গ্রীণ চট্টগ্রাম এ্যালায়েন্সের পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান, বৃক্ষরোপণ-চারা বিতরণ

🧲 স ম জিয়াউর রহমান, চট্টগ্রাম
চট্টগ্রামের পরিবেশ, কৃষি, জলবায়ু ও স্বেচ্ছাসেবী সংগঠন ‘গ্রীণ চট্টগ্রাম এ্যালায়েন্স’ এবং চট্টগ্রামের পথশিশু ও অধিকার বঞ্চিত শিশুদের নিয়ে কাজ করা মানবিক সংগঠন ‘অধিকার বঞ্চিত শিশু ফাউন্ডেশন’র যৌথ উদ্যোগে গত ১৪ নভেম্বর শুক্রবার বিকাল ৩টায় নগরীর ৯নং উত্তর পাহাড়তলী ওয়ার্ডের আকবরশাহ এলাকার চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মালিকানাধীন লেকসিটি হাউজিং সোসাইটির প্রধান প্রবেশ গেট থেকে এশিয়ার উইমেন ইউনিভার্সিটি সীমানা পর্যন্ত সড়কে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান ও বৃক্ষরোপণ-চারা বিতরণ কর্মসূচি চট্টগ্রাম সিটি কর্পোরেশন ও আলহাজ্ব ইছহাক নুর ফাউন্ডেশনের সার্বিক সহযোগিতায় অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে ভ্রমণপিপাসু অভিভাবকদের সাথে আগত শিশুদের পরিবেশ সচেতন করে তুলতে উন্মুক্ত চিত্রাংকন প্রতিযোগিতার আয়োজন করা হয়।

এ উপলক্ষে উদ্বোধনী সংক্ষিপ্ত আলোচনা সভা বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ খুলশী থানা কমান্ডের কমান্ডার, গ্রীণ চট্টগ্রাম এ্যালায়েন্সের যুগ্ম আহ্বায়ক ও অধিকার বঞ্চিত শিশু ফাউন্ডেশনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা এস এম লিয়াকত হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ চট্টগ্রাম মহানগর কমান্ডের সদস্য বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার মো. মুজিবুর রহমান। বিশেষ অতিথি ছিলেন লেকসিটি হাউজিং সোসাইটি সংলগ্ন জিয়া সমাজকল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক মাহবুবুল আলম।

গ্রীণ চট্টগ্রাম এ্যালায়েন্সের প্রতিষ্ঠাতা সদস্যসচিব স ম জিয়াউর রহমানের সঞ্চালনায় উদ্বোধনী সংক্ষিপ্ত আলোচনায় বক্তব্য রাখেন অধিকার বঞ্চিত শিশু ফাউন্ডেশনের চেয়ারম্যান জান্নাতুল ফেরদৌস বৃষ্টি, সাধারণ সম্পাদক মোহাম্মদ ইয়াছিন ভূঁইয়া, গ্রীণ চট্টগ্রাম এ্যালায়েন্সের সদস্য (মিডিয়া এন্ড কমিউনিকেশন) নজীব চৌধুরী, একরামুল হক বাবুল, সাবরিনা আফরোজা। এ সময় উপস্থিত ছিলেন অধিকার বঞ্চিত শিশু ফাউন্ডেশনের সাংগঠনিক সম্পাদক মো. আবদুল মোমেন মোল্লা, চট্টগ্রাম ইউনিট লিডার মো. ফোরকান আলী, ফেনী জেলা সমন্বয়ক কাউছার শরীফ নয়ন, শিক্ষা সম্পাদক তাননিমা আকতার প্রিয়া অর্থ সম্পাদক নাহিদা সুলতানা পিংকি, শিক্ষিকা রাফিয়া সুলতানা মিতি, উপদেষ্টা খুরশিদা খানম, রাবেয়া সুলতানা মোনা।

প্রধান অতিথির বক্তব্যে বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার মো. মুজিবুর রহমান বলেন, চট্টগ্রামকে আধুনিক, নান্দনিকতায় গড়ে তুলতে সবুজায়নের উপর জোর দিতে হবে। মানুষের ক্রমবিকাশ বসতি গড়ার ফলে চট্টগ্রামের পাহাড় এবং বৃক্ষরাজি হুমকির মুখে। তাই গ্রীণ চট্টগ্রাম এ্যালায়েন্সের মতো উদ্যোগী হয়ে নগরের সকল মানুষকে চট্টগ্রামকে রক্ষা করতে বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা কার্যক্রমকে এগিয়ে নেওয়ার আহ্বান জানান। সভায় বক্তারা বলেন, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মালিকানাধীন লেকসিটি হাউজিং সোসাইটি আবাসিক প্রকল্প হলেও প্লটগুলো খালি থাকায় এবং পাহাড়ের সন্নিকট হওয়াতে ভ্রমণপিপাসু মানুষের কাছে একটি নান্দনিক ও দৃষ্টিনন্দন বিনোদন স্পট হিসেবে গড়ে উঠেছে। কিন্তু পর্যাপ্ত ব্যবস্থাপনা ও পরিকল্পনা না থাকায় আগত ভ্রমণপিপাসু লোকজনকে নানাভাবে বিড়ম্বনায় পড়তে হয়। সংগঠনের নেতৃবৃন্দ পরিষ্কার-পরিচ্ছন্নতা আয়োজনে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতা বিভাগ সহযোগিতায় করায় আন্তরিক কৃতজ্ঞতা জানান এবং লেকসিটি হাউজিং সোসাইটি প্রকল্পে ১০টি ময়লা-আবর্জনার ফেলার বিন স্থাপনের দাবি জানান।

সংক্ষিপ্ত আলোচনা সভা শেষে প্রধান অতিথি বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার মো. মুজিবুর রহমান সংগঠনের সকল নেতৃবৃন্দকে সাথে নিয়ে পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম, বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচির শুভ উদ্বোধন করেন। এই কর্মসূচিতে সংগঠনের পক্ষ থেকে চট্টগ্রাম সিটি কর্পোরেশন ও আলহাজ্ব ইছহাক নূর ফাউন্ডেশনের সহযোগিতায় ভ্রমণপিপাসু আগত লোকজনের মাঝে ঔষধি, ফলজ, বনজ ও সৌন্দর্য্যবর্ধনে ১০০০ চারা বিতরণ করা হয়।

Facebook Comments Box
  • Related Posts

    ডেঙ্গুতে অন্তঃসত্ত্বা নারীর মৃত্যু, বাঁচানো যায়নি ৯ মাসের গর্ভের শিশুকেও
    • adminadmin
    • সেপ্টেম্বর ১৭, ২০২৬

      এ.কে পলাশ,কুমিল্লা প্রতিনিধি।। ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা গেছেন কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের বাংলা বিভাগের শিক্ষার্থী নূর জাহান। মৃত্যুর সময় তিনি ৯ মাসের অন্তঃসত্ত্বা ছিলেন। আজ বুধবার ভোর ৫টার দিকে…

    Continue reading
    বেগমগঞ্জের ঘাটলা উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা
    • adminadmin
    • সেপ্টেম্বর ১৭, ২০২৬

      বি. চৌধুরী তুহিন নোয়াখালী প্রতিনিধিঃ নোয়াখালী বেগমগঞ্জের ঐতিহ্যবাহী ঘাটলা উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান ১৬ সেপ্টেম্বর দিনব্যাপী বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে…

    Continue reading

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    সাম্প্রতিক

    ডেঙ্গুতে অন্তঃসত্ত্বা নারীর মৃত্যু, বাঁচানো যায়নি ৯ মাসের গর্ভের শিশুকেও

    • By admin
    • সেপ্টেম্বর ১৭, ২০২৬
    • 52 views
    ডেঙ্গুতে অন্তঃসত্ত্বা নারীর মৃত্যু, বাঁচানো যায়নি ৯ মাসের গর্ভের শিশুকেও

    বেগমগঞ্জের ঘাটলা উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

    • By admin
    • সেপ্টেম্বর ১৭, ২০২৬
    • 59 views
    বেগমগঞ্জের ঘাটলা উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

    কুমিল্লায় বোন-ভাতিজাকে কুপিয়ে হত্যা, মূল আসামিসহ গ্রেপ্তার-৩

    • By admin
    • সেপ্টেম্বর ১৬, ২০২৬
    • 50 views
    কুমিল্লায় বোন-ভাতিজাকে কুপিয়ে হত্যা, মূল আসামিসহ গ্রেপ্তার-৩

    নোয়াখালীর মুছাপুরে ডিলার নিয়োগে গাফিলতি গণমাধ্যমের খবরে জেলা কর্মকর্তার হস্তক্ষেপে অবসান  

    • By admin
    • সেপ্টেম্বর ১৬, ২০২৬
    • 95 views
    নোয়াখালীর মুছাপুরে ডিলার নিয়োগে গাফিলতি গণমাধ্যমের খবরে জেলা কর্মকর্তার হস্তক্ষেপে অবসান  

    বেগমগঞ্জ উপজেলা প্রশাসনের নিজস্ব উদ্যোগ “আই ক্যাম্পাস ম্যানেজমেন্ট সিস্টেম”কর্মশালা অনুষ্ঠিত

    • By admin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬
    • 69 views
    বেগমগঞ্জ উপজেলা প্রশাসনের নিজস্ব উদ্যোগ “আই ক্যাম্পাস ম্যানেজমেন্ট সিস্টেম”কর্মশালা অনুষ্ঠিত

    কুমিল্লায় অটোরিকশা ছিনতাই ও হত্যা‘কিলার’ মানিক গ্রেপ্তার,২ চালকের হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন 

    • By admin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬
    • 55 views
    কুমিল্লায় অটোরিকশা ছিনতাই ও হত্যা‘কিলার’ মানিক গ্রেপ্তার,২ চালকের হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন 

    কুমিল্লায় আইন-শৃঙ্খলা, দুর্নীতি ও মাদক নিয়ন্ত্রণ নিয়ে মতবিনিময় সভা

    • By admin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬
    • 64 views
    কুমিল্লায় আইন-শৃঙ্খলা, দুর্নীতি ও মাদক নিয়ন্ত্রণ নিয়ে মতবিনিময় সভা

    রাজস্থান পৌর নির্বাচন: বিজেপির জয়, দ্বিতীয় কংগ্রেস

    • By admin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬
    • 52 views
    রাজস্থান পৌর নির্বাচন: বিজেপির জয়, দ্বিতীয় কংগ্রেস

    নানিয়ারচরে পাহাড় ও সমতলের তরুণদের নিয়ে সেনাবাহিনীর মোবাইল সার্ভিসিং প্রশিক্ষণ শুরু

    • By admin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬
    • 56 views
    নানিয়ারচরে পাহাড় ও সমতলের তরুণদের নিয়ে সেনাবাহিনীর মোবাইল সার্ভিসিং প্রশিক্ষণ শুরু

    কালুরঘাট সেতু নির্মাণে বিলম্ব দ্রুত দৃশ্যমান কাজের দাবিতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চায় চট্টগ্রাম নাগরিক ফোরাম

    • By admin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬
    • 56 views
    কালুরঘাট সেতু নির্মাণে বিলম্ব দ্রুত দৃশ্যমান কাজের দাবিতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চায় চট্টগ্রাম নাগরিক ফোরাম

    রাস্তায় দুর্ভোগ কমাতে নিজ উদ্যোগে সংস্কার করলেন ছাত্রদল নেতা জিহাদ

    • By admin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬
    • 58 views
    রাস্তায় দুর্ভোগ কমাতে নিজ উদ্যোগে সংস্কার করলেন ছাত্রদল নেতা জিহাদ

    মাদক ব্যবসায়ী না থাকলে সেবনকারীও থাকবে না: বেগমগঞ্জে মাদক ও অপরাধবিরোধী সমাবেশে ওসি

    • By admin
    • সেপ্টেম্বর ১৪, ২০২৬
    • 73 views
    মাদক ব্যবসায়ী না থাকলে সেবনকারীও থাকবে না: বেগমগঞ্জে মাদক ও অপরাধবিরোধী সমাবেশে ওসি

    জনসেবায় অনড় মীরওয়ারিশপুরের দুই বারের মেম্বার পরানী, পাশে চান এলাকাবাসী

    • By admin
    • সেপ্টেম্বর ১৪, ২০২৬
    • 79 views
    জনসেবায় অনড় মীরওয়ারিশপুরের দুই বারের মেম্বার পরানী, পাশে চান এলাকাবাসী

    শিক্ষার আলোয় আলোকিত সেনবাগ, মেধাবীদের নিয়ে সৈয়দ হারুন ফাউন্ডেশনের মেধা উৎসব

    • By admin
    • সেপ্টেম্বর ১৪, ২০২৬
    • 72 views
    শিক্ষার আলোয় আলোকিত সেনবাগ, মেধাবীদের নিয়ে সৈয়দ হারুন ফাউন্ডেশনের মেধা উৎসব