চট্টগ্রামের কর্ণফুলীতে গ্রীণ চট্টগ্রাম এ্যালায়েন্সের বৃক্ষরোপণ ও চারা বিতরণ

সম জিয়াউর রহমান, চট্টগ্রাম থেকে :
পরিবেশ সংগঠন গ্রীণ চট্টগ্রাম এ্যালায়েন্সের আয়োজনে ও কর্ণফুলী উপজেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার ক্রসিং মোড় থেকে ফকিরনীরহাট পর্যন্ত মহাসড়কের মিডআইল্যান্ডে ও উপজেলা পরিষদের সম্মুখে বৃক্ষরোপণ এবং স্থানীয় জনসাধারণের মাঝে পরিবেশ সংরক্ষণের লক্ষ্যে পরিবেশ সংরক্ষণ সচেতনতা ক্যাম্পিংসহ বিভিন্ন প্রজাতির বৃক্ষের চারা বিতরণ করা হয়। ১৭ অক্টোবর, শুক্রবার, বিকালে এসব কর্মসূচি অনুষ্ঠিত হয়।

কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম লাইটারেজ শ্রমিক ইউনিয়নের সভাপতি, বাংলাদেশে জাহাজী শ্রমিক ইউনিয়ন চট্টগ্রাম বিভাগীয় কমিটির সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা মো. আলী মিয়া চৌধুরী-বীর মুক্তিযোদ্ধা মো. আবু জাফর চৌধুরী ফাউন্ডেশনের চেয়ারম্যান মো. নুরুল হুদা চৌধুরী। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন চরলক্ষ্যা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আলহাজ্ব নুর মোহাম্মদ। অনুষ্ঠানে ফলদ, ঔষধি, ফুলসহ বিভিন্ন প্রজাতির কয়েকশ চারা রোপণ ও বিতরণ করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে মো. নুরুল হুদা চৌধুরী বলেন, পরিবেশ সংরক্ষণে আমাদের সকলকে আরো বেশি সচেতন হতে হবে। বর্তমানে বাংলাদেশ পরিবেশ বিপর্যয়ের সম্মুখীন। এই বিপর্যয় থেকে উত্তরণে আমাদের সকলকে পরিবেশ সংরক্ষণে আরো জোরদার ভূমিকা রাখতে হবে। তিনি আরো বলেন, গাছপালা রোপণের বিষয়ে আমাদের প্রিয়নবী হজরত মুহাম্মদ (সাঃ) তাগিদ দিয়ে গেছেন। প্রিয় নবীও প্রকৃতির প্রতি সবাইকে সদয় হওয়ার জন্য এরশাদ করেছেন।

এ সময় উদ্বোধক আলহাজ্ব নুর মোহাম্মদ শিক্ষার্থীদের বাড়ির আঙ্গিনা ও খালি জায়গায় গাছের চারা রোপণ করার পাশাপাশি বন ও পরিবেশ রক্ষায় এগিয়ে এসে ভূমিকা রাখার আহবান জানান। তিনি আরো বলেন, পরিবেশ সংরক্ষণ ও উন্নয়নে গ্রীণ চট্টগ্রাম এ্যালায়েন্স চট্টগ্রামজুড়ে পরিবেশ উন্নয়নে যে কাজ করছে, তা প্রশংসার দাবিদার। এই সংগঠনকে আমরা সহযোগিতার হাত বাড়িয়ে দিলে, তা পরোক্ষভাবে পরিবেশের উন্নয়ন ঘটাতে সহায়ক হবে।

গ্রীণ চট্টগ্রাম এ্যালায়েন্সের প্রতিষ্ঠাতা ও সদস্যসচিব স ম জিয়াউর রহমানের সভাপতিত্বে ও সঞ্চালনায় সংক্ষিপ্ত উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সংগঠনের সদস্য লায়ন মোহাম্মদ মাহতাব উদ্দিন, মো. আকতার হোসাইন নিজামী, মো. নজীব চৌধুরী, মো. আরমান হোসেন, মো. জাহিদুল ইসলাম প্রমুখ।

Facebook Comments Box
  • Related Posts

    ডেঙ্গুতে অন্তঃসত্ত্বা নারীর মৃত্যু, বাঁচানো যায়নি ৯ মাসের গর্ভের শিশুকেও
    • adminadmin
    • সেপ্টেম্বর ১৭, ২০২৬

      এ.কে পলাশ,কুমিল্লা প্রতিনিধি।। ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা গেছেন কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের বাংলা বিভাগের শিক্ষার্থী নূর জাহান। মৃত্যুর সময় তিনি ৯ মাসের অন্তঃসত্ত্বা ছিলেন। আজ বুধবার ভোর ৫টার দিকে…

    Continue reading
    বেগমগঞ্জের ঘাটলা উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা
    • adminadmin
    • সেপ্টেম্বর ১৭, ২০২৬

      বি. চৌধুরী তুহিন নোয়াখালী প্রতিনিধিঃ নোয়াখালী বেগমগঞ্জের ঐতিহ্যবাহী ঘাটলা উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান ১৬ সেপ্টেম্বর দিনব্যাপী বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে…

    Continue reading

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    সাম্প্রতিক

    ডেঙ্গুতে অন্তঃসত্ত্বা নারীর মৃত্যু, বাঁচানো যায়নি ৯ মাসের গর্ভের শিশুকেও

    • By admin
    • সেপ্টেম্বর ১৭, ২০২৬
    • 52 views
    ডেঙ্গুতে অন্তঃসত্ত্বা নারীর মৃত্যু, বাঁচানো যায়নি ৯ মাসের গর্ভের শিশুকেও

    বেগমগঞ্জের ঘাটলা উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

    • By admin
    • সেপ্টেম্বর ১৭, ২০২৬
    • 59 views
    বেগমগঞ্জের ঘাটলা উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

    কুমিল্লায় বোন-ভাতিজাকে কুপিয়ে হত্যা, মূল আসামিসহ গ্রেপ্তার-৩

    • By admin
    • সেপ্টেম্বর ১৬, ২০২৬
    • 50 views
    কুমিল্লায় বোন-ভাতিজাকে কুপিয়ে হত্যা, মূল আসামিসহ গ্রেপ্তার-৩

    নোয়াখালীর মুছাপুরে ডিলার নিয়োগে গাফিলতি গণমাধ্যমের খবরে জেলা কর্মকর্তার হস্তক্ষেপে অবসান  

    • By admin
    • সেপ্টেম্বর ১৬, ২০২৬
    • 95 views
    নোয়াখালীর মুছাপুরে ডিলার নিয়োগে গাফিলতি গণমাধ্যমের খবরে জেলা কর্মকর্তার হস্তক্ষেপে অবসান  

    বেগমগঞ্জ উপজেলা প্রশাসনের নিজস্ব উদ্যোগ “আই ক্যাম্পাস ম্যানেজমেন্ট সিস্টেম”কর্মশালা অনুষ্ঠিত

    • By admin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬
    • 69 views
    বেগমগঞ্জ উপজেলা প্রশাসনের নিজস্ব উদ্যোগ “আই ক্যাম্পাস ম্যানেজমেন্ট সিস্টেম”কর্মশালা অনুষ্ঠিত

    কুমিল্লায় অটোরিকশা ছিনতাই ও হত্যা‘কিলার’ মানিক গ্রেপ্তার,২ চালকের হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন 

    • By admin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬
    • 55 views
    কুমিল্লায় অটোরিকশা ছিনতাই ও হত্যা‘কিলার’ মানিক গ্রেপ্তার,২ চালকের হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন 

    কুমিল্লায় আইন-শৃঙ্খলা, দুর্নীতি ও মাদক নিয়ন্ত্রণ নিয়ে মতবিনিময় সভা

    • By admin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬
    • 64 views
    কুমিল্লায় আইন-শৃঙ্খলা, দুর্নীতি ও মাদক নিয়ন্ত্রণ নিয়ে মতবিনিময় সভা

    রাজস্থান পৌর নির্বাচন: বিজেপির জয়, দ্বিতীয় কংগ্রেস

    • By admin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬
    • 52 views
    রাজস্থান পৌর নির্বাচন: বিজেপির জয়, দ্বিতীয় কংগ্রেস

    নানিয়ারচরে পাহাড় ও সমতলের তরুণদের নিয়ে সেনাবাহিনীর মোবাইল সার্ভিসিং প্রশিক্ষণ শুরু

    • By admin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬
    • 56 views
    নানিয়ারচরে পাহাড় ও সমতলের তরুণদের নিয়ে সেনাবাহিনীর মোবাইল সার্ভিসিং প্রশিক্ষণ শুরু

    কালুরঘাট সেতু নির্মাণে বিলম্ব দ্রুত দৃশ্যমান কাজের দাবিতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চায় চট্টগ্রাম নাগরিক ফোরাম

    • By admin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬
    • 56 views
    কালুরঘাট সেতু নির্মাণে বিলম্ব দ্রুত দৃশ্যমান কাজের দাবিতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চায় চট্টগ্রাম নাগরিক ফোরাম

    রাস্তায় দুর্ভোগ কমাতে নিজ উদ্যোগে সংস্কার করলেন ছাত্রদল নেতা জিহাদ

    • By admin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬
    • 58 views
    রাস্তায় দুর্ভোগ কমাতে নিজ উদ্যোগে সংস্কার করলেন ছাত্রদল নেতা জিহাদ

    মাদক ব্যবসায়ী না থাকলে সেবনকারীও থাকবে না: বেগমগঞ্জে মাদক ও অপরাধবিরোধী সমাবেশে ওসি

    • By admin
    • সেপ্টেম্বর ১৪, ২০২৬
    • 73 views
    মাদক ব্যবসায়ী না থাকলে সেবনকারীও থাকবে না: বেগমগঞ্জে মাদক ও অপরাধবিরোধী সমাবেশে ওসি

    জনসেবায় অনড় মীরওয়ারিশপুরের দুই বারের মেম্বার পরানী, পাশে চান এলাকাবাসী

    • By admin
    • সেপ্টেম্বর ১৪, ২০২৬
    • 78 views
    জনসেবায় অনড় মীরওয়ারিশপুরের দুই বারের মেম্বার পরানী, পাশে চান এলাকাবাসী

    শিক্ষার আলোয় আলোকিত সেনবাগ, মেধাবীদের নিয়ে সৈয়দ হারুন ফাউন্ডেশনের মেধা উৎসব

    • By admin
    • সেপ্টেম্বর ১৪, ২০২৬
    • 72 views
    শিক্ষার আলোয় আলোকিত সেনবাগ, মেধাবীদের নিয়ে সৈয়দ হারুন ফাউন্ডেশনের মেধা উৎসব