মাকালফল নামক গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থা বাদ দিয়ে আল্লাহর দেওয়া জীবনব্যবস্থা গ্রহণের মাধ্যমে সমাজে শান্তি প্রতিষ্ঠার আহবান জানান।

সংগঠনটির চট্টগ্রাম জেলা সভাপতি নজরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক ও বিভাগীয় আমির মাহাবুব আলম। বক্তব্যে তিনি বলেন- বিট্রিশরা ২০০ বছর আমাদেরকে শাসন করেছে। তারা গণতন্ত্রের মাধ্যমে আমাদের শাসন করেনি। তবে চলে যাওয়ার আগে আমাদের ওপরে বিভক্তির গণতন্ত্র চাপিয়ে দিয়ে গিয়েছে। গণতন্ত্রের নামে হানাহানি করতে করতে আজকে দেশ অগ্নিগর্ভে পরিনত হয়েছে। এই অবস্থা থেকে মুক্তির একমাত্র পথ রয়েছে হেযবুত তওহীদের কাছে। বিপ্লবের মন্ত্রে উজ্জীবিত হয়ে তিনি চট্টগ্রামে হেযবুত তওহীদের ১৩টি ইউনিটের সকল সদস্যদের জেলার সর্বস্তরের মানুষের কাছে এই মুক্তির পথ তুলে ধরতে আহবান জানান।

কর্মী সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হেযবুত তওহীদের গণমাধ্যম ও যোগাযোগ সম্পাদক শারমিন সুলতানা চৈতি। তিনি বলেন- দেশ আজ এমন পরিস্থিতিতে এসে দাঁড়িয়েছে যে একজন মা তার গর্ভের সন্তানকে চিরকুট লিখে ফেলে দিয়ে যাচ্ছে। এমন অবস্থা থেকে মুক্তির জন্য, মানবজাতির মুক্তির জন্য চট্টগ্রামে সকল নারী-পুরুষ সদস্যদের মাঠে থেকে কাজ করতে উজ্জীবিত করেন।

বিশেষ অতিথিদের মধ্যে আরো উপস্থিত ছিলেন- চট্টগ্রাম আঞ্চলিক আমির মোঃ সেলিম হোসেন, চট্টগ্রাম বিভাগীয় নারী সম্পাদক জোবাইদা আক্তার বেবি, চট্টগ্রামের জেলা সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম বোরহান, জেলা নারী সম্পাদক আমতুল্লাহ বিনতে নজরুল প্রমুখ।

জোরারগঞ্জ থানা আমির এম জসিম উদ্দিন ভুঁইয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, আনোয়ারা থানা আমির মোঃ দেলোয়ার হোসেন, ইপিজেড থানা আমির মোঃ ফারুক হোসেন, পতেঙ্গা থানা আমির মোঃ রিয়াজ খান, কোতোয়ালি থানা আমির মোঃ বেল্লাল হোসেন, মিরসরাই থানা আমির মোঃ মহিবুল্লাহ রহমান, সীতাকুণ্ড থানা আমির আকলিমা আক্তার, রাঙ্গামাটি থানা আমির হাবিবুর রহমান, পাহাড়তলী থানা আমির ইকবাল হোসেন, ডাবলমুরিং ও খুলশী থানা আমির মোঃ ফরহাদ হোসেন।

কর্মী সম্মেলনে বক্তাদের বক্তব্য শেষে পরিচিত সভা অনুষ্ঠিত হয়। সেখানে জেলার বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীলদের সাথে সাধারন সদস্যদের পরিচয় করিয়ে দেওয়া হয়। অনুষ্ঠানে হেযবুত তওহীদের কয়েক হাজার সদস্য উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
  • Related Posts

    ডেঙ্গুতে অন্তঃসত্ত্বা নারীর মৃত্যু, বাঁচানো যায়নি ৯ মাসের গর্ভের শিশুকেও
    • adminadmin
    • সেপ্টেম্বর ১৭, ২০২৬

      এ.কে পলাশ,কুমিল্লা প্রতিনিধি।। ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা গেছেন কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের বাংলা বিভাগের শিক্ষার্থী নূর জাহান। মৃত্যুর সময় তিনি ৯ মাসের অন্তঃসত্ত্বা ছিলেন। আজ বুধবার ভোর ৫টার দিকে…

    Continue reading
    বেগমগঞ্জের ঘাটলা উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা
    • adminadmin
    • সেপ্টেম্বর ১৭, ২০২৬

      বি. চৌধুরী তুহিন নোয়াখালী প্রতিনিধিঃ নোয়াখালী বেগমগঞ্জের ঐতিহ্যবাহী ঘাটলা উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান ১৬ সেপ্টেম্বর দিনব্যাপী বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে…

    Continue reading

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    সাম্প্রতিক

    ডেঙ্গুতে অন্তঃসত্ত্বা নারীর মৃত্যু, বাঁচানো যায়নি ৯ মাসের গর্ভের শিশুকেও

    • By admin
    • সেপ্টেম্বর ১৭, ২০২৬
    • 52 views
    ডেঙ্গুতে অন্তঃসত্ত্বা নারীর মৃত্যু, বাঁচানো যায়নি ৯ মাসের গর্ভের শিশুকেও

    বেগমগঞ্জের ঘাটলা উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

    • By admin
    • সেপ্টেম্বর ১৭, ২০২৬
    • 59 views
    বেগমগঞ্জের ঘাটলা উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

    কুমিল্লায় বোন-ভাতিজাকে কুপিয়ে হত্যা, মূল আসামিসহ গ্রেপ্তার-৩

    • By admin
    • সেপ্টেম্বর ১৬, ২০২৬
    • 50 views
    কুমিল্লায় বোন-ভাতিজাকে কুপিয়ে হত্যা, মূল আসামিসহ গ্রেপ্তার-৩

    নোয়াখালীর মুছাপুরে ডিলার নিয়োগে গাফিলতি গণমাধ্যমের খবরে জেলা কর্মকর্তার হস্তক্ষেপে অবসান  

    • By admin
    • সেপ্টেম্বর ১৬, ২০২৬
    • 95 views
    নোয়াখালীর মুছাপুরে ডিলার নিয়োগে গাফিলতি গণমাধ্যমের খবরে জেলা কর্মকর্তার হস্তক্ষেপে অবসান  

    বেগমগঞ্জ উপজেলা প্রশাসনের নিজস্ব উদ্যোগ “আই ক্যাম্পাস ম্যানেজমেন্ট সিস্টেম”কর্মশালা অনুষ্ঠিত

    • By admin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬
    • 69 views
    বেগমগঞ্জ উপজেলা প্রশাসনের নিজস্ব উদ্যোগ “আই ক্যাম্পাস ম্যানেজমেন্ট সিস্টেম”কর্মশালা অনুষ্ঠিত

    কুমিল্লায় অটোরিকশা ছিনতাই ও হত্যা‘কিলার’ মানিক গ্রেপ্তার,২ চালকের হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন 

    • By admin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬
    • 55 views
    কুমিল্লায় অটোরিকশা ছিনতাই ও হত্যা‘কিলার’ মানিক গ্রেপ্তার,২ চালকের হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন 

    কুমিল্লায় আইন-শৃঙ্খলা, দুর্নীতি ও মাদক নিয়ন্ত্রণ নিয়ে মতবিনিময় সভা

    • By admin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬
    • 64 views
    কুমিল্লায় আইন-শৃঙ্খলা, দুর্নীতি ও মাদক নিয়ন্ত্রণ নিয়ে মতবিনিময় সভা

    রাজস্থান পৌর নির্বাচন: বিজেপির জয়, দ্বিতীয় কংগ্রেস

    • By admin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬
    • 52 views
    রাজস্থান পৌর নির্বাচন: বিজেপির জয়, দ্বিতীয় কংগ্রেস

    নানিয়ারচরে পাহাড় ও সমতলের তরুণদের নিয়ে সেনাবাহিনীর মোবাইল সার্ভিসিং প্রশিক্ষণ শুরু

    • By admin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬
    • 56 views
    নানিয়ারচরে পাহাড় ও সমতলের তরুণদের নিয়ে সেনাবাহিনীর মোবাইল সার্ভিসিং প্রশিক্ষণ শুরু

    কালুরঘাট সেতু নির্মাণে বিলম্ব দ্রুত দৃশ্যমান কাজের দাবিতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চায় চট্টগ্রাম নাগরিক ফোরাম

    • By admin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬
    • 56 views
    কালুরঘাট সেতু নির্মাণে বিলম্ব দ্রুত দৃশ্যমান কাজের দাবিতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চায় চট্টগ্রাম নাগরিক ফোরাম

    রাস্তায় দুর্ভোগ কমাতে নিজ উদ্যোগে সংস্কার করলেন ছাত্রদল নেতা জিহাদ

    • By admin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬
    • 58 views
    রাস্তায় দুর্ভোগ কমাতে নিজ উদ্যোগে সংস্কার করলেন ছাত্রদল নেতা জিহাদ

    মাদক ব্যবসায়ী না থাকলে সেবনকারীও থাকবে না: বেগমগঞ্জে মাদক ও অপরাধবিরোধী সমাবেশে ওসি

    • By admin
    • সেপ্টেম্বর ১৪, ২০২৬
    • 73 views
    মাদক ব্যবসায়ী না থাকলে সেবনকারীও থাকবে না: বেগমগঞ্জে মাদক ও অপরাধবিরোধী সমাবেশে ওসি

    জনসেবায় অনড় মীরওয়ারিশপুরের দুই বারের মেম্বার পরানী, পাশে চান এলাকাবাসী

    • By admin
    • সেপ্টেম্বর ১৪, ২০২৬
    • 79 views
    জনসেবায় অনড় মীরওয়ারিশপুরের দুই বারের মেম্বার পরানী, পাশে চান এলাকাবাসী

    শিক্ষার আলোয় আলোকিত সেনবাগ, মেধাবীদের নিয়ে সৈয়দ হারুন ফাউন্ডেশনের মেধা উৎসব

    • By admin
    • সেপ্টেম্বর ১৪, ২০২৬
    • 72 views
    শিক্ষার আলোয় আলোকিত সেনবাগ, মেধাবীদের নিয়ে সৈয়দ হারুন ফাউন্ডেশনের মেধা উৎসব