গ্রীন চট্টগ্রাম এ্যালায়েন্সের উদ্যোগে চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত

স ম জিয়াউর রহমান, চট্টগ্রাম থেকে :
জাতীয় পরিবেশ, জলবায়ু, কৃষি ও সেবামূলক সংগঠন গ্রীন চট্টগ্রাম এ্যালায়েন্সের আয়োজনে পরিবেশ সংরক্ষণ ও উন্নয়ন এবং সাধারণ মানুষকে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে খেজুর, ঔষধী ও সৌন্দর্য বর্ধনে ফুলের চারা রোপণ ও বিতরণ কর্মসূচী আজ ১৩ সেপ্টেম্বর শনিবার বিকাল ৪টায় নগরীর চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল পরিচালনা পরিষদের প্রেসিডেন্ট, বিশিষ্ট সমাজসেবী ও সংগঠক এস.এম মোরশেদ হোসেন। উদ্বোধক ছিলেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ খুলশী থানা কমান্ডের কমান্ডার বীরমুক্তিযোদ্ধা এস.এম. লেয়াকত হোসেন। সংগঠনের যুগ্ম আহ্বায়ক ও বিশিষ্ট সংগঠক রোটারিয়ান এস.এম আজিজের সভাপতিত্বে অনুষ্ঠিত সংক্ষিপ্ত আলোচনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম বন্দর মেরিন কন্ট্রাক্টর এসোসিয়েশনের সাধারণ সম্পাদক দোস্ত মোহাম্মদ, জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা চট্টগ্রাম দক্ষিণ জেলা শাখার সভাপতি মো. জসিম উদ্দিন চৌধুরী, পটিয়া উপজেলা মহিলা দলের সভাপতি ও তারেক রহমান রাজনৈতিক দর্শন চর্চা কেন্দ্র পটিয়ার আহ্বায়ক সাজেদা ইয়াসমিন রেখা, আলহাজ্ব মুনির আহমদ ফাউন্ডেশনের চেয়ারম্যান মো. মোছলেহ উদ্দিন, গ্রীন এডর্ণ চট্টগ্রাম এর প্রতিষ্ঠাতা মোহাম্মদ কাউসার, সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশীপ ফাউন্ডেশনের কেন্দ্রীয় সদস্য তাহেরা মোহরম, বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ সেলিম উল্লাহ।

প্রধান অতিথির বক্তব্যে এস.এম মোরশেদ হোসেন বলেন, চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল চট্টগ্রামের স্বাস্থ্য ব্যবস্থার উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। দীর্ঘদিন ধরে চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল মানসম্পন্ন ও পরিবেশ সম্মত চিকিৎসা প্রদান করে চট্টগ্রামের প্রতিষ্ঠান হওয়ার পরও সারাদেশে চিকিৎসা ক্ষেত্রে উচ্চ আসনে অধিষ্ঠিত। তিনি বলেন চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল শুধু স্বাস্থ্য সেবা নিয়ে কাজ করে তা নয়, প্রতিষ্ঠানটি সামাজিক দায়বদ্ধতায় পরিবেশ ও সামাজিক উন্নয়নেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। সংগঠনটি চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালে পরিবেশ উন্নয়ন ও সংরক্ষণে বৃক্ষরোপন কর্মসূচি ও চারা বিতরণ কর্মসূচি গ্রহণ করায় গ্রীন চট্টগ্রাম এ্যালায়েন্সের কাছে চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল পরিবার কৃতজ্ঞতা জানান। তিনি আরো বলেন, বাংলাদেশ এখন জলবায়ু সংকটের মধ্যে, তাই যতবেশি সম্ভব আমাদের সকলকে বৃক্ষ রোপণ করে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে। তা না হলে আগামী প্রজন্ম চরমভাবে জলবায়ু সংকটের মুখে পরবে। এই সংকট মোকাবেলায় আগামী চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল এবং গ্রীন চট্টগ্রাম এ্যালায়েন্স সমন্বিতভাবে পরিবেশ উন্নয়ন ও সংরক্ষণে কাজ করবে।

সংগঠনের প্রতিষ্ঠাতা ও সদস্য সচিব স ম জিয়াউর রহমানের সঞ্চালনায় বক্তব্য রাখেন সমন্বয়ক লায়ন মোহাম্মদ মাহতাব উদ্দিন, আকতার হোসেন নিজামী, মো : মাসুদ রানা, ইঞ্জিনিয়ার মোহাম্মদ এমরান, এইচ এম শামীম, মোস্তফা মোহন, লায়ন জিল্লুর রহমান শাকিল প্রমূখ।

সংক্ষিপ্ত আলোচনা সভা শেষে অতিথিবৃন্দ চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল প্রাঙ্গনে ১০০ খেজুর, ঔষধী সহ বিভিন্ন সৌন্দর্য বর্ধনের ফুলের চারা রোপণ করা হয় এবং স্থানীয় জনসাধারণের মাঝে ১০০ চারা বিতরণ করা হয়।

Facebook Comments Box
  • Related Posts

    ডেঙ্গুতে অন্তঃসত্ত্বা নারীর মৃত্যু, বাঁচানো যায়নি ৯ মাসের গর্ভের শিশুকেও
    • adminadmin
    • সেপ্টেম্বর ১৭, ২০২৬

      এ.কে পলাশ,কুমিল্লা প্রতিনিধি।। ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা গেছেন কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের বাংলা বিভাগের শিক্ষার্থী নূর জাহান। মৃত্যুর সময় তিনি ৯ মাসের অন্তঃসত্ত্বা ছিলেন। আজ বুধবার ভোর ৫টার দিকে…

    Continue reading
    বেগমগঞ্জের ঘাটলা উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা
    • adminadmin
    • সেপ্টেম্বর ১৭, ২০২৬

      বি. চৌধুরী তুহিন নোয়াখালী প্রতিনিধিঃ নোয়াখালী বেগমগঞ্জের ঐতিহ্যবাহী ঘাটলা উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান ১৬ সেপ্টেম্বর দিনব্যাপী বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে…

    Continue reading

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    সাম্প্রতিক

    ডেঙ্গুতে অন্তঃসত্ত্বা নারীর মৃত্যু, বাঁচানো যায়নি ৯ মাসের গর্ভের শিশুকেও

    • By admin
    • সেপ্টেম্বর ১৭, ২০২৬
    • 52 views
    ডেঙ্গুতে অন্তঃসত্ত্বা নারীর মৃত্যু, বাঁচানো যায়নি ৯ মাসের গর্ভের শিশুকেও

    বেগমগঞ্জের ঘাটলা উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

    • By admin
    • সেপ্টেম্বর ১৭, ২০২৬
    • 59 views
    বেগমগঞ্জের ঘাটলা উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

    কুমিল্লায় বোন-ভাতিজাকে কুপিয়ে হত্যা, মূল আসামিসহ গ্রেপ্তার-৩

    • By admin
    • সেপ্টেম্বর ১৬, ২০২৬
    • 50 views
    কুমিল্লায় বোন-ভাতিজাকে কুপিয়ে হত্যা, মূল আসামিসহ গ্রেপ্তার-৩

    নোয়াখালীর মুছাপুরে ডিলার নিয়োগে গাফিলতি গণমাধ্যমের খবরে জেলা কর্মকর্তার হস্তক্ষেপে অবসান  

    • By admin
    • সেপ্টেম্বর ১৬, ২০২৬
    • 95 views
    নোয়াখালীর মুছাপুরে ডিলার নিয়োগে গাফিলতি গণমাধ্যমের খবরে জেলা কর্মকর্তার হস্তক্ষেপে অবসান  

    বেগমগঞ্জ উপজেলা প্রশাসনের নিজস্ব উদ্যোগ “আই ক্যাম্পাস ম্যানেজমেন্ট সিস্টেম”কর্মশালা অনুষ্ঠিত

    • By admin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬
    • 69 views
    বেগমগঞ্জ উপজেলা প্রশাসনের নিজস্ব উদ্যোগ “আই ক্যাম্পাস ম্যানেজমেন্ট সিস্টেম”কর্মশালা অনুষ্ঠিত

    কুমিল্লায় অটোরিকশা ছিনতাই ও হত্যা‘কিলার’ মানিক গ্রেপ্তার,২ চালকের হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন 

    • By admin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬
    • 55 views
    কুমিল্লায় অটোরিকশা ছিনতাই ও হত্যা‘কিলার’ মানিক গ্রেপ্তার,২ চালকের হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন 

    কুমিল্লায় আইন-শৃঙ্খলা, দুর্নীতি ও মাদক নিয়ন্ত্রণ নিয়ে মতবিনিময় সভা

    • By admin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬
    • 64 views
    কুমিল্লায় আইন-শৃঙ্খলা, দুর্নীতি ও মাদক নিয়ন্ত্রণ নিয়ে মতবিনিময় সভা

    রাজস্থান পৌর নির্বাচন: বিজেপির জয়, দ্বিতীয় কংগ্রেস

    • By admin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬
    • 52 views
    রাজস্থান পৌর নির্বাচন: বিজেপির জয়, দ্বিতীয় কংগ্রেস

    নানিয়ারচরে পাহাড় ও সমতলের তরুণদের নিয়ে সেনাবাহিনীর মোবাইল সার্ভিসিং প্রশিক্ষণ শুরু

    • By admin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬
    • 56 views
    নানিয়ারচরে পাহাড় ও সমতলের তরুণদের নিয়ে সেনাবাহিনীর মোবাইল সার্ভিসিং প্রশিক্ষণ শুরু

    কালুরঘাট সেতু নির্মাণে বিলম্ব দ্রুত দৃশ্যমান কাজের দাবিতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চায় চট্টগ্রাম নাগরিক ফোরাম

    • By admin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬
    • 56 views
    কালুরঘাট সেতু নির্মাণে বিলম্ব দ্রুত দৃশ্যমান কাজের দাবিতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চায় চট্টগ্রাম নাগরিক ফোরাম

    রাস্তায় দুর্ভোগ কমাতে নিজ উদ্যোগে সংস্কার করলেন ছাত্রদল নেতা জিহাদ

    • By admin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬
    • 58 views
    রাস্তায় দুর্ভোগ কমাতে নিজ উদ্যোগে সংস্কার করলেন ছাত্রদল নেতা জিহাদ

    মাদক ব্যবসায়ী না থাকলে সেবনকারীও থাকবে না: বেগমগঞ্জে মাদক ও অপরাধবিরোধী সমাবেশে ওসি

    • By admin
    • সেপ্টেম্বর ১৪, ২০২৬
    • 73 views
    মাদক ব্যবসায়ী না থাকলে সেবনকারীও থাকবে না: বেগমগঞ্জে মাদক ও অপরাধবিরোধী সমাবেশে ওসি

    জনসেবায় অনড় মীরওয়ারিশপুরের দুই বারের মেম্বার পরানী, পাশে চান এলাকাবাসী

    • By admin
    • সেপ্টেম্বর ১৪, ২০২৬
    • 78 views
    জনসেবায় অনড় মীরওয়ারিশপুরের দুই বারের মেম্বার পরানী, পাশে চান এলাকাবাসী

    শিক্ষার আলোয় আলোকিত সেনবাগ, মেধাবীদের নিয়ে সৈয়দ হারুন ফাউন্ডেশনের মেধা উৎসব

    • By admin
    • সেপ্টেম্বর ১৪, ২০২৬
    • 72 views
    শিক্ষার আলোয় আলোকিত সেনবাগ, মেধাবীদের নিয়ে সৈয়দ হারুন ফাউন্ডেশনের মেধা উৎসব