চকরিয়ায় গাছের চারা রোপণ-বিতরণ ও পরিবেশ সংরক্ষণ প্রচারণা ক্যাম্পিং অনুষ্ঠিত

স ম জিয়াউর রহমান, চট্টগ্রাম  প্রতিনিধি:
৫ জুন বিশ্ব পরিবেশ দিবস ও ২৮ জুলাই বিশ্ব পরিবেশ সংরক্ষণ দিবস। এই দিবসদ্বয় জাতিসংঘের অধীনস্থ বিশ্বের বিভিন্ন দেশ এবং আমাদের বাংলাদেশও অত্যন্ত গুরুত্ব সহকারে পালন করে আসছে। বাংলাদেশ অন্যান্য দেশের চেয়েও পরিবেশ ও জলবায়ু সংকটের মুখে। তাই এই দিবসদুটি বাংলাদেশের প্রেক্ষপটে অত্যন্ত গুরুত্ব বহন করে। এই দিবসদ্বয়ের অংশবিশেষ বর্ষব্যাপী মানুষকে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এবং পরিবেশ রক্ষায় দায়িত্ববোধ সৃষ্টির তাগিদে ঢাকা থেকে প্রকাশিত জাতীয় দৈনিক ভোরের আওয়াজ, চট্টগ্রামের অনলাইন দৈনিক আনন্দবার্তা, আনন্দ বাংলা টিভি, চাটগাঁ টিভি এবং জাতীয় পরিবেশ বিষয়ক সংগঠন গ্রীণ চট্টগ্রাম এ্যালায়েন্সের আয়োজনে আজ ১ সেপ্টেম্বর রবিবার বিকাল তিনটায় কক্সবাজার জেলার চকরিয়া উপজেলার পুরুত্যাখালীর আশেকানে মোস্তফা (দ.) হেফজখানা ও এতিমখানা প্রাঙ্গণে পরিবেশ উন্নয়ন ও সংরক্ষণে লিফলেট বিতরণ, ১০০০টি খেজুর-তাল-ঔষধি গাছের চারা সড়কে, এতিমখানা প্রাঙ্গণে রোপণ ও স্থানীয় জনসাধারণের মাঝে বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাটগাঁ টিভির চেয়ারম্যান, বাংলাদেশ মানবাধিকার ফোরাম কেন্দ্রীয় কমিটির মহাসচিব, বিশিষ্ট মানবাধিকার নেতা ও সাংবাদিক আকতার উদ্দিন রানা।
জাতীয় পরিবেশ বিষয়ক সংগঠন গ্রীণ চট্টগ্রাম এ্যালায়েন্সের সদস্য সচিব স ম জিয়াউর রহমান সঞ্চালনা ও সভাপতিত্বে সংক্ষিপ্ত আলোচনা সভায় উদ্বোধনী বক্তব্য রাখেন সংগঠনের সমন্বয়ক ও এ্যাড ভিশন বাংলাদেশের মহাসচিব মো. মাসুদ রানা।
সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তারা বলেন, গ্রীন চট্টগ্রাম এ্যালায়েন্স ও এ্যাড ভিশন বাংলাদেশ পুরো চট্টগ্রামে পরিবেশ সুরক্ষায় ও জলবায়ু পরিবর্তনের প্রভাব প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তারা চট্টগ্রাম থেকে কক্সবাজারেও এসেছে বৃক্ষ রোপণ কর্মসূচী পালন করতে। এটা একটা প্রসংশনীয় ও অনুকরণীয় দৃষ্টান্ত। তারা আরও বলেন, বৃক্ষ রোপণ কর্মসূচীর মতো সামাজিক আন্দোলনের এ কার্যক্রম গ্রাম থেকে গ্রাম ছড়িয়ে দিয়ে পরিবেশ সুরক্ষা ও জলবায়ু পরিবর্তনের সংকট মোকাবেলায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে।
এসময় উপস্থিত ছিলেন চাটগাঁ টিভির পরিচালক বাহার উদ্দিন, আশেকানে মোস্তফা (স.) হেফজখানা ও এতিমখানার প্রতিষ্ঠাতা ও পরিচালক সৈয়দ নুর আমিন, আবু হানিফ, নুরুল ইসলাম, আবদুল আজিজ, মো. জসিম উদ্দিন।
সংক্ষিপ্ত আলোচনা শেষে হেফজখানা ও এতিমখানা প্রাঙ্গণে শতাধিক খেজুর, তাল, ঔষধী ও ফলজ গাছের চারা রোপণ করা হয়।

Facebook Comments Box
  • Related Posts

    ডেঙ্গুতে অন্তঃসত্ত্বা নারীর মৃত্যু, বাঁচানো যায়নি ৯ মাসের গর্ভের শিশুকেও
    • adminadmin
    • সেপ্টেম্বর ১৭, ২০২৬

      এ.কে পলাশ,কুমিল্লা প্রতিনিধি।। ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা গেছেন কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের বাংলা বিভাগের শিক্ষার্থী নূর জাহান। মৃত্যুর সময় তিনি ৯ মাসের অন্তঃসত্ত্বা ছিলেন। আজ বুধবার ভোর ৫টার দিকে…

    Continue reading
    বেগমগঞ্জের ঘাটলা উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা
    • adminadmin
    • সেপ্টেম্বর ১৭, ২০২৬

      বি. চৌধুরী তুহিন নোয়াখালী প্রতিনিধিঃ নোয়াখালী বেগমগঞ্জের ঐতিহ্যবাহী ঘাটলা উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান ১৬ সেপ্টেম্বর দিনব্যাপী বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে…

    Continue reading

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    সাম্প্রতিক

    ডেঙ্গুতে অন্তঃসত্ত্বা নারীর মৃত্যু, বাঁচানো যায়নি ৯ মাসের গর্ভের শিশুকেও

    • By admin
    • সেপ্টেম্বর ১৭, ২০২৬
    • 52 views
    ডেঙ্গুতে অন্তঃসত্ত্বা নারীর মৃত্যু, বাঁচানো যায়নি ৯ মাসের গর্ভের শিশুকেও

    বেগমগঞ্জের ঘাটলা উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

    • By admin
    • সেপ্টেম্বর ১৭, ২০২৬
    • 59 views
    বেগমগঞ্জের ঘাটলা উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

    কুমিল্লায় বোন-ভাতিজাকে কুপিয়ে হত্যা, মূল আসামিসহ গ্রেপ্তার-৩

    • By admin
    • সেপ্টেম্বর ১৬, ২০২৬
    • 50 views
    কুমিল্লায় বোন-ভাতিজাকে কুপিয়ে হত্যা, মূল আসামিসহ গ্রেপ্তার-৩

    নোয়াখালীর মুছাপুরে ডিলার নিয়োগে গাফিলতি গণমাধ্যমের খবরে জেলা কর্মকর্তার হস্তক্ষেপে অবসান  

    • By admin
    • সেপ্টেম্বর ১৬, ২০২৬
    • 95 views
    নোয়াখালীর মুছাপুরে ডিলার নিয়োগে গাফিলতি গণমাধ্যমের খবরে জেলা কর্মকর্তার হস্তক্ষেপে অবসান  

    বেগমগঞ্জ উপজেলা প্রশাসনের নিজস্ব উদ্যোগ “আই ক্যাম্পাস ম্যানেজমেন্ট সিস্টেম”কর্মশালা অনুষ্ঠিত

    • By admin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬
    • 69 views
    বেগমগঞ্জ উপজেলা প্রশাসনের নিজস্ব উদ্যোগ “আই ক্যাম্পাস ম্যানেজমেন্ট সিস্টেম”কর্মশালা অনুষ্ঠিত

    কুমিল্লায় অটোরিকশা ছিনতাই ও হত্যা‘কিলার’ মানিক গ্রেপ্তার,২ চালকের হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন 

    • By admin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬
    • 55 views
    কুমিল্লায় অটোরিকশা ছিনতাই ও হত্যা‘কিলার’ মানিক গ্রেপ্তার,২ চালকের হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন 

    কুমিল্লায় আইন-শৃঙ্খলা, দুর্নীতি ও মাদক নিয়ন্ত্রণ নিয়ে মতবিনিময় সভা

    • By admin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬
    • 64 views
    কুমিল্লায় আইন-শৃঙ্খলা, দুর্নীতি ও মাদক নিয়ন্ত্রণ নিয়ে মতবিনিময় সভা

    রাজস্থান পৌর নির্বাচন: বিজেপির জয়, দ্বিতীয় কংগ্রেস

    • By admin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬
    • 52 views
    রাজস্থান পৌর নির্বাচন: বিজেপির জয়, দ্বিতীয় কংগ্রেস

    নানিয়ারচরে পাহাড় ও সমতলের তরুণদের নিয়ে সেনাবাহিনীর মোবাইল সার্ভিসিং প্রশিক্ষণ শুরু

    • By admin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬
    • 56 views
    নানিয়ারচরে পাহাড় ও সমতলের তরুণদের নিয়ে সেনাবাহিনীর মোবাইল সার্ভিসিং প্রশিক্ষণ শুরু

    কালুরঘাট সেতু নির্মাণে বিলম্ব দ্রুত দৃশ্যমান কাজের দাবিতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চায় চট্টগ্রাম নাগরিক ফোরাম

    • By admin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬
    • 56 views
    কালুরঘাট সেতু নির্মাণে বিলম্ব দ্রুত দৃশ্যমান কাজের দাবিতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চায় চট্টগ্রাম নাগরিক ফোরাম

    রাস্তায় দুর্ভোগ কমাতে নিজ উদ্যোগে সংস্কার করলেন ছাত্রদল নেতা জিহাদ

    • By admin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬
    • 58 views
    রাস্তায় দুর্ভোগ কমাতে নিজ উদ্যোগে সংস্কার করলেন ছাত্রদল নেতা জিহাদ

    মাদক ব্যবসায়ী না থাকলে সেবনকারীও থাকবে না: বেগমগঞ্জে মাদক ও অপরাধবিরোধী সমাবেশে ওসি

    • By admin
    • সেপ্টেম্বর ১৪, ২০২৬
    • 73 views
    মাদক ব্যবসায়ী না থাকলে সেবনকারীও থাকবে না: বেগমগঞ্জে মাদক ও অপরাধবিরোধী সমাবেশে ওসি

    জনসেবায় অনড় মীরওয়ারিশপুরের দুই বারের মেম্বার পরানী, পাশে চান এলাকাবাসী

    • By admin
    • সেপ্টেম্বর ১৪, ২০২৬
    • 78 views
    জনসেবায় অনড় মীরওয়ারিশপুরের দুই বারের মেম্বার পরানী, পাশে চান এলাকাবাসী

    শিক্ষার আলোয় আলোকিত সেনবাগ, মেধাবীদের নিয়ে সৈয়দ হারুন ফাউন্ডেশনের মেধা উৎসব

    • By admin
    • সেপ্টেম্বর ১৪, ২০২৬
    • 72 views
    শিক্ষার আলোয় আলোকিত সেনবাগ, মেধাবীদের নিয়ে সৈয়দ হারুন ফাউন্ডেশনের মেধা উৎসব