চট্টগ্রামে সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে কুমিল্লায় মানববন্ধন

এ.কে পলাশ কুমিল্লা প্রতিনিধি।।

চট্টগ্রামে সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে কুমিল্লায় মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ১১টায় কুমিল্লা প্রেসক্লাবের সামনে কুমিল্লায় কর্মরত সাংবাদিকরা এ কর্মসূচি পালন করেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, গত ৫ অক্টোবর চট্টগ্রামের সীতাকুণ্ডের জঙ্গল সেলিমপুর এলাকায় সংবাদ সংগ্রহের সময় স্থানীয় সন্ত্রাসী শুক্কুরের নেতৃত্বে একদল দুর্বৃত্তরা এখন টেলিভিশনের চট্টগ্রাম ব্যুরো প্রধান হোসাইন জিয়াদ ও ক্যামেরাপার্সন পারভেজের ওপর অতর্কিত হামলা চালায়। এতে তারা গুরুতর আহত হন। হামলাকারীরা এ সময় ক্যামেরা ভাঙচুর ও সরঞ্জাম ছিনিয়ে নেয়। এই ঘটনার প্রতিবাদে ও হামলাকারীদের দ্রুত গ্রেফতারের দাবিতে কুমিল্লার সাংবাদিকরা মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশের আয়োজন করেন।

বক্তারা বলেন, দেশে সাংবাদিকদের ওপর হামলার ঘটনা বেড়েই চলছে। একের পর এক হামলার ঘটনা ঘটলেও বিচার হচ্ছে না। তারা অবিলম্বে চট্টগ্রামে এখন টিভির ব্যুরো প্রধান হোসাইন জিয়াদ ও ক্যামেরাপার্সনের ওপর হামলাকারীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

বক্তারা আরও বলেন, সাংবাদিকদের ওপর হামলা ভালো লক্ষণ নয়। রাষ্ট্রের উচিত সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা ও সাংবাদিক সুরক্ষা আইন বাস্তবায়ন করা। এ ধরনের ঘটনা অব্যাহত থাকলে মাঠ পর্যায়ে সাংবাদিকতা কঠিন হয়ে পড়বে, যা গণতন্ত্র ও রাষ্ট্রের জন্য হুমকি।
প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করেন, কুমিল্লা প্রেসক্লাবের সভাপতি কাজী এনামুল হক ফারুক। কুমিল্লা সাংবাদিক কল্যাণ সমিতির সভাপতি ওমর ফারুক তাপসের সঞ্চালনায় এসময় বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জাহিদ হাসান, সাবেক সভাপতি মাসুক আলতাফ চৌধুরী, সিনিয়র সাংবাদিক খায়রুল আহসান মানিক, এখন টিভির কুমিল্লা ব্যুরো প্রধান খালেদ সাইফুল্লাহ, ব্যুরো রিপোর্টার মাসুদ আলম, টেলিভিশন জার্নালিষ্ট এসোসিয়েশনের সভাপতি একুশে টিভির প্রতিনিধি হুমায়ুন কবির রনি, দৈনিক ভোরের সূর্যোদয় সম্পাদক এম ফিরোজ মিয়া, কুমিল্লা প্রেসক্লাবের যুগ্ম সাধারন সম্পাদক ও সময় টিভির বাহার রায়হান, জনকণ্ঠের প্রতিনিধি ও সিনিয়র সাংবাদিক মীর শাহ আলম, প্রথম আলোর আব্দুর রহমান, এনটিভির কুমিল্লা প্রতিনিধি মাহফুজ নান্টু প্রমুখ।

মানববন্ধনে উপস্থিত ছিলেন সমকালের স্টাফ রিপোর্টার ও দৈনিক কুমিল্লার কন্ঠ সম্পাদক কামাল উদ্দিন, যমুনা টিভির ব্যুরো প্রধান খোকন চৌধুরী, প্রতিদিনের বাংলাদেশের ব্যুরো প্রধান দিলিপ মজুমদার, টেলিভিশন জার্নালিষ্ট এসোসিয়েশনের সাধারন সম্পাদক দেলোয়ার হোসাইন আকাইদ, সাংবাদিক ইউনিয়নের সভাপতি শাহআলম শফি, দৈনিক পূর্বাশার সিনিয়র সাংবাদিক মোহাম্মদ শহীদুল্লাহ,কুমিল্লা প্রেসক্লাবের বিজ্ঞান ও প্রযুক্ত বিষয়ক সম্পাদক ও আজকের জীবন কুমিল্লা প্রতিনিধি নেকবর হোসেন, বাংলার আলোড়নের বার্তা সম্পাদক হাবীবুর রহমান খান, কুমিল্লা সাংবাদিক কল্যাণ সমিতির সাধারন সম্পাদক মনির হোসেন, ক্রীড়া সাংবাদিক ফারুক হোসাইন, মাই টিভির প্রতিনিধি আবু মুছা, আমার দেশের জেলা প্রতিনিধি এম হাসান, আজকের পত্রিকার প্রতিনিধি দেলোয়ার হোসাইন আকাঈদ, কুমিল্লার খবরের কাগজের কুমিল্লা প্রতিনিধি জহির শান্ত, দেশ টিভির প্রতিনিধি সুমন কবির, বৈশাখী টিভির আনোয়ার হোসেন, চ্যানেল নাইন প্রতিনিধি আহসান হাবিব পাখী, বাসসের প্রতিনিধি কামরুল হাসান, নয়া দিগন্তের ফাহিম মুনতাছিম, ডেইলি সানের হোসাইন বিল্লাল, জিটিভির মহিউদ্দিন ভূঁইয়া, ঢাকা পোস্টের আরিফ আজগর, আকাশ টিভির সম্পাদক মহিউদ্দিন আকাশ, ডাক প্রতিদিনের আয়েশা আক্তার, জাগরনী টিভির আশিকুর রহমান, এশিয়ান টিভির সৌরভ হাসান, কুমিল্লার কাগজের আলমগীর কবির, বার্তা টুয়েন্টিফোরের রাফি খান, সাংবাদিক ইয়াছিন রোমান, এখন টিভির ভিডিও জার্নালিষ্ট কামরুল হাসান, ফটো সাংবাদিক ফোরকান হোসেন, যমুনা টিভির ক্যামেরাপার্সন সাকিব হাসান, সময় টিভির ক্যামেরাপার্সন খোরশেদ আলম, নিউজ ২৪এর ক্যামেরাপার্সন সাইফুল ইসলাম, মেঘনা টিভির রায়হান, পপুলার টিভির আবদুল মোতালেব সহ বিভিন্ন গনমাধ্যমকর্মী ও সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
চট্টগ্রামের ঘটনার সঙ্গে জড়িত হামলাকারীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জানিয়ে মানববন্ধন সমাপ্ত হয়।

Facebook Comments Box
  • Related Posts

    ডেঙ্গুতে অন্তঃসত্ত্বা নারীর মৃত্যু, বাঁচানো যায়নি ৯ মাসের গর্ভের শিশুকেও
    • adminadmin
    • সেপ্টেম্বর ১৭, ২০২৬

      এ.কে পলাশ,কুমিল্লা প্রতিনিধি।। ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা গেছেন কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের বাংলা বিভাগের শিক্ষার্থী নূর জাহান। মৃত্যুর সময় তিনি ৯ মাসের অন্তঃসত্ত্বা ছিলেন। আজ বুধবার ভোর ৫টার দিকে…

    Continue reading
    বেগমগঞ্জের ঘাটলা উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা
    • adminadmin
    • সেপ্টেম্বর ১৭, ২০২৬

      বি. চৌধুরী তুহিন নোয়াখালী প্রতিনিধিঃ নোয়াখালী বেগমগঞ্জের ঐতিহ্যবাহী ঘাটলা উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান ১৬ সেপ্টেম্বর দিনব্যাপী বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে…

    Continue reading

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    সাম্প্রতিক

    ডেঙ্গুতে অন্তঃসত্ত্বা নারীর মৃত্যু, বাঁচানো যায়নি ৯ মাসের গর্ভের শিশুকেও

    • By admin
    • সেপ্টেম্বর ১৭, ২০২৬
    • 52 views
    ডেঙ্গুতে অন্তঃসত্ত্বা নারীর মৃত্যু, বাঁচানো যায়নি ৯ মাসের গর্ভের শিশুকেও

    বেগমগঞ্জের ঘাটলা উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

    • By admin
    • সেপ্টেম্বর ১৭, ২০২৬
    • 59 views
    বেগমগঞ্জের ঘাটলা উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

    কুমিল্লায় বোন-ভাতিজাকে কুপিয়ে হত্যা, মূল আসামিসহ গ্রেপ্তার-৩

    • By admin
    • সেপ্টেম্বর ১৬, ২০২৬
    • 50 views
    কুমিল্লায় বোন-ভাতিজাকে কুপিয়ে হত্যা, মূল আসামিসহ গ্রেপ্তার-৩

    নোয়াখালীর মুছাপুরে ডিলার নিয়োগে গাফিলতি গণমাধ্যমের খবরে জেলা কর্মকর্তার হস্তক্ষেপে অবসান  

    • By admin
    • সেপ্টেম্বর ১৬, ২০২৬
    • 95 views
    নোয়াখালীর মুছাপুরে ডিলার নিয়োগে গাফিলতি গণমাধ্যমের খবরে জেলা কর্মকর্তার হস্তক্ষেপে অবসান  

    বেগমগঞ্জ উপজেলা প্রশাসনের নিজস্ব উদ্যোগ “আই ক্যাম্পাস ম্যানেজমেন্ট সিস্টেম”কর্মশালা অনুষ্ঠিত

    • By admin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬
    • 69 views
    বেগমগঞ্জ উপজেলা প্রশাসনের নিজস্ব উদ্যোগ “আই ক্যাম্পাস ম্যানেজমেন্ট সিস্টেম”কর্মশালা অনুষ্ঠিত

    কুমিল্লায় অটোরিকশা ছিনতাই ও হত্যা‘কিলার’ মানিক গ্রেপ্তার,২ চালকের হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন 

    • By admin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬
    • 55 views
    কুমিল্লায় অটোরিকশা ছিনতাই ও হত্যা‘কিলার’ মানিক গ্রেপ্তার,২ চালকের হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন 

    কুমিল্লায় আইন-শৃঙ্খলা, দুর্নীতি ও মাদক নিয়ন্ত্রণ নিয়ে মতবিনিময় সভা

    • By admin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬
    • 64 views
    কুমিল্লায় আইন-শৃঙ্খলা, দুর্নীতি ও মাদক নিয়ন্ত্রণ নিয়ে মতবিনিময় সভা

    রাজস্থান পৌর নির্বাচন: বিজেপির জয়, দ্বিতীয় কংগ্রেস

    • By admin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬
    • 52 views
    রাজস্থান পৌর নির্বাচন: বিজেপির জয়, দ্বিতীয় কংগ্রেস

    নানিয়ারচরে পাহাড় ও সমতলের তরুণদের নিয়ে সেনাবাহিনীর মোবাইল সার্ভিসিং প্রশিক্ষণ শুরু

    • By admin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬
    • 56 views
    নানিয়ারচরে পাহাড় ও সমতলের তরুণদের নিয়ে সেনাবাহিনীর মোবাইল সার্ভিসিং প্রশিক্ষণ শুরু

    কালুরঘাট সেতু নির্মাণে বিলম্ব দ্রুত দৃশ্যমান কাজের দাবিতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চায় চট্টগ্রাম নাগরিক ফোরাম

    • By admin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬
    • 56 views
    কালুরঘাট সেতু নির্মাণে বিলম্ব দ্রুত দৃশ্যমান কাজের দাবিতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চায় চট্টগ্রাম নাগরিক ফোরাম

    রাস্তায় দুর্ভোগ কমাতে নিজ উদ্যোগে সংস্কার করলেন ছাত্রদল নেতা জিহাদ

    • By admin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬
    • 58 views
    রাস্তায় দুর্ভোগ কমাতে নিজ উদ্যোগে সংস্কার করলেন ছাত্রদল নেতা জিহাদ

    মাদক ব্যবসায়ী না থাকলে সেবনকারীও থাকবে না: বেগমগঞ্জে মাদক ও অপরাধবিরোধী সমাবেশে ওসি

    • By admin
    • সেপ্টেম্বর ১৪, ২০২৬
    • 73 views
    মাদক ব্যবসায়ী না থাকলে সেবনকারীও থাকবে না: বেগমগঞ্জে মাদক ও অপরাধবিরোধী সমাবেশে ওসি

    জনসেবায় অনড় মীরওয়ারিশপুরের দুই বারের মেম্বার পরানী, পাশে চান এলাকাবাসী

    • By admin
    • সেপ্টেম্বর ১৪, ২০২৬
    • 78 views
    জনসেবায় অনড় মীরওয়ারিশপুরের দুই বারের মেম্বার পরানী, পাশে চান এলাকাবাসী

    শিক্ষার আলোয় আলোকিত সেনবাগ, মেধাবীদের নিয়ে সৈয়দ হারুন ফাউন্ডেশনের মেধা উৎসব

    • By admin
    • সেপ্টেম্বর ১৪, ২০২৬
    • 72 views
    শিক্ষার আলোয় আলোকিত সেনবাগ, মেধাবীদের নিয়ে সৈয়দ হারুন ফাউন্ডেশনের মেধা উৎসব